04/08/2024
১১৭। কুরআন তিলাওয়াত শিক্ষার ধারাবাহিক কোর্স, বানান শিক্ষা, ১ম ধাপ, সূরা হাশরের শেষ ৩ আয়াতের মধ্যকার ২২ ও ২৩ নং আয়াত।
এ ভিডিও’র মাধ্যমে আমি চেষ্টা করেছি পবিত্র কোরআন শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আয়াত সূরাতুল হাশরের শেষ ৩ আয়াতের মধ্যকার ২৩ ও ২৪ নং আয়াত বানান করে পড়াতে। সাধারণত অনলাইনে কোরআন শিক্ষা, এ বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় অবিশাস্য। তারপরও যদি কেউ শিখতে চান অথবা যুগের পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যত সময়ের জন্য হলেও, তখনকার মানুষের যদি প্রয়োজনীয় হয় অথবা যারা ছোট বেলায় যে কোন কারণেই হোক না কেন শিখতে পারেননি অথচ এখন পবিত্র কুরআন শিক্ষা করার গুরুত্ব অনুধাবন করতেছেন, কিন্তু কোন সুযোগ বা ব্যবস্থা পাচ্ছেন না। তারা সংখ্যায় একেবারে কম হলেও, এ ধরনের মানুষদের জন্যেই আমার এ উদ্যোগ। এ ভিডিওটি এ কোর্সের ১১৭ নং ক্লাস। আল্লাহু তা’য়ালাকে চাইবেন, অথচ কোন পথ পাবেন না, তো যদি আমরা প্রকৃতই মহান রবের অনুগত গোলাম হই, তাহলে এ বিষয়ে আমাদেরতো কিছু করণীয় বা দায়িত্ব রয়েছে, তাই না? তো সত্যিই যদি আপনি পবিত্র কুরআন তিলাওয়াত শিখতে চান, তাহলে এ কোর্সের সবগুলো ভিডিও আপনাকে মনোযোগের সহিত দেখতে হবে এবং বার বার দেখে ও পড়ে ভালো ভাবে শিখতে হবে। সবগুলো ভিডিও পেতে bandhan foundation education এ ইউটিউব চ্যানেলটি ফলো করতে হবে। আমি আপনাকে আশ্বস্থ করছি যে, যদি আপনি এ কোর্সের সবগুলো ভিডিও দেখেন (কোন ভিডিও বাদ না দিয়ে, প্রত্যেকটি ভিডিও’র শুরু থেকে শেষ পর্যন্ত) ও অধ্যয়ন করেন, তবে ইনশা’আল্লাহু তা’য়ালা আপনি শতভাগ শুদ্ধরুপে কুরআন তিলাওয়াত করতে পারবেন। দেখুন, শুদ্ধরুপে কোরআন তিলাওয়াত করা, ইহা মহান রবের পক্ষ থেকে আপনার উপর নির্ধারিত অর্থাৎ অবশ্যই কর্তব্য এবং যা না শিখলে ও যথাযথ ভাবে আমল না করলে আপনাকে হয়তো জাহান্নামের আগুনেও জ্বলতে হতে পারে। তাই আশা করবো এ কোর্সে অংশ নিয়ে নিজেও ভিডিও গুলো দেখবেন এবং যাদের এ বিষয়ে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন বা যাদের চাহিদা আছে, অথচ সুযোগ পাচ্ছে না, তাদের জন্য ভিডিও গুলো আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করবেন বা ব্যক্তিগত ভাবে বলবেন। সে সাথে লাইক ও কমেন্টস করে আপনার উপদেশ ও প্রয়োজনীয়তার কথা জানাবেন বা মূল্যবান মতামত প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে।
#কুরআনতিলাওয়াতশিক্ষা #আলকুরআন #কোরআনতিলাওয়াতশিক্ষারধারাবাহিককোর্স
Our institution name: BONDHON FOUNDATION বন্ধন ফাউন্ডেশন
Our YouTube channel URLs: https://www.youtube.com/channel/UCr4_lIOZEnXIFZDbco8l_0w https://www.youtube.com/channel/UC-V7-BHCzfilEIPcLYnm02g https://www.youtube.com/channel/UC-qMYNPTmDQ81IT67dm9RUA
Our Facebook other URLs: https://www.facebook.com/bondhon-foundation-media-103862565391396 https://www.facebook.com/bondhonfoundationoffic/?ref=pages_you_manage https://www.facebook.com/bondhonfoundationblog https://www.facebook.com/groups/491926825316140 https://www.facebook.com/profile.php?id=100038094953968 Our google my business URL: https://g.page/bondhon-foundation?share
If you know for more information about us, please search in the those online platforms.