Feni Computer Institute Debating Society

Feni Computer Institute Debating Society Feni Computer Institute Debating Society-FCIDS is the central debating society of Feni Govt. Computer Institute, Feni

❝ বিতর্কে জাগে বুদ্ধির দীপশিখা ❞

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..."বিনম্র শ্রদ্ধা আর অসীম কৃতজ্ঞতায় স্মরণ করছি সেইসব বীর ...
21/02/2026

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..."

বিনম্র শ্রদ্ধা আর অসীম কৃতজ্ঞতায় স্মরণ করছি সেইসব বীর সন্তানদের, যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের ভাষা—বাংলা। ১৯৫২ সালের এই দিনে রাজপথ রঞ্জিত করে তাঁরা আমাদের উপহার দিয়েছিলেন এক অনন্য পরিচয়।

তর্ক-বিতর্কের মঞ্চে আমরা যে ভাষায় যুক্তির জাল বুনি, সেই ভাষার মর্যাদা রক্ষা করার শপথ আজ নতুন করে নেওয়ার দিন। ২১-এর চেতনা আমাদের প্রতিটি শব্দে এবং প্রতিটি যুক্তিতে বেঁচে থাকুক।

সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা।

শ্রদ্ধান্তে,
ফেনি কম্পিউটার ইনস্টিটিউট ডিবেটিং সোসাইটি (FCIDS)

#২১শেফেব্রুয়ারি #মাতৃভাষা

পবিত্র শবে-বরাতেক্ষমা ও বরকতের এই রাতে পূর্ণ হোক আপনার প্রতিটি নেক ইচ্ছা।❤️ #শবেবরাত
03/02/2026

পবিত্র শবে-বরাতে
ক্ষমা ও বরকতের এই রাতে পূর্ণ হোক আপনার প্রতিটি নেক ইচ্ছা।❤️

#শবেবরাত

পবিত্র শবে মেরাজ আমাদের জীবনে নিয়ে আসুকশুদ্ধতা, ধৈর্য ও শান্তির বার্তা।
16/01/2026

পবিত্র শবে মেরাজ আমাদের জীবনে নিয়ে আসুক
শুদ্ধতা, ধৈর্য ও শান্তির বার্তা।

Happy Birthday to our Vice President! 🎉Feni Computer Institute Debating Society-এর Vice President MD Mahamud Hasan–কে জা...
13/01/2026

Happy Birthday to our Vice President! 🎉

Feni Computer Institute Debating Society-এর Vice President MD Mahamud Hasan–কে জানাই আন্তরিক শুভ জন্মদিনের শুভেচ্ছা। যুক্তিবোধ, নেতৃত্ব এবং নিষ্ঠার মাধ্যমে সংগঠনের অগ্রযাত্রায় আপনার অবদান সত্যিই প্রশংসনীয়। আগামী দিনগুলো হোক আরও সফল, অনুপ্রেরণাময় এবং সাফল্যে ভরপুর।

শুভ জন্মদিন ও শুভকামনা। 🎂✨

Welcoming a new year of powerful voices, critical thinking, and meaningful dialogue ✨On behalf of FCI Debating Society, ...
31/12/2025

Welcoming a new year of powerful voices, critical thinking, and meaningful dialogue ✨
On behalf of FCI Debating Society, we wish everyone a Happy New Year 🎉🎤


ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট আইসিটি ক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরি...
31/12/2025

ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট আইসিটি ক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন। 🎉
শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্ব ও প্রযুক্তিগত সক্ষমতা বিকাশে আপনাদের লক্ষ্যসমূহ সফল হোক এই কামনায় রইলাম। শুভকামনা ❤️

আজ ফেনী কম্পিউটার ইন্সটিটিউট ডিবেটিং সোসাইটি-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি ফলপ্রসূ ও অনুপ্রেরণামূলক বিতর্ক প্রশিক্ষণ সেশন...
23/12/2025

আজ ফেনী কম্পিউটার ইন্সটিটিউট ডিবেটিং সোসাইটি-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি ফলপ্রসূ ও অনুপ্রেরণামূলক বিতর্ক প্রশিক্ষণ সেশন।
ডুয়েট ডিবেটিং সোসাইটি (DDS)-এর কার্যনির্বাহী সদস্য, ডুয়েট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং এফসিআই ১৫তম ব্যাচের মাহাবুব আলম ভাইয়া আমাদের সদস্যদের সামনে বিতর্কের মৌলিক কাঠামো, যুক্তি উপস্থাপন ও বক্তব্য প্রদানের কৌশলগুলো বাস্তব অনুশীলনের মাধ্যমে তুলে ধরেন এবং হাতে-কলমে শিখিয়ে দেন।

ট্রেনিং সেশনের পাশাপাশি তিনি তাৎক্ষণিকভাবে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন, যেখানে সদস্যরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে যুক্তি বিশ্লেষণ, বক্তব্য উপস্থাপন এবং আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ লাভ করে।

এমন কার্যকর ও শিক্ষণীয় সেশনের জন্য মাহাবুব আলম ভাইয়াকে ফেনী কম্পিউটার ইন্সটিটিউট ডিবেটিং সোসাইটি-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ আমাদের বিতার্কিকদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#বিতর্ক

ফেনী কম্পিউটার ইন্সটিটিউট ডিবেটিং সোসাইটি-এর গত দুই সপ্তাহব্যাপী সদস্য ফরম বিতরণ ও নতুন সদস্যদের ভাইভা কার্যক্রম সফলভাবে...
21/12/2025

ফেনী কম্পিউটার ইন্সটিটিউট ডিবেটিং সোসাইটি-এর গত দুই সপ্তাহব্যাপী সদস্য ফরম বিতরণ ও নতুন সদস্যদের ভাইভা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
অসংখ্য আগ্রহী শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।

খুব শিগগিরই চূড়ান্তভাবে নির্বাচিত সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।সবার ধৈর্য, আগ্রহ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। 💖

বিপ্লবী সালাম, শহীদ বীর শরীফ ওসমান হাদী!যিনি কেবল তর্কেই নয়, সত্যের লড়াইয়ে রাজপথেও ছিলেন প্রথম সারির যোদ্ধা। যার কাছে বি...
19/12/2025

বিপ্লবী সালাম, শহীদ বীর শরীফ ওসমান হাদী!

যিনি কেবল তর্কেই নয়, সত্যের লড়াইয়ে রাজপথেও ছিলেন প্রথম সারির যোদ্ধা। যার কাছে বিতর্ক মানে ছিল মিথ্যার দেয়াল ভেঙে সত্যের জয়গান গাওয়া। ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি এক নক্ষত্রকে—শরীফ ওসমান হাদী।

একজন বিতার্কিক যখন বিপ্লবী হয়, তখন তার প্রতিটি শব্দ হয়ে ওঠে শোষকের বিরুদ্ধে একেকটি বুলেট। শরীফ ওসমান হাদী আমাদের শিখিয়ে গেছেন

ভয়কে জয় করে কীভাবে সত্য উচ্চারণ করতে হয়।

যুক্তির শক্তি দিয়ে কীভাবে অন্যায়ের ভিত কাঁপিয়ে দিতে হয়।

নিজের আদর্শের জন্য কীভাবে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়।

তিনি আজ আমাদের মাঝে শারীরিকভাবে নেই, কিন্তু তার রেখে যাওয়া তেজস্বী শব্দগুলো আর বিপ্লবের চেতনা আমাদের হাজারো শিক্ষার্থীর হৃদয়ে আজীবণ বেঁচে থাকবে। ফেনী কম্পিউটার ইন্সটিটিউট ডিবেটিং সোসাইটি-এর প্রতিটি বিতর্কের মঞ্চে আজ থেকে প্রতিধ্বনিত হবে তার সেই আপসহীন কণ্ঠস্বর।

"শব্দ দিয়ে গড়ব দেশ, যুক্তিতেই বিপ্লবের শেষ।"

হে বিপ্লবী বিতার্কিক, ওপারে ভালো থাকুন। আপনার স্বপ্নপূরণে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।

#শহীদ_শরীফ_ওসমান_হাদী #বিপ্লব_বেঁচে_থাকুক

৫৫তম মহান বিজয় দিবসে ফেনী কম্পিউটার ইন্সটিটিউট ডিবেটিং সোসাইটি এর পক্ষ থেকে ৩০ লক্ষ শহীদ ও সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গ...
16/12/2025

৫৫তম মহান বিজয় দিবসে ফেনী কম্পিউটার ইন্সটিটিউট ডিবেটিং সোসাইটি এর পক্ষ থেকে ৩০ লক্ষ শহীদ ও সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা।
বিজয়ের চেতনায় সত্য, যুক্তি ও ন্যায়ের পক্ষে অবিচল থাকুক আমাদের কণ্ঠ।🇧🇩

10/12/2025

🛑শোক বার্তা

ফেনী কম্পিউটার ইন্সটিটিউট-এর নন-টেক বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর এবং ফেনী কম্পিউটার ইন্সটিটিউট ডিবেটিং সোসাইটি-এর আহ্বায়ক জনাব মুহাম্মদ ইলিয়াস স্যারের সম্মানিত মা আজ ১০ ডিসেম্বর ২০২৫ ইং, দুপুর ১২:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার প্রয়াণে ফেনী কম্পিউটার ইন্সটিটিউট পরিবারের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা–কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। 🤲

🎉 শুভ জন্মদিন সম্মানিত অধ্যক্ষ জনাবা Engineer Suvodra Chowdhury ম্যামকে! 🎂ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ডিবেটিং সোসাইটি প্রত...
04/11/2025

🎉 শুভ জন্মদিন সম্মানিত অধ্যক্ষ জনাবা Engineer Suvodra Chowdhury ম্যামকে! 🎂

ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠার শুরু থেকেই আপনার পরামর্শ, সহায়তা ও অনুপ্রেরণাই আমাদের পথচলাকে করেছে সহজ ও দৃঢ়।
আপনার নেতৃত্ব, প্রজ্ঞা ও স্নেহ আমাদের প্রতিদিন নতুন করে অনুপ্রাণিত করে।

আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ।আপনার জীবনে আসুক আরও সাফল্য, সুখ ও সুস্বাস্থ্য ❤️🌸

Address

Feni Computer Institute
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Feni Computer Institute Debating Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category