19/01/2022
শাহীন একাডেমি সাইন্স ক্লাব কর্তৃক প্রথমবারের মতো শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করে। সাইন্স ক্লাব ও স্কাউট গ্রুপ সমন্বিত ভাবে এবারের শীতবস্ত্র কর্মসূচি বাস্তবায়ন করে।১৮ জানুয়ারী এই কর্মসূচি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ এবং গ্রুপ সভাপতি জনাব এম একরামুল হক ভূঁঞা, প্রতিষ্ঠানের মাননীয় উপাধ্যক্ষ জনাব জসিম উদ্দিন মোল্লা, স্কাউট গ্রুপের ইউনিট লিডার জনাব আবুল কালাম, গ্রুপ ইনস্ট্রাক্টর এবং সাবেক সিনিয়র পেট্রল লিডার কে এম যাবের নোমান,সাইন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আফিফ হাসান,সেক্রেটারি -সাইমুন বিন আলম, ট্রেজারার-খালেদ বিন সাফিন,সাইন্স ক্লাব ও স্কাউট গ্রুপের সদস্যবৃন্দরা।
শৃঙ্খলার স্বার্থে কিছু কম্বল সকালে স্কুল প্রঙ্গনে বিতরণ করা হয় এবং বাকী গুলো সন্ধ্যায় অসহায় মানুষদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হয়।