Green Garden International School, Feni

Green Garden International School, Feni

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Green Garden International School, Feni, School, Feni.

14/04/2026

❝মুছে যাক গ্লানি, ঘুচে যাক ঝরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা❞
শুভ নববর্ষ ১৪৩৩ ✨


সকলকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🎉

Photos from Green Garden International School, Feni's post 04/04/2026

গ্রীণ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ইং 🎁🎁🎉

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ফেনী কলেজের অধ্যক্ষ , বর্তমানে ফেনী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ জনাব নুরুল ইসলাম স্যার আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আনোয়ারা বেগম, সহ-সভাপতি জনাব শামসুল করিম মজুমদার স্যার ,বিশেষ অতিথি বৃন্দ এবং বিদ্যালয়ের সকল শিক্ষক।

গ্রীণ গার্ডেন পরিবার সেজেছিলো বর্ণিল সাঁজে। শিক্ষার্থী ও অভিভাবকদের ছিলো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

26/03/2026

🇧🇩 ২৬ মার্চ – মহান স্বাধীনতা দিবস 🇧🇩

আজকের এই মহান দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীন বাংলাদেশ।

স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উজ্জীবিত হোক প্রতিটি হৃদয়।

সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ✨

22/03/2026

🌙✨ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ✨🌙

গ্রীণ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল-এর পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন। সবার জীবনে নেমে আসুক আনন্দের আলো, দূর হোক সব দুঃখ-কষ্ট। এই পবিত্র দিনে আমরা কামনা করি সবার সুস্বাস্থ্য, সফলতা ও মঙ্গল।

ঈদ মোবারক! 🌙✨️

15/03/2026
06/03/2026

গ্রীন গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল
📍 নোটিশ

আসসালামু আলাইকুম।
পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের বিদ্যালয়ের প্রথম টিউটোরিয়াল পরীক্ষা আগামী ৮ তারিখ থেকে শুরু হচ্ছে। প্লে থেকে ২য় শ্রেণী সকাল ৯:০০টা এবং ৩য় থেকে ৫ম শ্রেণী ১১:০০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সকল শিক্ষার্থীর জন্য পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং পরীক্ষার দিন শিক্ষার্থীদের অবশ্যই স্কুল ইউনিফর্ম পরে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে।

পরীক্ষার হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের সাথে অ্যাডমিট কার্ড অবশ্যই থাকতে হবে। এছাড়াও প্রয়োজনীয় সামগ্রী যেমন— কলম,পেন্সিল, স্কেল, ইরেজার ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে।

সকল শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ ও পরীক্ষার সফলতা কামনা করছি।

আদেশক্রমে
প্রধান শিক্ষক
গ্রীন গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল📚✨

Photos from Green Garden International School, Feni's post 21/02/2026

আজ ২১শে ফেব্রুয়ারি— মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

রক্তে লেখা ইতিহাসের এই দিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি সেই অমর ভাষা শহীদদের, যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার গৌরব।

গ্রীণ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল-এর শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রভাত ফেরীতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। একুশের গান, নিঃশব্দ অশ্রু আর বুকভরা ভালোবাসায় যেন জীবন্ত হয়ে ওঠে ভাষা আন্দোলনের চেতনা। প্রভাত ফেরী শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জানানো হয় আমাদের গভীর কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা।

শ্রদ্ধায়, ভালোবাসায়, চেতনায়—আমাদের ভাষা আমাদের অস্তিত্ব, আমাদের অহংকার। 🇧🇩 ✊️

20/02/2026

আজ একুশে ফেব্রুয়ারি, এই দিনে লক্ষ কোটি ভাই বোনদের রক্তের বিনিময়ে আমাদের এই সোনার বাংলা ভাষা । এই দিনটির অপেক্ষায় আমরা কোটি মানুষ লক্ষ ফুল হাজার তোড়া নিয়ে জানাই তাদের শুভেচ্ছা । আমরা তাদের কখনো ভুলবো না ।

রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই গ্রীণ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ।

19/02/2026

গ্রীণ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষকমণ্ডলিদের জানানো যাচ্ছে যে, আগামী শনিবার ২১শে ফেব্রুয়ারি ২০২৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্কুলে নিম্নবর্ণিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে :-
(১) সকাল ৭টা ৩০ মিনিট : জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও স্কুল প্রাঙ্গণ হতে প্রভাতফেরি শুরু।
(২) প্রভাতফেরির মাধ্যমে ফেনী ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ , এরপর স্কুলে ফিরে আসা।
উক্ত কর্মসূচিসমূহে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি বাধ্যতামূলক ।
অবহিতকরণে :- প্রধান শিক্ষক ।

Photos from Green Garden International School, Feni's post 07/02/2026

গ্রীণ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল এর পক্ষ থেকে ২০২৬ সালের শিক্ষা সফর সফলভাবে সম্পন্ন হয়েছে।আলহামদুলিল্লাহ😊

Photos from Green Garden International School, Feni's post 01/02/2026

রঙিন বল পেয়ে সবাই অনেক খুশি 🦋✨️

Want your school to be the top-listed School/college in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Feni