আল-কুরআন ইনস্টিটিউট,ফেনী

আল-কুরআন ইনস্টিটিউট,ফেনী দ্বীনি শিক্ষার একটি প্রাণকেন্দ্র।আপনার সন্তান হয়ে উঠুক আগামীর ভবিষ্যৎ কর্ণধার।

সম্পূর্ণ পর্দা,অভিজ্ঞ শিক্ষক মন্ডলী,মনোরম পরিবেশ।♥নুরানী/কিতাব/হিফজ বিভাগ,১ম থেকে আলিম শ্রেনী পর্যন্ত।আপনাকে স্বাগতম আমাদের ভুবনে...

04/04/2025
শাওয়াল মাসের আইয়ামে বীজের রোজা রাখছেন তো?শাওয়ালের ৬ রোজার ফজিলত জানুন"চলছে শাওয়াল মাস। এ মাসের আইয়ামে বীজের নফল রোজাগুলো...
04/04/2025

শাওয়াল মাসের আইয়ামে বীজের রোজা রাখছেন তো?

শাওয়ালের ৬ রোজার ফজিলত জানুন

"চলছে শাওয়াল মাস। এ মাসের আইয়ামে বীজের নফল রোজাগুলো রাখতে হবে যথাক্রমে ১২, ১৩ ও ১৪ এপ্রিল ২০২৫, শনি-রবি-সোমবার। অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে সাহরি খেয়ে শনিবার রোজা শুরু করতে হবে। এর ধারাবাহিকতায় রবিবার ও সোমবার রোজা রাখতে হবে। যে কোনো রোজার জন্য সাহরি খাওয়া উত্তম একটি সুন্নাহ। রোজা রাখার সুবিধার্থে মোবাইলে এখনই রিমাইন্ডার সেট করে রাখতে পারেন।

আইয়ামে বীজ আরবি দু’টি শব্দের সমন্বয়ে গঠিত। আইয়ামে অর্থ দিবসসমূহ, আর বীজ অর্থ শুভ্র, সাদা, শ্বেত, খাঁটি, নির্ভেজাল। প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখকে আইয়ামে বীজ বলা হয়। অনেকগুলো সহীহ হাদীস দ্বারা এই তিন দিন রোজা রাখার জন্য উৎসাহিত করার প্রমাণ পাওয়া যায়। নবীজি (সা) নিয়মিত আইয়ামে বীজের রোজা রাখতেন এবং সাহাবীগণকে (রা) এ রোজা রাখতে উৎসাহ দিতেন। প্রতি চান্দ্র মাসের ৩দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সওয়াবের সমতুল্য।

শাওয়ালের ৬ রোজার ফজিলত

শাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ নফল আমল হচ্ছে এ মাসে ৬টি রোজা রাখা। রমাদানের রোজার পর যে শাওয়ালে ৬টি রোজা রাখবে, এর সওয়াব সারা বছর রোজা রাখার সমতুল্য! এ রোজাকে আমাদের সমাজে অনেকে \"সাক্ষী রোজা\" বলে থাকেন। তারা বিশ্বাস করেন এই ৬টি রোজা রমাদানের রোজার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। উক্ত ধারনাটি ভুল ও ভিত্তিহীন। কুরআন-হাদীসে এরকম কোনো সাক্ষী রোজার ধারনা বিশুদ্ধ সূত্রে পাওয়া যায় না। তাই এই বিশ্বাস থেকে আমরা বিরত থাকব।

আইয়ামে বীজের ৩ দিন ও অপর ৩ দিন রোজা রাখলেও ইনশাআল্লাহ আমরা শাওয়ালের ৬টি রোজা ও আইয়ামে বীজ উভয়ের সওয়াব পেয়ে যাব। এছাড়াও সোম-বৃহস্পতিবার রোজা রাখলে এর জন্যও ইনশাআল্লাহ আলাদা সওয়াব পাওয়ার আশা করতে পারি। কারণ এই ২ দিন রোজা রাখাও সুন্নাহ। তাই সম্ভব হলে শাওয়ালের ৬টি রোজা ও আইয়ামে বীজের ৩টি রোজা আলাদা ভাবে রাখি। তা পারা না গেলে আইয়ামে বীজ ও সোম-বৃহস্পতিবার মিলিয়ে রোজা রেখে একাধিক সুন্নাহ অনুসরণের মাধ্যমে বাড়তি সওয়াব হাসিল করি।

আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নফল রোজা রাখার তাওফিক দান করুন। আমীন।"

21/02/2025
27/01/2025
Allah is sufficient for me, there is no Deity except Him. I place my trust in Him and He is the Rabb of the great throne...
27/01/2025

Allah is sufficient for me, there is no Deity except Him. I place my trust in Him and He is the Rabb of the great throne. And Allah Ta'ala Knows best.

23/01/2025

Address

Feni
3900

Opening Hours

Monday 09:00 - 00:00
Tuesday 09:00 - 00:00
Wednesday 09:00 - 00:00
Thursday 09:00 - 00:00
Saturday 09:00 - 00:00
Sunday 09:00 - 00:00

Telephone

01819032278

Alerts

Be the first to know and let us send you an email when আল-কুরআন ইনস্টিটিউট,ফেনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share