Amirabad B.C. Laha School & College

Amirabad B.C. Laha School & College Amirabad B.C Laha School & College.

“১৯১৭ সাল, প্রথম বিশ্বযুদ্ধের ক্রান্তিকাল, সভ্যতায় নতুন ভাবনার উন্মেষ, এই অঞ্চলেও শিক্ষা সংস্কৃতির নতুন মোড়। তেমনি এক যুগান্তরের সন্ধিক্ষনে জন্ম নেওয়া আমিরাবাদ বি, সি, লাহা উচ্চ বিদ্যালয়। আমিরাবাদ পরগনার জমিদার ভবানী চরণ লাহার সর্বময় সামর্থ্য দিয়ে গড়া এই প্রতিষ্ঠান। দশ দিগন্ত ব্যাপি কোন উচ্চ বিদ্যালয় নেই তখন। অদম্য মেধাবীদের চলতে হত দূর দুরান্তের পথ। সেই সময়ের শিক্ষা বিস্তারেরব গুরুভার দা

য়িত্ব নিয়ে গড়ে উঠা এই প্রতিষ্ঠান। কালের পরিক্রমায় আমিরাবাদ পরগনা এখন বহু বিভক্ত ইউনিয়ন। কালজয়ী এই বিদ্যাপীঠ সগৌরবে বিরাজ করছে নয় নম্বর নবাবপুর ইউনিয়নে। শত বছর সময়ের শত সিঁড়ি বেয়ে প্রতিষ্ঠানটি নিজেকে রূপায়িত করেছে উচ্চতর মাত্রায়। পরিনত হয়েছে স্কুল থেকে কলেজে। পরিচিতি পেয়েছে আমিরাবাদ বি, সি, লাহা স্কুল অ্যান্ড কলেজ নামে।

জন্মলগ্ন থেকে বহু অদম্য আর বুদ্ধিদীপ্ত মানুষ এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে গেছেন মেধা, মনন আর আর্থিক সহায়তা দিয়ে। ভালবেসেছেন পরম মমতায়। স্মরণীয় হয়ে আছেন প্রতিষ্ঠানের মাঠ-মাটি আর অস্তিত্বের বন্ধনে। যত শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সন্মানিত সভাপতি, দাতা সদস্যগন নিজেদেরকে বিলিয়ে দিয়ে গেছেন এই প্রতিষ্ঠানে, সবাইকে সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি সকল মেধাবী শিক্ষার্থীদের যারা বিদ্যালয়ের নাম ছড়িয়ে দিয়েছেন দেশ থেকে দেশান্তরে।

বিগত দুই বছর ধরে বর্তমান বিশ্বায়ন যুগের সকল দাবীকে প্রাধান্য দিয়ে এই স্কুল অ্যান্ড কলেজের সভাপতির দায়িত্ব নিয়ে হাল ধরেছেন এই এলাকার বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবদুল হাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একুশ শতকের রূপকল্প ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার মেধা, মনন আর সামর্থ্যের সহায়তা নিয়ে প্রতিষ্ঠান এগিয়ে যাবে অন্যরকম উচ্চতায়। নবাবপুরের সূর্য সন্তানেরা, যারা দেশ ও দূর প্রবাসে থেকেও ক্রমাগত অর্থ-সামর্থ্য দিয়ে প্রতিষ্ঠান পরিচালনায় সহায়তা করছেন, আমি তাদের সবাইকে স্যালুট করছি শ্রদ্ধাভরে। ছাত্র-শিক্ষক, অভিভাবক এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করছি। প্রতিষ্ঠানটির সকল শুভ প্রচেষ্টা সফলতা লাভ করুক, সভ্যতার সব রকম চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রগামী হোক, মহান আল্লাহ্‌র কাছে এই সাহায্য প্রার্থণা করছি।”

আমাদের প্রাণের প্রতিষ্ঠান এর অগ্রগামী মহামানবগণ!
27/03/2026

আমাদের প্রাণের প্রতিষ্ঠান এর অগ্রগামী মহামানবগণ!

23/04/2025

অক্টোপাস এক অদ্ভুত বুদ্ধিমান, রঙ পরিবর্তনশীল এবং অঙ্গ-প্রত্যঙ্গ পুনরুজ্জীবিত করার ক্ষমতা সম্পন্ন এক অতিপ্রাকৃতিক সামুদ্রীক প্রজাতি! যখন একটি মা অক্টোপাস ডিম পাড়ে, মোটামুটি নাওয়া-খাওয়া বন্ধ করে সে সারাক্ষন ডিমে তা দিতে থাকে আর এই প্রক্রিয়ায় প্রায় দুই বছর পর ডিম ফুটে নতুন জীবনের সূচনা হয় এবং মা অক্টোপাসটি খেতে না পারায় ধীরে ধীরে মৃত‍্যুরকোলে ডোলে পড়ে।

কি মনে হয়, সমুদ্রের অতল তলদেশে মা অক্টোপাসের মাজে এই সুন্দর, অকৃত্বিম ভালবাসা কোথায় থেকে আসলো, কে ইনস্টল করল তার অন্তরে?

হ‍্যা, এটা আমার আপনার পালনকর্তা, দয়াময়, রহমানের রাহীম আল্লাহ সুবহানাহ্ তাআলা যিনি তার রহমতের ১০০ ভাগের মাত্র ১ ভাগ সমগ্র সৃস্টিতে আর ৯৯ভাগ নিজের কাছে রেখেছেন!

আমাদের অবসরপ্রাপ্ত শ্রদ্ধাভাজন শিক্ষক নরেন্দ্র কুমার শীল মৃত্যুবরণ করেছেন।  সৃষ্টিকর্তা আপনার আত্মার শান্তি দান করুন।  শ...
27/03/2025

আমাদের অবসরপ্রাপ্ত শ্রদ্ধাভাজন শিক্ষক নরেন্দ্র কুমার শীল মৃত্যুবরণ করেছেন।
সৃষ্টিকর্তা আপনার আত্মার শান্তি দান করুন। শোকার্ত পরিবার - পরি জনকে ধৈর্য্য ধারণ করার সুযোগ দান করুন।

আমাদের আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল এন্ড কলেজ এ-র সাবেক প্রধান শিক্ষক রফিকুল হক স্যার মৃত্যুবরণ করেছেন।  (ইন্না-লিল্লাহ...
10/03/2025

আমাদের আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল এন্ড কলেজ এ-র সাবেক প্রধান শিক্ষক রফিকুল হক স্যার মৃত্যুবরণ করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্যার মরহুম সুজা উদ্দিন আহমেদ স্যারের পরবর্তী সময়ে দায়িত্ব পালন করেছিলেন।
আল্লাহ স্যারকে বেহেশত নসিব করুন।

আমাদের আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল এন্ড কলেজ এ-র সাবেক প্রধান শিক্ষক রফিকুল হক স্যার মৃত্যুবরণ করেছেন।  ( ইন্না-লিল্লা...
09/03/2025

আমাদের আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল এন্ড কলেজ এ-র সাবেক প্রধান শিক্ষক রফিকুল হক স্যার মৃত্যুবরণ করেছেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্যার মরহুম সুজা উদ্দিন আহমেদ স্যারের পরবর্তী সময়ে দায়িত্ব পালন করেছিলেন। বিশেষ করে ২০০১_২০০৫ ব্যাচের সবার চেনার কথা।
আল্লাহ স্যারকে বেহেশত নসিব করুন।

16/02/2025

আমাদের গ্যালাক্সির বাংলা বা ইংরেজি নাম কী এবং এর দৈর্ঘ্য কত?

16/02/2025

আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি পৃথিবী তথা প্রত্যেকটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরে আর, আমি যদি বলি কথাটি পুরোপুরি সত্য নয়, অবাক হবে তোমরা?

কেন অবাক হবে বা হবেনা, বলতে পারবে?

স্কুলের ওয়েবসাইটা অনেকদিন ধরে অকার্যকর হয়ে আছে, হয়তো কতৃপক্ষ কাজ করছেন অথবা বুঝতে পারেন নাই এখনো।দয়াকরে ওয়েবসাইটা সচল কর...
15/01/2024

স্কুলের ওয়েবসাইটা অনেকদিন ধরে অকার্যকর হয়ে আছে, হয়তো কতৃপক্ষ কাজ করছেন অথবা বুঝতে পারেন নাই এখনো।

দয়াকরে ওয়েবসাইটা সচল করে দিন অথবা কবে নাগাদ ঠিক হবে তার একটু টাইমলাইন দিয়ে দিবেন।

ধন্যবাদ
স্কুলের শীক্ষার্থী

অভিনন্দন বিজয় নাথ। নব নির্বাচিত সভাপতি।প্রথম আলো বন্ধু সভা, ফেনী। আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক বাবু লাল মোহন নাথের বড় ছেলে...
01/01/2024

অভিনন্দন বিজয় নাথ।
নব নির্বাচিত সভাপতি।
প্রথম আলো বন্ধু সভা, ফেনী।
আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক বাবু লাল মোহন নাথের বড় ছেলে ও এসএসসি -২০০২ ব্যাচের মেধাবী ছাত্র।

https://www.ajeyobangla.com/2023/12/31/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f-2/

আমাদের সময়ের সদর ফটক।
09/08/2023

আমাদের সময়ের সদর ফটক।

শোক সংবাদ আমিরাবাদ বি,সি লাহা স্কুল এন্ড কলেজ এর ৯৫ ব্যাচের মেধাবী ছাত্রনবাবপুর ইউনিয়ন এর গোবিন্দপুর নিবাসী  ডাঃ কবির আহ...
07/08/2023

শোক সংবাদ
আমিরাবাদ বি,সি লাহা স্কুল এন্ড কলেজ এর ৯৫ ব্যাচের মেধাবী ছাত্র
নবাবপুর ইউনিয়ন এর গোবিন্দপুর নিবাসী ডাঃ কবির আহম্মদ সাহেবের বড় ছেলে, সোনাগাজী পৌরসভার ক্যাশিয়ার মিজানুর রহমান মিজান ভাই আজ ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্নালিল্লাহে রাজেউন।

Address

Amirabad B. C. Laha School And College; P/O: Nobab Pur; P/S: Sonagazi; Dist: Feni;
Feni
CHITTAGONGDIVISION

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801720153849

Alerts

Be the first to know and let us send you an email when Amirabad B.C. Laha School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Amirabad B.C. Laha School & College:

Shortcuts

Share

Category