Proyash Feni

Proyash Feni

Share

আমরা শিক্ষাকর্মী
আমদের কার্যক্রম:
#শিখি ও শিখাই
#রক্তের গ্রুপ নির্ণয়
#১০ টাকার স্কুল
# গ্রন্থাগার..

28/12/2024
07/10/2023

চাষার ছেলে বিদ্যা শিখে আসলো ফিরে গাঁয়
চোখের চশমা মাথায় দেওয়া ডিসকো জুতা পায়।

এমন ভাবে তার ভেতরে বিদ্যা গেছে ঢুকে
কথায় কথায় এখন শুধু ইংরেজি তার মুখে।

বিদ্যা শিখার এমন প্রভাব পড়ছে তাহার মাঝে
সবার সাথে মিশতে এখন পারে না আর লাজে।

সবার সাথে মিশতে গেলে মনে লাগে ভয়
চাষার সাথে চলবে বাবু তা কি করে হয়!

ঐ তো সেদিন বলল তারে তাহার বড় ভাই
ধান পেকেছে আয়রে ক্ষেতে ধান কাটিতে যাই।

বাবু বলে বলছ কি ভাই! ছি ছি, ছি ছি ,ছি
আমি ক্ষেতে কাজ করিলে বলবে লোকে কি!

এত পড়ে এখন যদি কাস্তে হাতে লই
তুমিই বল পড়াশোনার দাম থাকে আর কই!

ওই তো সেদিন বাবু সাহেব বাজার করতে গিয়ে
যন্ত্রণাতে পড়ল তাহার মর্যাদা মান নিয়ে।

মাঝ বাজারে এটা সেটা কিনছে যখন বাবু
দেখলো তারে ছোট্ট বেলার বন্ধু হেলাল-হাবু।

বহুদিন পর ছোট্ট বেলার সাথীর দেখা পেয়ে
হেলাল-হাবু বক্ষে চেপে ধরল তারে যেয়ে।

হেলাল-হাবু কেঁদে বলে কেমন আছিস ভাই
চল গিয়ে ঐ চা দোকানে একটু চা পান খাই।

চল গিয়ে ঐ কালো চাচার টং দোকানে বসি
ছোট্ট বেলার মত করি ঝগড়া হাসাহাসি।

বাবু বলে না রে দোস্ত তোরা দুজন যা
বুঝিস না কেন এসব এখন আমার সাজে না।

এখন যে দোস্ত কারি কারি বিদ্যা আমার ঘাড়ে
চাইলেও আমি যেথায় সেথায় বসতে পারি না রে।

শিক্ষার অহংকার By
ফেরদৌস আহমেদ

26/09/2023

Education is a punishment.
সো শিক্ষা থেকে দূরে থাকি...

Want your school to be the top-listed School/college in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Feni