Dharmapur Islamia Madrasah

Dharmapur Islamia Madrasah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dharmapur Islamia Madrasah, Education, Dharmapur, Feni Sadar, Feni, Feni.

ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মরহুম রবিউল হক মেম্বারের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতধর্মপুর ইসলামিয়া দাখ...
13/08/2026

ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মরহুম রবিউল হক মেম্বারের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অন্যতম সাবেক সদস্য ও মাদ্রাসার বিশিষ্ট শুভাকাঙ্ক্ষী, ধর্মপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম রবিউল হক মেম্বার-এর ইন্তেকালে তাঁর রূহের মাগফিরাত কামনায় ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ফেনী সদর, ফেনী-এর উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুমের শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।

মাদ্রাসার সুপার মাওলানা মো. আবদুল লতিফ এর উদ্বোধনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আবুল হাসেম মেম্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. আবদুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব জিয়া উদ্দিন পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক জনাব মাহতাব উদ্দিন, জনাব আবুল কাশেম।

মাদ্রাসার সুপার তাঁর বক্তব্যে মরহুম রবিউল হক মেম্বারের বর্ণাঢ্য কর্মময় জীবন, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, মরহুম ছিলেন একজন সমাজহিতৈষী, শিক্ষানুরাগী ও দ্বীনপ্রেমী ব্যক্তি। মাদ্রাসার প্রতি তাঁর আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা মহান আল্লাহ তায়ালা সদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন।

স্মরণসভায় বক্তারা আরও বলেন, একজন মানুষের প্রকৃত পরিচয় তার ব্যাবহার, জনকল্যাণমূলক কাজ ও মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে প্রকাশ পায়। মরহুম রবিউল হক মেম্বার তাঁর কর্ম, জীবনাচরণ ও সমাজসেবার মাধ্যমে এলাকাবাসীর হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।

মাদ্রাসার পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং মহান আল্লাহ তাআলা যেন তাঁদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন—এই কামনা করা হয়।

09/08/2026
ধর্মপুর ইসলামিয়া মাদ্রাসায় মরহুম রবিউল হক মেম্বারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিতফেনী জেলা সদরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্...
09/08/2026

ধর্মপুর ইসলামিয়া মাদ্রাসায় মরহুম রবিউল হক মেম্বারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফেনী জেলা সদরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মপুর ইসলামিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ও মাদ্রাসার বিশিষ্ট শুভাকাঙ্ক্ষী, ধর্মপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম রবিউল হক মেম্বার-এর ইন্তেকালে তাঁর রূহের মাগফিরাত কামনায় খতম, দোয়া মাহফিল ও স্মরণ সভা এবং মরহুমের কবর জিয়ারত করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

বক্তারা মরহুমের কর্মময় জীবন, মাদ্রাসার প্রতি তাঁর আন্তরিক সহযোগিতা, শিক্ষার প্রসারে তাঁর অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড, সদাকায়ে জারিয়া, মানবিক গুণাবলি ও সমাজের কল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন মরহুম রবিউল হক মেম্বার ছিলেন একজন সমাজহিতৈষী, শিক্ষানুরাগী ও দ্বীনপ্রেমী মানুষ। তিনি ধর্মপুর ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন ও অগ্রগতিতে আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে মাদ্রাসা পরিবার একজন অভিভাবকসুলভ শুভাকাঙ্ক্ষীকে হারিয়েছে।

মাদ্রাসার পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পরে মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের রূহের মাগফিরাত এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত৫ আগস্ট (৩৬ জুলাই) ...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৫ আগস্ট (৩৬ জুলাই) মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের আত্মত্যাগের স্মৃতি চিরস্মরণীয় করে রাখা, দেশপ্রেম, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ফেনী সদর, ফেনী-এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার সুপার তাঁর বক্তব্যে বলেন, একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; বরং ধর্মীয় অনুশাসন, নৈতিক চরিত্র, সামাজিক দায়বদ্ধতা এবং দেশপ্রেমে উজ্জীবিত নাগরিক গড়ে তোলার মাধ্যমেই জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি কুরআন-সুন্নাহর আদর্শ অনুসরণ করে জ্ঞানচর্চা, মানবসেবা ও দেশগঠনে আত্মনিয়োগের আহ্বান জানান।

সভায় বক্তারা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে আত্মত্যাগ, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার এক স্মরণীয় অধ্যায়। এই আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সত্য, ন্যায়, সততা ও দেশপ্রেমের আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। একই সঙ্গে ইসলামের শিক্ষা অনুযায়ী মানবকল্যাণ, শৃঙ্খলা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিতজুলাই গণ-অভ্যুত্থান উ...
30/07/2026

ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভা এবং কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং বিষয়ে গণসচেতনতা সৃষ্টি এবং নৈতিক-ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ফেনী সদর, ফেনী-এর উদ্যোগে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদ্রাসার সুপার মাওলানা মো. আবদুল লতিফ। সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব আলহাজ্ব ফয়েজ উদ্দিন নয়ন ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট আবদুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব জিয়া উদ্দিন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী, ফেনী আল-বারাকা হাসপাতালের চেয়ারম্যান জনাব ফরিদুল ইসলাম রাহাত, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও ফেনী বড় মসজিদ মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক জনাব মাওলানা কাজী মোহাম্মদ উল্লাহ, এছাড়া মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দেশ, জাতি এবং জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে কিশোর গ্যাং, মাদকাসক্তি ও ইভটিজিং প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে। ইসলামের শান্তি, শৃঙ্খলা ও নৈতিকতার শিক্ষা ধারণ করে তরুণ প্রজন্মকে সুশিক্ষিত, সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "জুলাই গণ-অভ্যুত্থান আমাদের ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

বিশেষ অতিথিরা বলেন, ধর্মীয় শিক্ষা, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতার সমন্বয়ের মাধ্যমেই কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিংমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ে তোলার লক্ষ্যে তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, দেশপ্রেম এবং মানবসেবায় আত্মনিয়োগের পাশাপাশি শিক্ষক, মুরুব্বী ও গুরুজনদের শ্রদ্ধা, সম্মান ও তাদের পরামর্শ অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব ফয়েজ উদ্দিন নয়ন ভূঁইয়া বলেন, ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজনে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মাদ্রাসার সুপার মাওলানা মো. আবদুল লতিফ উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আল্লাহভীতি, উত্তম চরিত্র, শৃঙ্খলা ও দেশপ্রেমের সমন্বয়েই একজন প্রকৃত মানুষ গড়ে ওঠে। আমাদের প্রত্যেককে সমাজের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

সবশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপনঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ফে...
16/07/2026

যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপন

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ফেনী সদর, ফেনী-তে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন করা হয়েছে।

এ উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জুলাই আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদদের প্রতি সম্মান প্রদর্শন আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, সততা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

মাদ্রাসার সুপার তাঁর বক্তব্যে বলেন, “শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অমূল্য প্রেরণা। মহান আল্লাহ তাআলা তাঁদের শাহাদাত কবুল করুন, তাঁদের মর্যাদা আরও সমুন্নত করুন এবং আমাদের সকলকে সত্য, ন্যায় ও দেশপ্রেমের আদর্শে জীবন পরিচালনার তাওফিক দান করুন। শিক্ষার্থীদেরকে সুশিক্ষা, সুনাগরিকত্ব ও ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে আমাদের এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জুলাই শহীদ দিবসের তাৎপর্য, দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি এবং ইসলামের আলোকে মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় এবং জুলাই আন্দোলনের সকল শহীদের রূহের মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠান মানেই জ্ঞান, শৃঙ্খলা আর ভবিষ্যতের প্রস্তুতি।
05/07/2026

শিক্ষা প্রতিষ্ঠান মানেই জ্ঞান, শৃঙ্খলা আর ভবিষ্যতের প্রস্তুতি।

মরহুমা শামীমা আখতারের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতফেনী জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মপুর ইসলাম...
30/06/2026

মরহুমা শামীমা আখতারের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফেনী জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষিকা মরহুমা শামীমা আখতার-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার সুপার মাওলানা আবদুল লতিফের সভাপতিত্বে ও সহঃসুপার মাওলানা জাকির হোসাইন চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, খতমে তাহলীল, খতমে ইউনুছ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত মুসল্লি, শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও আত্নীয়স্বজনগণ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও মরহুমার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সুপার মাওলানা আব্দুল লতিফ বলেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী হলেও তার সৎকর্ম ও উত্তম স্মৃতি যুগ যুগ ধরে বেঁচে থাকে। মরহুমা শামীমা আখতারের স্মরণে প্রতিষ্ঠিত "শামীমা আখতার মেমোরিয়াল ফিমেল মসজিদ" ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনি শিক্ষা, ইবাদত ও মানবকল্যাণের পথে অনুপ্রাণিত করবে। এটি তাঁর জন্য একটি চলমান সদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বক্তারা মরহুমা শামীমা আখতারের জীবন, চরিত্র, মেধা ও ধর্মীয় অনুরাগের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, তিনি সুন্দর আচার-আচরণ, নম্রতা ও শিক্ষার প্রতি আন্তরিকতার মাধ্যমে সবার হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।

স্মরণসভায় উপস্থিত মেহমানবৃন্দ মরহুমার স্বামী জনাব আমির হোসেন ফরাজী-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর অর্থায়নে নির্মিত “শামীমা আখতার মেমোরিয়াল ফিমেল মসজিদ” নারীদের জন্য একটি আদর্শ ইবাদতকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

মাদ্রাসার প্রত্যাহিক সমাবেশের চিত্র। প্রত্যাহিক সমাবেশ (Morning Assembly) আমাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এট...
06/04/2026

মাদ্রাসার প্রত্যাহিক সমাবেশের চিত্র।
প্রত্যাহিক সমাবেশ (Morning Assembly) আমাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু একটি নিয়মিত কার্যক্রম নয়, বরং আমাদের মানসিক, নৈতিক ও সামাজিক উন্নয়নের একটি সুন্দর মাধ্যম।
প্রতিদিন সকালে সমাবেশে দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত গাই, শপথ গ্রহণ করি এবং দিনের গুরুত্বপূর্ণ বার্তা শুনি। এর মাধ্যমে আমাদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে ওঠে। সমাবেশে শিক্ষকদের উপদেশ আমাদের জীবনের পথচলায় সঠিক দিকনির্দেশনা দেয়।
সবচেয়ে বড় কথা, এটি আমাদের একতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সবাই একসাথে দাঁড়িয়ে একটি সুন্দর পরিবেশ তৈরি করি, যা আমাদের মধ্যে সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে।

Address

Dharmapur, Feni Sadar, Feni
Feni
3900

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharmapur Islamia Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dharmapur Islamia Madrasah:

Shortcuts

Share

Category