ফেনী সরকারি কলেজ, ফেনী

ফেনী সরকারি কলেজ, ফেনী

Share

The official fan page of Feni Govt. College

ফেনী সরকারী কলেজ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদানকারী একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান।

দক্ষিণ- পূর্ব বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফেনী সরকারী কলেজ প্রতিষ্ঠার গোড়াপত্তন হয় ১৯১৮ সালে খান বাহাদুর বজলুল হকের নেতৃত্বে একটি ট্রাস্ট বোর্ড গঠনের মাধ্যমে। কলেজের জম্ম- লগ্নে প্রথম গভর্ণিং

06/04/2025

আগামীকাল ০৭.০৪.২০২৫
"No Work, No School"
কর্মসূচির আওতায় Idea Interior and Architect এর সকল কার্যক্রম বন্ধ থাকবে।

16/07/2024
24/05/2023

আপনারাই বলে দেন 😄

23/05/2023

শিক্ষণীয় গল্প 😊

21/01/2022

ব্রেকিং-

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

08/12/2021

2020 সালের অনার্স ২য় বর্ষ (নিয়মিত ,অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার রুটিন প্রকাশিত

01/12/2021

নির্ধারিত সময়ে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হলে ২০১৬-২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা ৪৪ তম বিসিএসে অ্যাপিয়ার্ড হিসেবে আবেদন করতে পারবে।
৪৪তম বিসিএসের আবেদন শুরু ৩০ ডিসেম্বর।

SAH

29/04/2020

ফেনী কলেজ: জন্ম কাহিনী
-----------------------------------------📚📖
বিস্ময়ের ব্যাপার ১৯২২ সাল পর্যন্ত নোয়াখালীতে উচ্চতর ইংরেজি স্কুলের সংখ্যা ছিল ২০ টি কিন্তু জেলায় কোন কলেজ ছিলোনা। অবশেষে ফেনী অঞ্চলের বিদ্যোৎসাহীরা কোমর বেঁধে নামলে ১৯২২ সালে প্রতিষ্টিত হল ফেনী কলেজ ।

ফেনী কলেজ প্রতিষ্ঠায় সে কালে চাঁদা সংগ্রহ হয়েছিল ২০ হাজার টাকা। নোয়াখালী জেলা বোর্ড দান করে ৫০ হাজার টাকা। কলকাতাবাসী ফেনীর জমিদার চন্ডিচরণ লাহা ৪ হাজার টাকা, কুমার অরুনচন্দ্র সিংহ বাহাদুর ২ হাজার টাকা, আরেকজন জমিদার লেফটেন্যান্ট সত্যেন্দ্রচন্দ্র ঘোষ মৌলিক ১ হাজার টাকা, সায়েস্তানগরের জমিদার প্যারীলাল রায় চৌধুরী ৫ শত টাকা, রাজাপুরের ধনী সাহা পরিবার একটি সুন্দর দোতলা বাড়ী ছাত্রদের হোস্টেলের এজন্য দান করেন । বাঁশপাড়ার জমিদার চন্দ্রকুমার চৌধুরী ১ হাজার টাকা দান করে। ত্রিপুরার মহারাজা কলেজের জন্য বার্ষিক অনুদানের ব্যবস্থা করে। লমী হাজারী কলেজের জন্যে জমি দান করেন এবং তিনিসহ স্থানীয় মানুষজন চাঁদা দান করে।

( তার প্রমাণ ফেনী কলেজে তিন কোনা আলা দীঘিসহ অনেকগুলি দাগ এখনো তৎকালীন জমির মালিক
#লমী_হাজারী র নামে বর্তমান বি.এস জরিপের রেকর্ডভুক্ত হয়েছে এবং সি.এস/ আর.এস সহ রেকর্ডভুক্ত হয়েছে । বর্তমানে লমী হাজারী র নামে রেকর্ডভুক্ত জমির উপর কোনো দাবি নেই বলে জানিয়েছেন লমী হাজারী পরিবারের সদস্যরা যা বর্তমান অধ্যক্ষ সবকিছু অবগত রয়েছেন )

অার্থিক সমস্যা থেকে মুক্ত থাকার ফলে খ্যাতনামা অধ্যক্ষ আর অধ্যাপকদের সুপরিচালনায় ১৯২২ সালে আই এ পরীক্ষার জন্য অনুমোদন পেলেও দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় কলেজটিকে বি এ পরীক্ষার সকল বিষয়ে পঠনপাঠনের অনুমোদন দান করে।

লেখক অনিলচন্দ্র বন্দোপাধ্যায়ের বাবা নোয়াখালী জুবলি স্কুলের শিক্ষক ছিলেন। তাদের আদি নিবাস ঢাকার মুন্সিগঞ্জ। ১৯২৬ সালে নোয়াখালী থেকে লেখক মেট্রিকুলেশন পরীক্ষা পাশ করে। লেখক ফেনী কলেজে ভর্তি হন ১৯২৬ সালে। তখন ফেনী কলেজের অধ্যাপকদের মধ্যে গুনিজনের যে সমাবেশ ঘটেছিল তার তুলনা কলকাতার বড় বড় কলেজেও পাওয়া যেতনা। প্রতিষ্টাকালীন অধ্যক্ষ ছিলেন অম্বিকাচরণ রক্ষিত। অধ্যক্ষ রক্ষিত লাহোরের দয়াল সিংহ কলেজের অধ্যাপক ছিলেন। সেখান থেকে এসে তিনি নবপ্রতিষ্ঠিত ফেনী কলেজের দায়িত্বভার গ্রহণ করেন।

কলেজের পাশে একটি বড় পুকুরের দুই দিকে দুইটি হোস্টেল ছিল --- একটি মুসলিম ছাত্রদের একটি হিন্দু ছাত্রদের জন্যে। ফেনীর মানুষের জীবনযাত্রা ছিল অতি সরল। হোষ্টেলে চায়ের ব্যবস্থা ছিলনা, শহরে রেস্টুরেন্ট ছিলনা, কেবলমাত্র রেল ষ্টেশনে চা পাওয়া যেত। দুবেলা ভাতের সাথে ডাল এবং মাছ অথবা তরকারি খাওয়া হতো। সকাল বিকালে জলখাবার মুড়ি, মাঝেমাঝে হালুয়া। আমোদ - প্রমোদের কোন ব্যবস্থা ছিলনা। চারিদিকে খোলা মাঠ - বেড়ানোর যথেষ্ট সুযোগ ছিল।

১৯২৮ সালে আই এ পরীক্ষা দিয়ে লেখক ফেনী থেকে কলকাতায় চলে যান। তিনি আরো লিখেছেন "ফেনী কলেজের শিক্ষকদের কাছ থেকে চরিত্রের বনিয়াদ গঠনের নির্দেশনা ও প্রেরণা পেয়েছি "

14/04/2018

শুভ নববর্ষ ১৪২৫

Photos 31/03/2018

সাজেশন এইচ এস সি ২০১৮ পরীক্ষার্থীদের জন্য।
বাংলা ১ম পত্র।

Want your school to be the top-listed School/college in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


College Road
Feni
3900