Sonagazi Islamia fazil - degree madrasah.

Sonagazi Islamia  fazil - degree madrasah.

Share

আসসালামুয়ালাইকুম, সবাইকে সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসা পেইজে স্বাগতম।

21/10/2025

ইনশাআল্লাহ

​দীর্ঘ অপেক্ষার পালা শেষ!
আগামীকাল থেকে আবার শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে প্রতিষ্ঠানের আঙ্গিনা।

​শিক্ষার্থীদের কলরবে মুখরিত ক্যাম্পাস, এটাই তো আমাদের প্রাণ। নতুন করে আবার সবার হাসি-খুশি মুখগুলো দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।

​এই নতুন শুরুটা যেন খুব আনন্দময় হয়, সেই কামনাই করি।
​সবাইকে স্বাগতম!

(এডমিন পোস্ট)

Photos from Sonagazi Islamia  fazil - degree madrasah.'s post 14/10/2025

২য় দিনের মতো কর্ম বিরতি চলমান।

Photos from Sonagazi Islamia  fazil - degree madrasah.'s post 13/10/2025

"​🔥 সংহতি প্রকাশ! কর্মবিরতি! 🔥"

এমপিওভুক্ত ​শিক্ষকদের যৌক্তিক দাবির আন্দোলনে জলকামান, সাউন্ড গ্রেনেড ও বর্বর হামলা এ দৃশ্য অসহ্য, চরম লজ্জাজনক!
জাতির মেরুদণ্ড যাদের হাতে গড়া, তাদের ওপর এমন অমানবিক দমন-পীড়ন শিক্ষাব্যবস্থার প্রতি রাষ্ট্রের চূড়ান্ত ঔদাসীন্য ও নির্মমতা প্রমাণ করে।

​🚫 আর নয় নীরবতা!

​আমরা এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষাগুরুদের রক্ত ঝরানো কোনো গণতান্ত্রিক সমাজের ভাষা হতে পারে না।

[আজ ১৩ অক্টোবর ২০২৫, সোমবার]

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এবং তাঁদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবিতে, সকল শিক্ষামূলক কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহার করে 'কর্মবিরতি' পালন করছি।

​শিক্ষক সমাজের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং তাঁদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই 'শোক ও প্রতিবাদের কর্মবিরতি' চলবে।
​শিক্ষকদের পাশে দাঁড়ান, শিক্ষার মর্যাদা রক্ষা করুন!

​ #শিক্ষক_নিপীড়ন_বন্ধ_হোক #শিক্ষকদের_দাবি_মানতে_হবে #কর্মবিরতি #শিক্ষার_অধিকার #প্রতিবাদ

10/08/2025

সোনাগাজী ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদরাসা, সোনাগাজী, ফেনী'র সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের পাঠ উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও সকল কার্য সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে গভর্ণিং বডির নির্দেশনায় এবং শিক্ষক পরিষদের ৩৪ তম সভার সিদ্ধান্ত মোতাবেক মাদরাসার ক্যাম্পাসে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হল। ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

07/08/2025

আসসালামু আলাইকুম,
সোনাগাজী ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার দাখিল ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আগামী ১০/০৮/২০২৫ (রবিবার), সকাল ১০ টায় মাদরাসায় আসার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আদেশক্রমে,
অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত)
সোনাগাজী ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদরাসা।

09/07/2025

ভারী বৃষ্টিপাত ও জলাবদ্বতার কারনে সোনাগাজী কামিল মাদরাসার আজ ০৯ জুলাই ২০২৫ তারিখ চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্হগিত করা হল।

13/04/2025

এতদ্বারা সোনাগাজী ইসলামিয়া কামিল (মাস্টার্স ) মাদরাসার দাখিল ১০ম শ্রেণি (দাখিল পরীক্ষার্থী ২০২৬) সকল শিক্ষার্থীদের অবগতির জন্য যানানো যাচ্ছে যে, আগামীকাল ১৪ এপ্রিল ২০২৫ খ্রি. রোজ সোমবার সকাল ০৯.০০ ঘটিকার সময় মাদরাসায় উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হল।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ

31/12/2024

📍 অবসর জনিত বিদায়:

সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার কর্মচারি জনাব "মো: নুরুল আমিন" এর আজ শেষ কর্ম দিবস,
অত্র দিবসে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার তুলে দেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, প্রভাষক, সিনিয়র শিক্ষক ও অন্যান্য কর্মচারি বৃন্দ।

#উল্লেখ্য: মো. নুরুল আমিন,
ইনডেক্স নং: ৭০১৯০৯,
যোগদান ০১/১২/১৯৮৩ খ্রি.
এমপিওভুক্ত ০১/০৬/১৯৮৪ খ্রি.
অবসর গ্রহণ ০১/০১/২০২৫ খ্রি.

(এডমিন পোস্ট)

16/12/2024

১৬ ই ডিসেম্বর, এই দিনটি বাংলাদেশি জাতির বিজয় এবং শৌর্যবীর্যের প্রতীক।

এক একটি বিজয় নিত্যনতুন আশা সঞ্চার করে, নব উদ্যোমে দেশ পুনর্গঠনে ঝাপিয়ে পড়ে।
(এডমিন পোস্ট)

15/12/2024

এতদ্বারা সোনাগাজী ইসলামিয়া কামিল (মাস্টার্স ) মাদরাসার সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অবগতির জন্য যানানো যাচ্ছে যে, আগামীকাল ১৬ ডিসেম্বর ২০২৪ খ্রি. রোজ সোমবার সকাল ০৯.০০ ঘটিকার সময় উপজেলায় উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হল।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ

Want your school to be the top-listed School/college in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Sonagazi
Feni
3930