ছাএ কল্যাণ সংস্থা - Sws

ছাএ কল্যাণ সংস্থা - Sws SWS is a Welfare
Society with an active
students team. Our Main motives:
To give free
education and help to poor students all of Dagonbhuiya,Feni 's

Heartiest congratulations history makers!Bangladesh Women’s Football TeamChampions of South Asia
21/09/2022

Heartiest congratulations history makers!

Bangladesh Women’s Football Team
Champions of South Asia

অনেকে রয়েছেন রাত জাগাকে অনেক ক্রেডিটের কাজ  মনে করেন, ভাবেন "রাত ৩ টা পর্যন্ত জেগেও আমি সকাল ৮ টায় ক্লাস জয়েন করি,  তাও ...
13/03/2022

অনেকে রয়েছেন রাত জাগাকে অনেক ক্রেডিটের কাজ মনে করেন, ভাবেন "রাত ৩ টা পর্যন্ত জেগেও আমি সকাল ৮ টায় ক্লাস জয়েন করি, তাও আমার কিছুই হয় না ", কিন্তু এতে যে কত বড় ক্ষতি করেন জানেন?!

সারাদিন কাজ করে এনার্জি ক্ষয়ের পর ঘুম আমাদের শরীরে সেই এনার্জি আবার জুগিয়ে দেয়। সুস্থ থাকার জন্য একজন মানুষের সাত-আট ঘণ্টা ঘুমের প্রয়োজন।কিন্তু দেরি করে ঘুমিয়ে তাড়াতাড়ি উঠার ফলে আমাদের শরীর কিন্তু পর্যাপ্ত এনার্জি পায় না। বিশেষ করে দেরি করে ঘুমাতে গেলে আমাদের শরীরের ভেতরে বিশেষ কিছু পরিবর্তন হয়, পাশাপাশি খাওয়া-দাওয়ার ধরনেও পরিবর্তন আসতে শুরু করে। ফলে হার্টের ক্ষতি হয়। শুধু তাই নয়, দেরি করে ঘুমাতে যাওয়া এবং সকাল ৭ থেকে ৮টার মধ্যে উঠে যাওয়ার কারণে ঘুমের কোটা সম্পন্ন হয় না। ফলে রক্তে শর্করার মাত্রা বেরে যাওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়।

সম্প্রতি হওয়া একটি গবেষণায় দেখা গেছে রাত ১১টার পর ঘুমাতে গেলে হার্টের রোগ এবং টাইপ- ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, তেমনি আরও কিছু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। একাধিক গবেষণায় দেখা গেছে দেরি করে ঘুমাতে যাওয়ার অভ্যাস করলে শরীর এবং মস্তিষ্কের ওপর মারাত্মক চাপ পড়ে। যে কারণে ব্লাড প্রেসার বাড়তে সময় লাগে না। এ ছাড়া কিডনির যেমন মারাত্মক ক্ষতি হয়, তেমনি স্ট্রোক এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও বেড়ে যায়।

স্ট্রেস বাড়বে কমবে আয়ুঃ

অনেককেই ব্যস্ততার কারণে দেরি করে ঘুমাতে হয়। কিন্তু পরের দিনের কাজের কারণে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যেতে হয়। ফলে ঠিক মতো ঘুম না হওয়ার কারণে দেহের ভেতরে স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যেতে শুরু করে। আর এমনটা হওয়ার কারণে মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার ভয় তো থাকেই। সেই সঙ্গে আরও হাজারখানেক রোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও থাকে।

ত্বকের সৌন্দর্য কমেঃ

দিনের পর দিন ঠিক মতো ঘুম না হলে কর্টিজল হরমোনের ক্ষরণ বেড়ে যেতে শুরু করে। ফলে একদিকে যেমন মন-মেজাজ খিটখিটে হয়ে যা, সেই সঙ্গে ত্বকের অন্দরে কোলাজেনের মাত্রা কমতে শুরু করার কারণে সৌন্দর্যও হ্রাস পায়।

রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পরেঃ

গবেষণায় দেখা গেছে রাত জেগে কাজ করলে কর্টিজল হরমোনের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ মারাত্মক বেড়ে যায়। ফলে সারা রাত কাজ করার ক্ষমতা জন্মালেও রোগ প্রতিরোধ ক্ষণতা একেবারে কমে যায়। ফলে নানাবিধ রোগ ঘাড়ে চেপে বসতে সময়ই লাগে না। স্ট্রেস হরমোনের ক্ষরণ বৃদ্ধি পেলে মানসিক চাপও বাড়তে শুরু করে, যা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক।

চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়ঃ

ঠিক মতো ঘুম না হলে ব্রেন ঠিক মতো রেস্ট নেওয়ার সুয়োগ পায় না। ফলে স্বাভাবিকভাবেই মস্তিষ্কের বিশেষ কিছু অংশের ক্ষমতা কমতে শুরু করে। আর ঠিক এই কারণেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যায় কমে।

ওজন বৃদ্ধি পায় চোখে পরার মতোঃ

দিনের পর দিন রাতে জেগে থাকলে খাবার ঠিক মতো হজম হতে পারে না। ফলে একদিকে যেমন গ্যাস-অম্বলের প্রকোপ বৃদ্ধি পায়, তেমনি ওজনও বাড়তে শুরু করে। আর ওজন বাড়লে ধীরে ধীরে সুগার, প্রেসার এবং কোলেস্টেরলের মতো মারণ রোগ এসে শরীরে বাসা বাঁধে।

মস্তিষ্কের ক্ষমতা কমে যেতে শুরু করেঃ

রাতের বেলা মস্তিষ্কের আরাম নেওয়ার সময়। তাই এই সময় কাজ করলে ধীরে ধীরে ব্রেনের ক্ষমতা কমতে শুরু করে। সেই সঙ্গে ডিপ্রেশন, বাইপোলার ডিজঅর্ডার, স্লো কগনিটিভ ফাংশন, স্মৃতিশক্তি লোপ পাওয়াসহ আরও সব সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে।

তাই রাত জাগা বন্ধ করা উচিত সবার

💥আমরা কেন এমন করি? 🥺🥺🥺৮ম বার ব্লাড দিয়েছিলাম সিজার রোগীকে।তার ছেলে বাচ্চা হয়েছিলো।আমি বাড়ি থেকে বের হয়েছিলাম ১১ টার সময়,...
21/08/2021

💥আমরা কেন এমন করি? 🥺🥺🥺

৮ম বার ব্লাড দিয়েছিলাম সিজার রোগীকে।তার ছেলে বাচ্চা হয়েছিলো।
আমি বাড়ি থেকে বের হয়েছিলাম ১১ টার সময়,হাসপাতালে ১টার সময় গিয়েছি।
ব্লাড নিয়েছে ২টার সময়,
দুপুরে না খেয়ে ব্লাড দিলাম।
ব্লাড নিয়ে রোগীর লোক হাতে ১০০ টাকা ধরিয়ে দিয়ে বলে ভাই ভালো থাকবেন।
ঐ ২ ঘন্টার রাস্তায় রুগির লোক কম করে হলেও ৫০ বার ফোন দিয়েছে,
ভাই কোথায় আছেন, একটু তাড়াতাড়ি আসেন।
যেখানে আমার ১৮০ টাকা গাড়ি ভাড়া গিয়েছিল।
পরে রাতে জানতে পারলাম,
তার পরিবারে প্রথম ছেলে বাচ্চা তাই এলাকায়
৪০ কেজি মিষ্টি বিতরণ করেছে।
ঐরাত থেকে আমার জ্বর শুরু, ৭দিন জ্বর ছিলো, ৩দিন ডিউটিতে যেতে পারি নাই, ৩ দিনে আমার ১৫০০ টাকা কেটে রেখেছিল।
এখন কথা হলো
রোগীর পরিবার এলাকায় ৪০ কেজি মিষ্টি বিতরণ করলো
আমার কি একটা মিষ্টি পাওয়ার অধিকার ছিলো না?
আচ্ছা মিষ্টি না খেলাম,
গাড়ি ভাড়া তো ঠিক মতো দিতে পারতো?
আচ্ছা গাড়ি ভাড়াও না হয় বাদ দিলাম,,
ব্লাড নেওয়ার আগে তো ৫০ বার ফোন করেছে,
ব্লাড নেওয়ার পড়ে বাড়িতে ঠিক মতো আসলাম কি না ১মিনিট ফোন করে তো খবর নিতে পারতো তাই না???
৪০ কেজি মিষ্টি বিতরণ করার মতো মানুষ পেলো
ঐ ৪০ কেজি মিষ্টি খাওয়া লোকদের মাঝে কি একজন ব্লাড দেওয়ার মানুষ পেল না???

--- রোগীর লোক দের উদ্দেশ্যে বলি -ব্লাড দেওয়ার পড়ে রক্তদাতাদের মূল্যহীন বানাবেন না, যথাসাধ্য মতো রক্তদাতাদের পজেটিভ রাখার চেস্টা করুন❣️

#লেখাটি_একজন_রক্তদাতার

🟥কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
১- ডোনারের যাতায়াত খরচ,
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ,
৩- ডাব,স্যালাইন জল,কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার....
এবং
পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় আমন্ত্রন দেবেন। 💕

💠যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই যুবকবয়সের- স্টুডেন্ট,পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম তবুও ব্লাড দেয়।

👉আবার, যারা ব্লাড খুজে দেয় তারাই জানে ১ব্যাগ ব্লাড খুজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেন ই না। এগুলা হাইড স্টোরি থাকে।

✴️কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

👀 নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ৫০০মিলি জলের বোতলও কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৩৫০ মিলি রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।🙏

(কালেকশন)

আজ পহেলা জুন, সংগঠনের অন্যতম সদস্য জনাব রনি নূর ভাইয়ার শুভ জন্মদিন 🥰জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো 🖤অনেক শুভকাম...
01/06/2021

আজ পহেলা জুন, সংগঠনের অন্যতম সদস্য জনাব রনি নূর ভাইয়ার শুভ জন্মদিন 🥰
জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো 🖤
অনেক শুভকামনা থাকবে আপনার জন্য।

গরমের তীব্রতা থেকে রক্ষা পেতে যা করবেনঃ১. পাতলা ও হালকা রঙের পোশাক পরুন।২. বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চ...
22/05/2021

গরমের তীব্রতা থেকে রক্ষা পেতে যা করবেনঃ

১. পাতলা ও হালকা রঙের পোশাক পরুন।

২. বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন।

৩. শরীরে পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে।

৪. স্যালাইন পানিতে থাকা সোডিয়াম, পটাশিয়াম ও চিনি শরীর সজীব রাখতে বিশেষভাবে কার্যকর। দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন।

৫. গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করুন।

৬. মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজী খান।

৭. প্রস্রাবের রঙ খেয়াল করুন। প্রস্রাবের গাঢ় রঙ পানি স্বল্পতার লক্ষণ।

৮. সব সময় ছাতা বা টুপি সাথে রাখুন।

৯. ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন।

১০. চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয়।

জনসচেতনতায়ঃ ছাত্র কল্যাণ সংস্থা।

19/04/2021

করোনা পরিস্থিতি তে সবাই সর্তক থাকুন সুস্থ থাকুন 🙂

22/12/2020

শুভ সকাল ছাএ কল্যাণ সংস্থা বাসীর সবাইকে।

08/09/2020

দেশে প্রতি বছর ১ কোটি ৬০ লক্ষ রোগীর জীবন বাঁচে অন্যের রক্তে।

সূত্রঃ- Jamuna TV

সকল রক্তদাতাদের প্রতি রইলো অসংখ্য ধন্যবাদ।

04/07/2020

বিশ্বে কভিড ভ্যাকসিন আবিষ্কারে অফিশিয়ালি ১১তম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ।❤

দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক কামাল লোহানী আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানাই। দেশমাতৃকার চির ...
20/06/2020

দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক কামাল লোহানী আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানাই। দেশমাতৃকার চির সংগ্রামী সন্তান, এই গুণী ব্যক্তিত্ব উদীচী শিল্পী গোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ছিলেন। কামাল লোহানী বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুবার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি হিসেবে এবং ছায়ানটের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ক্রান্তি শিল্পী গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা...

দেশের এই ক্রান্তিলগ্নে 'ছাত্র কল্যাণ সংস্থা' ছোট পরিসরে একটি উদ্যোগ নিতে যাচ্ছে। যেসব দরিদ্র ছাত্র-ছাত্রী আছে, যাদের বাব...
05/04/2020

দেশের এই ক্রান্তিলগ্নে 'ছাত্র কল্যাণ সংস্থা' ছোট পরিসরে একটি উদ্যোগ নিতে যাচ্ছে। যেসব দরিদ্র ছাত্র-ছাত্রী আছে, যাদের বাবা মা অনেক কষ্ট করে তাদের পড়াচ্ছেন। তাদের মধ্যে কিছু পরিবারের আমরা দায়িত্ব নিচ্ছি। তাদের জন্য কয়েক দিনের খাবার এবং ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা উপকরণ ঘরে ঘরে পৌঁছে দিবো।
আপনারা যদি আমাদের কাজের সাথে সামিল হন তাহলে আমাদের খুব ভালো লাগবে, আমরা আমাদের গন্তব্যে আরো একধাপ এগিয়ে যেতে পারবো আপনাদের সাহায্যে।
অনুদান পাঠাতে:
সৌরভ: 01859576707 (bKash personal).

Address

Dagonbhuiya
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাএ কল্যাণ সংস্থা - Sws posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share