Mizanur Rahman Fenibd

Mizanur Rahman Fenibd Mizanru Rahman is ucf mizan in feni Bangladesh
অজানাকে জানা ও সঠিক

15/11/2024

সমাসপুর পশ্চিম পাড়া বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ।

15/11/2024
09/04/2024
আজ ১৮ ই রমজান ১৪৪৫ হিজরী, ২৯ শে মার্চ ২০২৪ খ্রিঃ তারিখে সমাসপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে সমাসপুর পশ্চিম পাড়া কেন্দ...
29/03/2024

আজ ১৮ ই রমজান ১৪৪৫ হিজরী, ২৯ শে মার্চ ২০২৪ খ্রিঃ তারিখে সমাসপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে সমাসপুর পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার মাহফিলে আগত মেহমানদের কে সুন্দরভাবে ইফতারি পরিবেশন করা হয়েছে। আলহামদুলিল্লাহ।

11/08/2023

আজ শুক্রবার, ১১ই আগষ্ট ২০২৩
২৭ই শ্রাবন ১৪৩০ বঙ্গাব্দ।
২৩ মুহররম ১৪৪৫ হিজরী

14/07/2023

আজ শুক্রবার
১৪ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ
২৫ জিলহজ ১৪৪৪ হিজরী
৩০ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ
এখন বর্ষাকাল

☀️
আজকের সূর্যোদয় ৫.১৯
এবং সূর্যাস্ত ৬.৪৮ মিনিটে
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
আনন্দময় হোক আপনার সারাদিন।

25/05/2023

পন্ডিত জওহরলাল নেহেরুর প্রেমিকা ছিলেন পদ্মজা নাইডু। জওহরলাল তার সাথে লিভ টুগেদার করতেন। পদ্মজা ভেবেছিলেন কমলার মৃত্যুর পর জওহরলাল তাকে বিয়ে করবেন কিন্তু তার আশায় গুঁড়েবালি। এক সময় তাঁর বিয়ের বয়স শেষ হয়ে যায়। সে না পায় সংসার, না পায় সন্তান । জওহরলাল যদি কোনো সাধারণ ব্যক্তি হতেন তাহলে না হয় পদ্মজা ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’ এর মামলা করতে পারতেন। কিন্তু তাঁর মতো ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের মামলা শুধু অসম্ভব নয়, অকল্পনীয়ও বটে।
মানুষের ভালোবাসায় প্রত্যাখ্যাত পদ্মজা একসময় কুকুর, বিড়াল পুষতে শুরু করেন। পদ্মজা যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে কলকাতার রাজভবনে আসেন, তখন তার সাথে এসেছিল একটি বিড়াল ও চারটি এলসেশিয়ান কুকুর। তার মধ্যে সবচেয়ে প্রিয় ছিল মার্কো। কলকাতার রাজভবনে মার্কো যেদিন মারা যায়, সেদিন পুরো রাজভবনে নেমে এসেছিল বিষাদের ছায়া। কার্পেটের টুকরো কেটে, সদ্য কেনা তুলো বিছিয়ে খাটিয়ায় কাঁধে চড়িয়ে মার্কোকে রাজভবনের দক্ষিণ পশ্চিম কোণে ছায়া ঘেরা ছোট পুকুর পাড়ে শ্ৰীমতী পদ্মজা নাইডুর সম্মুখে তার অশ্রুসজল চাপা কান্নার মধ্যে সমাধিস্থ করা হয়। সে এক এলাহী কান্ড!
রাজভবনের প্রায় সকল কর্মচারীর চোখেই সেদিন জল। ঘন ঘন টেলিফোনও এলো রাজভবনের টেলিফোনে। পদ্মজার শোক ভোলানোর জন্যে কলকাতার হোমরা চোমরা ব্যক্তিরা ছুটে এলেন সান্ত্বনা দিতে। মার্কোর মৃত্যু শোকে তৎকালীন সেক্রেটারীর আদেশে কলকাতার রাজভবনের কর্মচারীদের আধাবেলা ছুটি হয়ে যায়। পদ্মজা কবিতা লিখতেন। মার্কোর সমাধির শ্বেত পাথরের ওপর পদ্মজার নিজের লেখা কবিতা খোদাই করা হয়।
১৯৬১ সালের ৭ জুন পদ্মজা দুই মাসের জন্য বিলেত বেড়াতে যান। সে সময় হঠাৎই তার আরেকটি কুকুর মারা যায়। মনিবহীন সেই মৃত কুকুরটিকে লেজে দড়ি বেঁধে রাজভবনের মাঠ দিয়ে টেনে মার্কোর পাশে সমাধিস্থ করা হয়। তার মৃতদেহ কেউ খাটিয়ায় বহন করেনি, কেউ সামান্যতম শোক প্রকাশও করেনি। রাজ্যপাল পদ্মজা নেই, কে তার কুকুরকে সম্মান দেখাবে! কে পদ্মজাকে দেখিয়ে দেখিয়ে কেঁদে কেঁদে বলবে- ম্যাডাম, মার্কো ইজ গোয়িং, মার্কো ইজ নো মোর। কে কুকুরের শব কাঁধে বইবে?
ছোট্ট এই একটিমাত্র ঘটনা প্রমাণ করে ক্ষমতা থাকলে অনেক চাটুকার কুকুরেরও পা চাটে, অনেকেই সম্মুখে সমব্যথী হওয়ার নিখুঁত অভিনয় করে। ক্ষমতা বা সম্মুখ অবস্থানে থেকে কখনো প্রকৃত হিতৈষীকে চেনা যায় না। প্রকৃত হিতৈষীকে চিনতে হয় অক্ষমতা ও আড়ালে থেকে।

13/05/2023

#ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ফেনীর সোনাগাজী উপকূলীয় অঞ্চলে ৪৩ আশ্রয়ণকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এতে ১৬ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে।

এছাড়া কৃষি, প্রাণিসম্পদসহ স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

13/05/2023

#অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও এগিয়ে আসছে উপকূলের দিকে। ঝড়টি এখন (শনিবার দুপুরে) উপকূল থেকে ৬৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ এখন বেড়ে ঘণ্টায় ১৯০ কিলোমিটার।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

13/05/2023

কী দারুণ একটা ম্যাচই না জিতল বাংলাদেশ। রোমাঞ্চে ঠামা ম্যাচে শেষমেশ তিন উইকেটের জয় পেয়েছে টাইগাররা। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরী হাঁকিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নাজমুল হোসেন শান্ত।

তাকে উপযুক্ত সঙ্গ দিয়েছেন তাওহিদ হৃদয়।
আযারল্যান্ড = ৩১৯/৬ (৪৫ ওভার )
বাংলাদেশ = ৩২০/৭ (৪৪.৩ ওভার)
শান্ত =১১৭
হৃদয় =৬৮
Najmul Hossain Shanto

Address

Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mizanur Rahman Fenibd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mizanur Rahman Fenibd:

Shortcuts

Share