আইডিয়াল কিন্ডারগার্টেন

আইডিয়াল কিন্ডারগার্টেন IDEAL KINDERGARTEN

আইডিয়াল কিন্ডারগার্টেন একটি আদর্শ শিশু শিক্ষালয়, যা ২০০১ সাল থেকে অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিশুদের দক্ষ, নৈতিক ও আদর্শবান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

আমাদের বিদ্যালয়ে বাংলা, ইংরেজি, গণিতসহ সরকারি সিলেবাসের পাশাপাশি ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষা, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়।

অফিস: আইডিয়াল কিন্ডারগার্টেন
চরসাহাভিকারী, সোনাগাজী, ফেনী-৩৯৩৩
যোগাযোগ: (+88) 01823460523 (WhatsApp)

09/01/2026

📣 📌 ১০/০১/২০২৬ খ্রি, রোজ শনিবার থেকে স্কুলের নিয়মিত ক্লাস শুরু হবে। সকল শিক্ষার্থীকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।

আলহামদুলিল্লাহ। সীটি স্কুল ফাউন্ডেশন বৃত্তি পরিক্ষায় আমাদের  ২জন ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে।১।দূর্জয় দাস২। ফুলকি রা...
08/01/2026

আলহামদুলিল্লাহ।
সীটি স্কুল ফাউন্ডেশন বৃত্তি পরিক্ষায় আমাদের ২জন ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে।
১।দূর্জয় দাস
২। ফুলকি রাণী দাস
তোমাদের দু-জনকে আইডিয়াল কিন্ডারগার্টেনে এর পক্ষ থেকে অভিনন্দন।

২০২৬ সালের নববর্ষের শুভেচ্ছা বার্তাপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং সহকর্মীবৃন্দ,আসসালামু আলাইকুম,২০২৬ সালের এই শু...
31/12/2025

২০২৬ সালের নববর্ষের শুভেচ্ছা বার্তা

প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং সহকর্মীবৃন্দ,
আসসালামু আলাইকুম,

২০২৬ সালের এই শুভ ক্ষণে আমি আপনাদের সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। ক্যালেন্ডারের নতুন পাতা আমাদের সামনে নিয়ে এসেছে নতুন সম্ভাবনা আর স্বপ্নের এক উন্মুক্ত দিগন্ত।

আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কেবল একটি দালান নয়, বরং এটি মূল্যবোধ, কৌতূহল এবং মেধা বিকাশের একটি পবিত্র আঙিনা। গত এক বছরে আমাদের শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা ও শিষ্টাচারের পথে এগিয়ে যেতে দেখে আমি গর্বিত। আপনাদের অদম্য ইচ্ছা আর পরিশ্রমই আমাকে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দেয়।

২০২৬ সালে আপনাদের প্রতি আমার শুভকামনা:
• স্নেহের শিক্ষার্থীদের প্রতি: তোমরা যেন প্রশ্ন করতে শেখো, অজানাকে জানার সাহস রাখো এবং প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সমৃদ্ধ করো। মনে রেখো, দেশ ও জাতির ভবিষ্যৎ তোমরাই।

• সম্মানিত অভিভাবকদের প্রতি: আপনাদের আস্থা ও সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি। সন্তানদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে আপনাদের ভূমিকা অপরিসীম।

• শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি: আপনারা এই প্রতিষ্ঠানের প্রাণ। আপনাদের ত্যাগ আর নিষ্ঠাই শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো প্রজ্বলিত রাখে।

আসুন, নতুন বছরে আমরা সবাই মিলে একটি জ্ঞানদীপ্ত ও মানবিক সমাজ গড়ার শপথ নিই। ২০২৬ সাল আপনাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সুস্বাস্থ্য।

শুভ নববর্ষ ২০২৬!

শুভেচ্ছান্তে,
মিজানুর রহমান খান
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
আইডিয়া কিন্ডারগার্টেন

31/12/2025
⭐ বার্ষিক ফলাফল–২০২৫ (নার্সারী থেকে চতুর্থ শ্রেণি)প্রত্যেক শিক্ষার্থীর মার্কশিট বিদ্যালয়ের অফিস কক্ষে সংগ্রহ করা যাবে।
24/12/2025

⭐ বার্ষিক ফলাফল–২০২৫ (নার্সারী থেকে চতুর্থ শ্রেণি)

প্রত্যেক শিক্ষার্থীর মার্কশিট বিদ্যালয়ের অফিস কক্ষে সংগ্রহ করা যাবে।

⚠️📢২০২৫ সালের ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল !!!
16/12/2025

⚠️📢২০২৫ সালের ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল !!!

01/12/2025

চর সাহাভিকারী আইডিয়াল কিন্ডারগার্টেনে
নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে।

✨ আমাদের বিশেষত্ব:

📘 নূরানী কুরআন শিক্ষা
🎒 আধুনিক ও শিশুবান্ধব পাঠদান
👩‍🏫 অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক মণ্ডলী
📁 প্রতিটি শিক্ষার্থীর জন্য পৃথক ফাইল ও ডায়েরি
🏫 পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ
🏡 হোস্টেল সুবিধা
📊 নিয়মিত উপস্থিতি ও অগ্রগতির প্রতিবেদন

📢 সীমিত আসন — এখনই ভর্তি নিশ্চিত করুন!

IDEAL KINDERGARTEN

Address

গ্রাম: চর সাহাভিকারী, পোস্ট অফিস: কারামতিয়া, ইউনিয়ন: ০৫, ওয়ার্ড: ০২, থানা: সোনাগাজী
Feni
3393

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when আইডিয়াল কিন্ডারগার্টেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share