English Department Of Feni Govt. College

English Department Of Feni Govt. College

Share

Official page of Department of English,Feni Govt. College.

05/06/2017

খোশ আমদেদ "মাহে রমজান"- ১৪৩৮ হিজরী
=================================
ইংরেজী বিভাগ কর্তৃক আয়োজিত ইফতার পার্টি - ২০১৭

"হে মুমিনগন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগনের উপর, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পার। (আল - কোরআন - সূরা আল বাকারা - ১৮৩)

সকলের মাঝে ভ্রাতৃত্ব ও শান্তির বন্ধন সমুন্নত হউক ও মাহে রমজানের রহমত প্রত্যাশায় আমাদের এ আয়োজন।

: রেজিস্ট্রেশন ফি - ১০০ টাকা।

: রেজিস্ট্রেশনের ফি জমাদানের শেষ তারিখ - ১০ই জুন ২০১৭.

রেজিস্ট্রেশন ফি সংগ্রহে :-

০১. রাকিব আল হাসান/ রিয়াজ - ০২ ব্যাচ
০২. - ০৩ ব্যাচ
০৩. ফরহাদ/সজীব/নাজমুল - ০৪ ব্যাচ
০৪. একরাম/ আব্দুল আজিজ। - ০৫ ব্যাচ
০৫. মো. এনাম - ০৬ ব্যাচ

সকল ব্যাচের সকল ছাত্র-ছাত্রী'র উপস্থিতি একান্তভাবে কাম্য।

সার্বিক নির্দেশনায় : বাবুল চন্দ্র শীল, বিভাগীয় প্রধান, ইংরেজী বিভাগ।

06/04/2017

কি আশ্চর্য না!
এর পেইজ। 110-150 জন দেখছেন একটি পোস্ট! অথচ একটি লাইক আমরা দিতে পারি না!

Photos 06/04/2017

নজরুল বিশ্ববিদ্যালয়কে হারিয়ে, ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়।
:

বিশ্ববিদ্যালয় গেইমসের পঞ্চম আসর চলছে। বুধবার ভলিবলে সেমিফাইনালের খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সেরা নৈপুণ্য প্রদর্শন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

02/04/2017

দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করার কথা থাকলেও! সবাইকে অবাক করে শুধু ঢাকার সাতটি কলেজ কে ঢাবি'র আওতাধীন করেই দেখি সবাই চুপ। আমরা কি অপরাধ করলাম?

Photos 25/03/2017

আজ ২৫ শে মার্চ - জাতীয় গণহত্যা দিবস।
পাকিস্তানী দোসরদের সাহায্যে আমাদের চির সবুজের বুকে 1971 সালের এইদিন থেকে কিছু নরপশু মেতে ওঠে রক্ত রক্ত খেলায়।
এই কালো রাতে যারা জীবন দিয়েছেন সেসকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা. শ্রদ্ধা জানাই তাদের যাদের রক্তের দামে কেনা আমাদের মুক্তি, আমাদের স্বাধীনতা.

------------------------
রাকিব - আল - হাসান
সভাপতি, ইংরেজী বিভাগ শাখা ছাত্রলীগ(৪র্থ বর্ষ)

18/03/2017

আমরা যারা ইংরেজী বিভাগের ছাত্র-ছাত্রী। আমরা সকলে আমাদের ব্যাচ ও বর্ষ নং লিখে কমেন্ট করি। এ উপায়ে অনেকের সাথে পরিচিত হওয়া যাবে। এবং আমরা যেন আমাদের প্রয়োজনীয় বিভিন্ন দিকগুলো নিয়ে পেইজের ইনবক্সে ম্যাসেজ করি। যেমন : কোন বই পড়তে হবে, কিভাবে Assaignment করতে হবে কিংবা কোন বইয়ের প্রয়োজন হলে। সব বিষয়ে আমরা আমাদের পেইজটা কে ব্যবহার করতে পারি।

23/01/2017

**মোহাম্মদ শাহাদাৎ হোসেন
বাংলা; চাঁদপুর সরকারি কলেজ,
স্নাতকোত্তর-২০১১
প্রথম শ্রেণিতে প্রথম
বাবা নেই, মামা ছিলেন আমার
অভিভাবক। তাঁর পরামর্শেই চাঁদপুর
সরকারি কলেজে ভর্তি হই। মনে আছে,
প্রথম বছরে ১৭৪টা ক্লাস হয়েছিল, আমি
১৭৩টা ক্লাস করেছি। একটা ক্লাস শুধু করতে
পারিনি। পরের বছরগুলোতেও আমার লক্ষ্য
ছিল একই, যত যা-ই হোক, ক্লাস মিস করব
না।
ইংরেজি ছিল নন-মেজর সাবজেক্ট।
বাংলার ছাত্র আমি, ইংরেজিটাও খুব
ভালো জানতাম। এলাকায় ইংরেজির
শিক্ষক হিসেবে সুনাম ছিল। টিউশনি
করতাম, ব্যাচে পড়াতাম। স্নাতকের ছাত্র
থাকা অবস্থায়ই মাসে ৭০-৮০ হাজার টাকা
আয় হতো। সে সময়ই পরিবারের দায়িত্ব
নিতে শিখেছিলাম।
এখন ঢাকার বিএএফ শাহীন কলেজের
বাংলা বিভাগের প্রভাষক হিসেবে
দায়িত্ব পালন করছি। স্বর্ণপদক পেয়ে খুব
ভালো লাগছে।
১৭ জানুয়ারী ২০১৭ জাতীয়
বিশ্ববিদ্যালয়ের ৮জন স্বর্ণ পদক পাওয়া,
ব্যক্তির মধ্যে উনি একজন। যেখানে ১ম
বর্ষে ১৭৪ টা ক্লাস হয়। আমার প্রশ্ন
মাননীয় অধ্যক্ষ মহোদয়ের নিকট, আমাদের
১ম - ৪র্থ বর্ষ মিলে কি? শুধু ৭৪ টা ক্লাসও
হয়েছে? এ অবস্থার শিকার ইংরেজী
বিভাগ।

23/01/2017

শুভ জন্মোদিন স্যার, আপনার দীর্ঘায়ু
কামনা করছি। অনাগত দিনগুলো আরো
সুন্দর হউক। আপনি এগিয়ে যান সর্বমহলের
ভালোবাসা নিয়ে। এই ইংরেজী
বিভাগের প্রতিটি ইটের সাক্ষী আপনি,
এসব আপনার হাতে গড়া। এসবের
মাধ্যেমেই আপনি ইতিহাসের পাতায়
থাকবেন। স্রষ্টা আপনাকে কর্মের
মাধ্যমে অমরত্ব লাভের যে সুযোগ
দিয়েছে, তার জন্য স্রষ্টাকে অশেষ
ধন্যবাদ। আপনি আমাদের মাঝে বেঁচে
থাকুন আজীবন। #সর্বজন_শ্রদ্ধেয়
_বাবুল_চন্দ্র_শীল_স্যার

18/01/2017

প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ক্লাস নিয়মিত হচ্ছে। তাই সকলকে নিয়মিত ক্লাস করার জন্য অনুরোধ করা গেল।

Photos 17/01/2017

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন।

Photos 09/01/2017

প্রয়োজনীয় কিছু Phrasal Verbs.

26/10/2016

এইমাত্র খবর পেলাম আজকের অনার্স ২য় বর্ষের (বিশেষ) ফান্ডামেন্টাল অব ইনভেস্টমেন্ট পূর্ণ ক্রেডিট এর পরীক্ষা ৩.৩০ ঘন্টা অনুষ্ঠিত হয়েছে।এখান থেকে এটায় পরিস্কার যে পরবর্তি সকল পরীক্ষা ৩.৩০ঘন্টায় হবে।

আপনারা যারা যারা ৩.৩০ঘন্টায় পরীক্ষার সময় চান না তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং রাজপথে নামুন নাহলে কোনো মতেই এই সিদ্ধান্ত ঠেকানো যাবে না।আর যদি ৩.৩০ঘন্টা চান তাহলে ঘরে বসে থাকুন। ধন্যবাদ সবাইকে।

#বি:দ্র--যদি আমার সাথে রাজপথে নামতে না পারেন তাহলে অযথা লাইক,কমেন্ট করে নিজের সময় নষ্ট করবেন না।

শেয়ার করে সকলকে বিষয়টি জানিয়ে দিন (y)

Want your school to be the top-listed School/college in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


College Road
Feni
3900