Silonia High School

Silonia High School silonia high school

28/11/2022

এসএসসি ২০২২ ফলপ্রার্থীদের জন্য রইলো শুভকামনা।

02/01/2022
27/09/2021

স্মার্ট কার্ড সংগ্রহ করার অনুরোধ করা হচ্ছে।

আমাদের স্কুলের সবচেয়ে পুরনো ভবন।
24/12/2020

আমাদের স্কুলের সবচেয়ে পুরনো ভবন।

শেয়ার করে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেন।
22/09/2020

শেয়ার করে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেন।

Silonia High School Photo Credit : সিলোনীয়া হাই স্কুল - পেজ
05/03/2020

Silonia High School

Photo Credit : সিলোনীয়া হাই স্কুল - পেজ

দুর্নীতি বিরোধী মানব বন্ধন।
10/03/2017

দুর্নীতি বিরোধী মানব বন্ধন।

04/11/2016

কেন বাচ্চাদের আঙ্গুল ব্যবহার করে গণিত করতে শেখানো উচিত এটা নিয়ে স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর জো বোলার " দি আটলান্টিক " এ একটা কলাম লিখেছেন।

নিউরো সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন ৬-১৩ বছর বয়সের বাচ্চারা যখন হিসেব করে, ব্রেন এর যে অংশটি (somatosensory) আঙ্গুল রিপ্রেজেন্টেশন এর জন্য দায়ী সে অংশটি জ্বলে উঠছে। এমনকি বাচ্চারা যখন আঙ্গুল ব্যবহার করেছেনা তখনও ব্রেনের এই অংশটা জ্বলে উঠছে।

এরপর দেখা গেল যেসব বাচ্চারা প্রথম শ্রেণীতে আঙ্গুল ব্যবহার করে গুনতে শিখছে তারা দ্বিতীয় শ্রেণীতে গিয়ে অন্য যেসব ছাত্ররা আঙ্গুলের ব্যবহার করছে না, তাদের চেয়ে ভাল হিসেব করছে। সংখ্যার ক্রম ধরতে পারছে, যোগ বিয়োগ করতে পারছে। অথচ স্কুলে বাচ্চাদেরকে আঙ্গুল ব্যবহার করে গুনতে ডিস্কারেজ করা হচ্ছে। বলা হচ্ছে এটা শিশুসুল্ভ।

গণিত নিয়ে জো বোলার এর অনেক মজার কাজ আছে। তিনি মুল যে থিওরি প্রচার করতে চান তা হোল গনিতের জন্য কম উপযোগী বা বেশি উপযোগী ব্রেন বলতে কিছু নেই। এই যে সারা পৃথিবীব্যাপি একটা ধারনা প্রচলিত আছে যে মেয়েরা গণিতে ভাল না এ কথাটির কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং এ পারসেপশন এর কারনে মেয়েরা ভাল গণিত শিখতে পারছে না।

গণিতে কেন মানুষ খারাপ করে, এটি নিয়ে তিনি অনেক গবেষণা করেছেন । এর একটি হোল পর্যাপ্ত পরিমাণে চেষ্টা না করা। কন্সেপ্ট না বুঝা। চাইনিজরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় কেন গণিতে ভাল করে এটি বুঝার জন্য তিনি চাইনিজ ক্লাসরুমগুলোকে স্টাডি করলেন। দেখলেন শেখানে শিক্ষকরা প্রতি ক্লাসে মাত্র দুই- তিনটি কন্সেপ্ট নিয়ে আলোচনা করছেন। একটা প্রশ্নের উত্তর কি হতে পারে তা নিয়ে ছাত্রদের সাথে আলোচনা করছে। সব ছাত্রদেরকে উত্তর দেয়ার সুযোগ দেয়া হচ্ছে। এরপর কেন সে মনে করছে এটা সঠিক উত্তর এটা ছাত্ররা একে একে ব্যাখ্যা করছে। এরপর শিক্ষক উত্তর বলে দিচ্ছেন এবং যারা যারা ভুল করেছে তারা কিভাবে চিন্তা করছিল এবং তাদের কি ভুল হয়েছে এটা ধরিয়ে দিচ্ছে। ফলে তারা ছোটবেলা থেকে সিস্টেমেটিক প্রব্লেম সল্ভিং এর সাথে পরিচিত হচ্ছে।

প্রফেসর বলছেন গণিত শেখার সবচেয়ে ভাল উপায় হচ্ছে ভুল করা। যখনই কেউ ভুল করছে এবং একটা প্রবলেম নিয়ে চিন্তা করছে তখন তার মাথার নিউরনে নতুন ব্রাঞ্চ তৈরি হচ্ছে কিন্তু যখন সঠিক ভাবে প্রবলেম সল্ভ করছে তখন এরকম কিছু হচ্ছে না। কেন ভুল হয়েছে এটা নিয়ে চিন্তা করার সময় মাথার নিউরনে অনেক ইলেক্ট্রিকাল সিগন্যাল জেনারেট হচ্ছে এবং এটা এমআরআই (MRI) তে দেখা যাচ্ছে।

সারা পৃথিবীতে বিভিন্ন কম্পেটিভ পরীক্ষায় টাইমড টেস্ট ব্যবহার করে দেখা হয় কে কত ভাল গণিত করতে পারছে। কিন্তু অনেক গণিতবিদরা বলছেন তারা তাদের পিয়ারদের চেয়ে স্লো ছিলেন। প্রফেসর বলছেন গণিতে কোন সমস্যা দ্রুততার সাথে সল্ভ করা মানেই একজন ছাত্র গণিতে ভাল এই কন্সেপ্ট ভুল। আসল কাজ হোল বুঝতে পারা। শিক্ষক যখন ক্লাসে দ্রুততার সাথে প্রবলেম সল্ভ করার জন্য একজন ছাত্রকে প্রশংসা করেন অন্য ছাত্ররা এতে হতাশ হয়, বিশেষ করে যারা রিফ্লেক্ট করতে পছন্দ করে। ফলে ছাত্রদেরকে দ্রুততার জন্য নয় বরং তার প্রচেষ্টা এবং স্ট্রেটেজির জন্য পুরস্কার দিতে হবে। যাদেরকে দ্রুততার জন্য প্রশংসা করা হচ্ছে এরপর তারা একটা সহজ প্রবলেম বেছে নিচ্ছে কারণ সে ক্লাসে ' স্টার স্টুডেন্ট' থাকতে চাইছে। যাকে হার্ড ওয়ার্ক এর জন্য প্রশংসা করা হচ্ছে এরপর তারা আরও চেলেঞ্জিং প্রবলেম বেছে নিয়েছে, ফলে অনেক বেশী শিখছে।

এছাড়া যেসব ছাত্ররা গণিতের কোন একটা সমস্যা নিয়ে তার বন্ধুদের সাথে আলাপ করছে কিভাবে সল্ভ করা যায় এর সম্ভাব্য উপায় নিয়ে কথা বলছে তারা গণিতে ভাল করছে। প্রফেসর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এর মাধ্যমে অর্থাৎ ছবি এঁকে গণিত করার পক্ষে জোর দিয়েছেন। কারন অনেক সময় দেখা যায় মানুষ একটা গানিতিক সমস্যা সল্ভ করে কিন্তু বাস্তবে সামান্য হিসেব করতেও গানিতিক স্কিল ব্যবহার করতে পারে না। কিন্তু ভিজুয়াল ড্রয়িং ব্যবহার করলে হিসেব এবং সংখ্যা সম্পর্কে টেঞ্জিবল ধারনা তৈরি হয়।
---------------------------------
ম্যাথ শেখা নিয়ে তার বিভিন্ন লেখা এবং গবেষণা পড়ে নিজের প্যাথেটিক চাইল্ডহুডের কথা মনে হোল- যেখানে সুতরাং এর ফোঁটা দেয়া বা বিশেষ নির্বচন এর-নির্বচন বানান নির্ভুল ভাবে লেখা, বুঝে ম্যাথস সল্ভ করার চেয়েও গুরুত্বপূর্ণ। দেশের এই কলোনিয়াল মানসিক বুরোক্রেসি ঠিক করতে না পারলে, ক্রিয়েটিভ সলিউশানকে প্রশংসা করতে না পারলে আমাদের গণিতের অবস্থা এরকমই থাকবে।

Address

Silonia Bazar
Feni
3922

Website

Alerts

Be the first to know and let us send you an email when Silonia High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Silonia High School:

Shortcuts

Share

Category