08/04/2026
⚫মানবিক সহায়তার আবেদন⚫
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের (২০১০–১১ সেশন, পুরকৌশল বিভাগ) মেধাবী এই শিক্ষার্থী(Md Yousuf) ২০১৪ সালে ডিপ্লোমা সম্পন্ন করে নিজের যোগ্যতা ও পরিশ্রম দিয়ে গড়ে তুলেছিলেন সম্মানজনক ক্যারিয়ার। প্রায় ৭ বছর বাইউস্ট-এ (BAIUST) ল্যাবরেটরি ইন্সট্রাক্টর হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত।
সবসময় হাসিখুশি, বিনয়ী, এবং অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়া এই মানুষটি—আজ নিজেই জীবনের কঠিনতম লড়াইয়ের মুখোমুখি।
দীর্ঘদিন ধরে তিনি IBD (Inflammatory Bowel Disease)-এ ভুগছেন। এই রোগ শুধু শারীরিক কষ্টই দেয় না—ধীরে ধীরে নিঃস্ব করে দেয় একজন মানুষকে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে তিনি খরচ করেছেন ১৫ লক্ষ টাকারও বেশি। তবুও সুস্থতা ধরা দেয়নি।
গত ২ মাসে তার ওজন কমেছে প্রায় ৮ কেজি। প্রতিদিন তিনি একটু একটু করে ভেঙে পড়ছেন,
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন তার প্রয়োজন উন্নত চিকিৎসা—ভারতের AIG হাসপাতালে। কিন্তু সেই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। যদি biologic therapy শুরু করতে হয়, তাহলে প্রতিটি ইনজেকশনের খরচ ১৫–২০ হাজার টাকা, বছরে প্রায় ১২ লক্ষ টাকা!
একজন মানুষ, যিনি সারা জীবন নিজের পরিশ্রমে দাঁড়িয়েছেন, আজ অর্থের অভাবে চিকিৎসা শুরুই করতে পারছেন না। এই কঠিন বাস্তবতায় তিনি আপনাদের প্রার্থনা ও সহযোগিতা কামনা করছেন। এই বিনয়ী ও সদা পরোপকারী মানুষটিকে বাঁচাতে এগিয়ে আসুন।
Bank: AB Bank
A/C Name: Md. Yousup Ali
A/C No: 4018465000314
Branch: Board Bazar, Gazipur
Nagad: 01307853689 (personal)
bKash: 01307-853689 (personal)
Personal Contact of Md. Yousuf: 01307853689
উপরের নাম্বারগুলো তার ব্যক্তিগত নাম্বার,বর্তমানে তিনি তার নিজ বাড়ীতে( নোয়াখালী জেলার,সুবর্ণচরে) অবস্থান করছেন—প্রয়োজনে সরাসরি কল করে তার সাথে যোগাযোগ করা যাবে।
তার মেডিকেল রিপোর্ট পোস্টে সংযুক্ত করা হয়েছে।
বিশেষভাবে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, বাইউস্ট ও আইইউটির সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক, তার সকল সহকর্মী, সহপাঠীসহ সকল সামর্থ্যবান ব্যক্তির প্রতি এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
মহান আল্লাহ যেন প্রিয় ভাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, আমিন।
ফেসবুক আইডিঃ https://www.facebook.com/md.yousuf.665817
29/11/2025
09/07/2025
16/04/2025
16/04/2025
16/04/2025
16/04/2025
30/03/2025