Study Centre- স্টাডি সেন্টার

Study Centre- স্টাডি সেন্টার যেকোনো রোগের মূল কারণ শনাক্ত করে ধাপে ধাপে রোগটি নির্মূলের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

আলোকিত ফেনী, বৃত্তি পরীক্ষা- ২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের স্থিরচিত্র। সিলোনীয়া মডেল মাদ্...
14/09/2025

আলোকিত ফেনী, বৃত্তি পরীক্ষা- ২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের স্থিরচিত্র। সিলোনীয়া মডেল মাদ্রাসার পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। ২ জন ট্যালেন্টপুলে ও ৭ জন সাধারণ গ্রেড-এ বৃত্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ।

০১. আলিয়া বিনতে মামুন -- ২য় শ্রেণি (ট্যালেন্টপুল)
০২. নুসরাত জাহান নাবিলা -- ৫ম শ্রেণি (ট্যালেন্টপুল)
০৩. লামিয়া তাবাসসুম -- ২য় শ্রেণি (সাধারণ)
০৪. শহীদুল ইসলাম -- ২য় শ্রেণি (সাধারণ)
০৫. জিহাদুল ইসলাম -- ২য় শ্রেণি (সাধারণ)
০৬. আল-ইয়াশা বিন কবির -- ৩য় শ্রেণি (সাধারণ)
০৭. সুমাইয়া বিনতে সোহাগ -- ৩য় শ্রেণি (সাধারণ)
০৮. জান্নাতুল ফেরদৌস -- ৫ম শ্রেণি (সাধারণ)
০৯. ফাইজা কপিল আলিফা -- ৫ম শ্রেণি (সাধারণ)

👉 সবাইকে স্বাগতম 🇧🇩ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ২০২৫তারিখ: ১৭/০১/২০২৫সময়: সকাল ৯ টা
12/01/2025

👉 সবাইকে স্বাগতম 🇧🇩
ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ২০২৫
তারিখ: ১৭/০১/২০২৫
সময়: সকাল ৯ টা

12/03/2024

রাসূল (সা:) বলেছেন,
"খেজুরের একটি টুকরা দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো।"
---- বুখারী ও মুসলিম।

11/03/2024

★★★রমজানে ইউরিন ইনফেকশন!?
⭕প্রায় প্রতিটি নারী সমাজ রমজানে ইউরিন ইনফেকশনে ভোগে, এর প্রধান কারন হচ্ছে সঠিক খাদ্যভাস মেনে না চলা এবং নিয়মিত হাইজিন মেইনটেইন না করা। তবে রমজানে খুব সহজ কিছু টিপস মেনে চলুন, এতে সহজেই মুক্তি পাবেন ইউরিন ইনফেকশন থেকে।
১। প্রতিদিন ইফতার ও সেহরি মিলিয়ে কমপক্ষে ৯-১১ গ্লাস পানি পান করুন
২। ইফতার মেনু থেকে লবনাক্ত খাবার গুলো এড়িয়ে যান, ইফতারে অতিরিক্ত লবনাক্ত খাবার আপনার দেহকে ডিহাইড্রেট করে দেয়।
৩। অতিরিক্ত জ্বাল খাবার পরিহার করুন, অতিরিক্ত জ্বাল খাবার আপনার ইউরিনের পিএইচ লেভেলে পরিবর্তন আনে।
৪। সেহরি ও ইফতারে একগ্লাস ক্রেনবেরি জুস গ্রহন করুন, ইউরিন ইনফেকশন রোধে ক্রেনবেরি জুস সবচেয়ে কার্যকরী।
৫। সেহরি বা ইফতারে ১কাপ টকদই গ্রহন করুন, এতে থাকা প্রোবায়োটিক আপনার ইউরিন ইনফেকশন রোধ করবে। টকদই চেষ্টা করুন বাসায় তৈরি করতে।
৬। পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী প্রোবায়োটিক গ্রহন করুন, প্রোবায়োটিক ইউরিন ইনফেকশন রোধে অনেক বেশি কার্যকরী।

🥣 কিডনি রোগীর ইফতার ও সেহরি 🥣✒️বহুদিন ধরে কিডনি সমস্যাতে যারা ভুগছেন রমজানে তাদের অনেকের স্বাস্থ্যের অবনতি হয়ে যায়। 📌এর ...
11/03/2024

🥣 কিডনি রোগীর ইফতার ও সেহরি 🥣
✒️বহুদিন ধরে কিডনি সমস্যাতে যারা ভুগছেন রমজানে তাদের অনেকের স্বাস্থ্যের অবনতি হয়ে যায়।
📌এর প্রধান কারন সারাদিন পানি পান না করায় শরীর ডিহাইড্রেট হয়ে যায় এবং কিডনি ঠিক ভাবে ফাংশন করতে পারে না। এছাড়াও কিডনি রোগীদের একটি রেস্ট্রিকটেড পথ্য (ডায়েট) মেনে চলতে হয়। আবার বহু কিডনি রোগী একই সাথে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত থাকে ফলে রমজানে তাদের পথ্য আরো জটিল হয়ে যায়।
*** কিডনি রোগীদের উচিত ডাক্তারের পরামর্শ নিয়ে তাদের শারীরিক অবস্থার ও ক্লিনিক্যাল টেস্ট রিপোর্টের ভিত্তিতে রোজা রাখা।
🌿রমজানে কিডনি রোগীদের ইফতার ও সেহরিতে কিছু সাধারণ নিয়ম অবশ্যই অনুসরণ করা উচিত।
১। ইফতারে বা সেহরিতে দুধ বা দুধের তৈরি খাবার গ্রহন করতে পারেন
২। সাবুদানার পায়েশ বা ক্ষীর খেতে পারেন
৩।ইফতার বা সেহরিতে ওটস, বার্লির রুটি রাখুন
৪। সেহরি এমনকি ইফতারে মাছের তৈরি একটি আইটেম রাখুন
৫। খাদ্যতালিকায় সিদ্ধ ডিম যোগ করুন
৬। ইফতারে পানির চাহিদা মেটাতে লেবু পানি পান করুন
৭। সেহরিরতে এবং ইফতারে টকদই রাখুন
৮। সবুজ আপেল, নাসপাতি, আনারস, বাঙ্গি খেতে পারেন।
৯। লবনাক্ত খাবার ও অতিরিক্ত তেলে ভাজা খাবার খাবেন না
১০। গরুর,খাসির এবং হাসেঁর মাংস এড়িয়ে যান
১১। ইফতারে বেসন দিয়ে তৈরি খাবার গুলো এড়িয়ে যান
*** প্রতিটি খাবার এবং এর পরিমান পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী এবং ক্লিনিক্যাল টেস্ট রিপোর্ট ও শারীরিক অবস্থার ভিত্তিতে গ্রহন করতে হবে।

21/12/2022

Address

Feni

Telephone

+8801820214210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Study Centre- স্টাডি সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Study Centre- স্টাডি সেন্টার:

Shortcuts

Share