সান এডমিশন কোচিং সেন্টার

সান এডমিশন কোচিং সেন্টার An Admission Coaching Center for Poly Technic, Computer Institute.

02/08/2025
Admission is going on......
06/01/2022

Admission is going on......

05/08/2015
06/06/2015

Online Admission (Polytechnic Institute), first shift will start on 09-june-2015...

02/06/2015
30/05/2015

এসএসসি পরীক্ষার ফল আজ
| আপডেট: ০৩:০৩, মে ৩০, ২০১৫ | প্রিন্ট সংস্করণ




মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার।
শিক্ষাসচিব নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি দেওয়া হবে। এরপর বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত জানানো হবে। বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল পাওয়া যাবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও নির্ধারিত পদ্ধতিতে মুঠোফোনেও ফল জানা যাবে।
গত ৬ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মার্চের শুরুর দিকে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে এবারের একটি পরীক্ষাও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী হয়নি। সব কটি পরীক্ষা হয়েছে পরিবর্তিত তারিখে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে।

08/05/2015

গরমে শান্তিতে ঘুমানোর ১০ উপায়

টিবিটি লাইফস্টাইল ডেস্কঃ একটু কৌশল অবলম্বন করলে এই গরমেও শান্তিতে ঘুমানো যায় খুব সহজেই।

জেনে নিন গরমে শান্তিতে ঘুমানোর ১০ কৌশল:

এক. দিন ও রাতে যদি প্রচণ্ড গরম হয় তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে গোসল করুন। কারণ এতে শরীরের তাপমাত্রা সাধারণের তুলনায় অনেক কমে যাবে। ফলে ঘুমাতে কোনো অসুবিধা হবে না। এমনকি ঘুমটাও গভীর হবে। আর যদি গোসল করা সম্ভব না হয় তাহলে পায়ের পাতা ভিজিয়ে ঘুমুতে যান। দেখবেন স্বস্তিতে ঘুমাতে পারবেন।

দুই. রাতে ঘুমুতে যাওয়ার আগে ঘরের কোণে এক বালতি ঠাণ্ডা পানি রাখতে পারেন। তাহলে ফ্যানের বাতাসে বালতির পানি বাষ্পাকারে পরিণত হবে। এতে ঘরের গরম অনেকটাই কমে আসবে। আবার আপনি চাইলে ঘুমুতে যাওয়ার আগে ঘরের মেঝেতে পানি স্প্রে করতে পারেন। এতেও ঘরের তাপমাত্রা কমবে এবং আপনার ভালো ঘুম হবে।

তিন. গরমের সময় জানালা খোলা রেখে ঘুমালেও স্বস্তি লাগে। আবার জানালায় ভারী কাপড় ভিজিয়ে ঝুলিয়ে রাখলেও ঘরের বাইরের বাতাস প্রবেশের সময় ঠাণ্ডা বাতাস পাবেন। এতে রাতের বেলা শান্তিতেই ঘুম হবে আপনার।

চার. ঘুমাতে যাওয়ার ১ ঘণ্টা আগে একটি ভারী পশমি কাপড় ভিজিয়ে ফ্রিজে রেখে দিন। পরে ঘুমানোর সময় কাপড়টি কপালে দিয়ে শুয়ে পড়ুন। তাহলে খুব তাড়াতাড়িই ঘুম এসে যাবে আপনার।

পাঁচ. ঘুমাতে যাওয়ার কমপক্ষে ১.৫-২ ঘণ্টা আগে খেয়ে নিন। কারণ খাওয়ার ১.৫-২ ঘণ্টা পর্যন্ত পরিপাকের কারণে শরীর গরম থাকে। তাই শান্তিতে ঘুমাতে চাইলে রাতের খাবারটা আগেই খেয়ে নিন।

ছয়. সম্ভব হলে বিছানার চাদর রোজ রাতে বদলে নিন। কারণ পরিষ্কার বিছানায় ঘুমালেই মনে এক রকমের প্রশান্তি আসে; যা ভালো ঘুমাতে সহায়তা করে। তবে এক্ষেত্রে বিছানার চাদর সুতির হওয়াই ভালো।

সাত. খুব বেশি ঘামার প্রবণতা থাকলে ঘুমাতে যাওয়ার আগে শরীরে ট্যালকম পাউডার মেখে নিন। এক্ষেত্রে মেনথল ফ্লেভারের পাউডার বেশ আরাম দেবে।

আট. এই গরমে সন্ধ্যায় বা রাতে ব্যায়াম না করাই ভালো। আর যদি করতেই হয় তাহলে ব্যায়ামের পর ভালোভাবে স্নান করে পোশাক বদলে নিন।

নয়. গরমের দিনে এক বিছানায় বেশি মানুষ না ঘুমানোই ভালো। সবসময় নিরিবিলিতে ঘুমাবার চেষ্টা করুন। সেটা সম্ভব না হলে পাশের মানুষ ও আপনার মাঝে একটি কোলবালিশ রাখতে পারেন।

দশ. ফোমের বিছানায় গরম বেশি লাগে। তাই জাজিম ও তোশক ব্যবহার করুন। গরমে আরামে ঘুমাতে শিমুল তুলার বালিশও ব্যবহার করতে পারেন।

08/05/2015

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল 30 মে প্রকাশ হবে

(Collected)

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল 30 মে প্রকাশ হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে এ মাসের 30 তারিখ। শিক্ষামন্ত্রণালয়ের সূত্র জানায়, এ মাসের শেষে ফল প্রকাশ করার প্রস্তুতি চলছে। প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি
দেওয়া হয়। তাই প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার ওপর ফলাফলের দিন চূড়ান্ত করা হয়।

গত ৬ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মার্চের শুরুর দিকে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে এবার একটি পরীক্ষাও পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী হতে পারেনি। সবকটি পরীক্ষা হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

Address

Feni
3900

Telephone

+88 01762 992719

Website

Alerts

Be the first to know and let us send you an email when সান এডমিশন কোচিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category