10/04/2026
আমাদের প্রিয়জনরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তাঁদের আমলনামা সচল রাখার সুযোগ এখনো আমাদের হাতে আছে।
এমন একটি কাজের কথা ভাবুন, যা কিয়ামত পর্যন্ত আপনার ও আপনার মৃত স্বজনের জন্য সওয়াবের অবিরাম ধারা হয়ে থাকবে।
শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে একজন মেধাবী অসহায় তালেবে ইলমের (দ্বীনি শিক্ষার্থী) পড়াশোনা ও খাবারের দায়িত্ব গ্রহণ করা সদকায়ে জারিয়ার অন্যতম একটি সুবর্ণ সুযোগ।
আপনি যদি সামর্থ্য অনুযায়ী এই খরচ বহন করেন এবং সদকার নিয়ত করেন, তবে এটি আপনার ও আপনার মৃত স্বজনদের জন্য এক বিশেষ নেকি হয়ে থাকবে।
জামিয়া ইসলামিয়া আজিজিয়া কাসেমুল উলূম। ফেনী ছাগলনাইয়া উপজেলার অন্যতম নির্ভরযোগ্য এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১০০০ হাজার ছাত্র অধ্যয়নরত। উল্লেখ্য, এটি কোনো সাধারণ এতিমখানা নয়।
এখানে সচ্ছল ছাত্ররা নিজেদের খরচেই নিয়মিত পড়াশোনা করে।
তবে এই বিশাল সংখ্যক ছাত্রের মধ্যে অনেক মেধাবী ছাত্র রয়েছে যারা অত্যন্ত নিঃস্ব ও অসহায়। তাঁদের সহায়তার জন্য মাদ্রাসায় রয়েছে পৃথক 'গোরাবা ফান্ড' (অসহায় তহবিল)।
প্রতি মাসে মাদ্রাসার পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা এই ফান্ডে ব্যয় করা হয়, কিন্তু ছাত্রসংখ্যা অনেক বেশি হওয়ায় সবার জন্য তা পর্যাপ্ত হয় না।
আপনার মৃত স্বজনদের ঈসালে সওয়াবের জন্য এটি একটি চমৎকার সুযোগ।
কেন এই খাতে ব্যয় করবেন?
আপনার সহযোগিতায় একজন ছাত্র যখন ইলমে দ্বীন শিখবে, তখন থেকে নিয়ে সে সারাজীবন যত দ্বীনি খেদমত করবে এবং তার মাধ্যমে যত মানুষ দ্বীনের পথে আসবে—তার সওয়াবের একটি ধারা কিয়ামত পর্যন্ত আপনার ও আপনার প্রিয়জনের আমলনামায় যুক্ত হতে থাকবে। এছাড়া সদকা দুনিয়াবি বিপদ-আপদ দূর করতেও ছায়ার মতো কাজ করে।
সহযোগিতার পরিমাণ:
খাবার ও পড়াশোনা (পূর্ণ দায়িত্ব): ৫,০০০ টাকা (মাসিক)
শুধুমাত্র খাবার খরচ: ৩,০০০ টাকা (মাসিক)
আংশিক সহযোগিতা:১,৫০০/ ২,০০০/২৫০০/টাকা (মাসিক)
কিভাবে দান করবেন?
মাদ্রাসার গোরাবা ফান্ডে আপনি সরাসরি দিতে পারেন।(অএ জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালকের সাথে যোগাযোগ করতে পারেন:-01819639159)
নিজে শরিক হোন অথবা শেয়ার করে অন্যদের সুযোগ করে দিন।
আল্লাহ তা'আলা আমাদের দান কবুল করুন। আমিন