শহীদ মেজর সালাহ্ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়,ফেনী।

  • Home
  • Bangladesh
  • Feni
  • শহীদ মেজর সালাহ্ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়,ফেনী।

শহীদ মেজর সালাহ্ উদ্দিন  মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়,ফেনী। উক্ত ফেইসবুক পেইজ বিদ্যালয়ের প্রাক্?

19/03/2020

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফেনীর শহীদ মেজর সালাহ্ উদ্দিন মমতাজ বীর উত্তম...

শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবনের নিচ তলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা আন্দোলন ও...
18/03/2020

শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবনের নিচ তলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ১০০ ছবির সমন্বয়ে "বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার" স্থাপন।

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ১৭ মার্চ শহীদ মেজর সালাহ উদ্দিন মমতাজ বীর...
17/03/2020

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ১৭ মার্চ শহীদ মেজর সালাহ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষকরা বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ করেন।

যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন করেছে শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বী...
21/02/2020

যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন করেছে শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা একসাথে প্রভাত ফেরীর মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধান শিক্ষিকা শামীম আক্তারের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ। শ্রেণি নেতাদের নেতৃত্বে প্রত্যেক শ্রেণির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিক্ষার্থীবৃন্দ। শহীদদের স্মরণে রচনা প্রতিযোগিতা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।

20/01/2020

  শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালার আয়োজন করেছে ফেনী জেলা ট্রাফিক বিভাগ। রবিবার (.....

শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় এর ২০২০ সালের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের নামের তালিকা।
08/01/2020

শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় এর ২০২০ সালের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের নামের তালিকা।

দৈনিক ফেনী.কম-এ শহীদ মেজর সালাহ্ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় এর জয়ের খবর।
21/12/2019

দৈনিক ফেনী.কম-এ শহীদ মেজর সালাহ্ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় এর জয়ের খবর।

  ২১শে ডিসেম্বর ২০১৯ ।। মোঃ সাহাব উদ্দিন ।। ৪৯ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগি...

৪৯ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ২য় রাউন্ডে শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্ত...
21/12/2019

৪৯ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ২য় রাউন্ডে শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় এর জয়।

আজ (২১ ডিসেম্বর) শনিবার ৪৯ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ২য় রাউন্ডের খেলা ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টায় ২য় রাউন্ডের খেলায় লষ্কর হাট এসসি লাহা ইনস্টিটিউট বনাম শহীদ মেজর সালাহ্ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় অংশ নেয়।সালাহ উদ্দিন উচ্চ বিদ্যালয় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ ওভারে ৬৬ রান করে লড়াকু স্কোর গড়ে। বিপক্ষ দল ৬৭ রান মোকাবেলায় ৭ ওভারে ৬৫ রান করতে সমর্থ হয়। শহীদ মেজর সালাহ্ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ১ রানে জয় লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

প্রিয় অনুজদের জয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
পরবর্তী ম্যাচগুলোতে জয়ের ধারা অব্যাহত রাখার জন্য শুভ কামনা রইলো।

শুভেচ্ছা ও ভালোবাসায়
মোঃ সাহাব উদ্দিন
প্রাক্তন শিক্ষার্থী
শহীদ মেজর সালাহ্ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়, ফেনী।

শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আক্তার সদর উপজেলা স্কাউটস নির্বাচনে গ্রুপ সভ...
20/12/2019

শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আক্তার সদর উপজেলা স্কাউটস নির্বাচনে গ্রুপ সভাপতি (মাধ্যমিক বিদ্যালয়) নির্বাচিত।

বাংলাদেশ স্কাউটস ফেনী সদর উপজেলার নির্বাচন বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে ফেনী সদর উপজেলা অফিসে অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসরীন সুলতানা ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে আমির হোসেন-ফরিদ আহম্মেদ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে ১শ ৯২ ভোট পেয়ে শামীম আক্তার গ্রুপ সভাপতি (মাধ্যমিক বিদ্যালয়) নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৯৯ ভোট পেয়ে পরাজিত হন।

শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান স্কাউটস ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শামীম আক্তার ম্যাডামকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার সফলতায় আমরা আনন্দিত।
আশা করছি আপনার নেতৃত্বে সদর উপজেলা স্কাউটস ও নিজ বিদ্যালয়ের স্কাউটস কার্যক্রম আরো সমৃদ্ধ হবে। স্কাউটিং কার্যক্রমের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে আপনার যুগোপযোগী সিদ্ধান্তের মাধ্যমে শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় এর শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এই প্রত্যাশা আমাদের। আপনার সুস্থতা ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।

মোঃ সাহাব উদ্দিন
প্রাক্তন স্কাউটস লিডার
শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় স্কাউটস।

৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে শহীদ মেজর সালাহউদ্দিন...
20/12/2019

৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় এর জয়।
আজ ২০ ডিসেম্বর শুক্রবার ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বনাম শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়।
খেলায় শহীদ মেজর সালাহ্ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় ২৭ রানে জয় লাভ করে।

শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন। মহান দিবস উপলক্ষে মহান মুক্তিযোদ্ধাদের স্মরণ...
16/12/2019

শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন।

মহান দিবস উপলক্ষে মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে শ্রদ্ধা নিবেদন করলো শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়। (১৬ই ডিসেম্বর) সোমবার বাংলাদেশের স্বাধীনতার মহান বিজয়ের আটচল্লিশ তম দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রীতি ক্রিকেট ম্যাচ গান, কবিতা, বক্তব্য কুইজের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়।

আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ রেজা নুর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আক্তার, সহকারী প্রধান শিক্ষক নাজমুল হক মজুমদার সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধ ও বিজয়ের তাৎপর্য তুলে ধরেন। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠতে অভিভাবক ও বড়দের ভুমিকা রাখার অনুরোধ করেন।অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রপি ও পুরষ্কার তুলে দেন।

মোঃ সাহাব উদ্দিন
প্রাক্তণ শিক্ষার্থী
শহীদ মেজর সালাহ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়।

Address

Feni
3900

Telephone

1865630183

Website

Alerts

Be the first to know and let us send you an email when শহীদ মেজর সালাহ্ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়,ফেনী। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to শহীদ মেজর সালাহ্ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়,ফেনী।:

Shortcuts

Share