দারুল আমান মাদ্রাসা। পরশুরাম, ফেনী।

  • Home
  • Bangladesh
  • Feni
  • দারুল আমান মাদ্রাসা। পরশুরাম, ফেনী।

দারুল আমান মাদ্রাসা। পরশুরাম, ফেনী। অত্যাধুনিক পদ্ধতিতে ৬ বছরের সন্তান ম?

11/08/2026
দোয়া মাহফিল সম্পন্নআলহামদুলিল্লাহ, আজ দারুল আমান সিদ্দীকীয়া এতিমখানার উদ্যোগে এতিমখানার সভাপতি মরহুম মোহাম্মদ দাউদ ও সহ-...
08/08/2026

দোয়া মাহফিল সম্পন্ন
আলহামদুলিল্লাহ, আজ দারুল আমান সিদ্দীকীয়া এতিমখানার উদ্যোগে এতিমখানার সভাপতি মরহুম মোহাম্মদ দাউদ ও সহ-সভাপতি মরহুম আহাম্মদ হোসেন-এর রূহের মাগফিরাত কামনায় এক বরকতময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে খতমে তাহলিল, খতমে কোরআন, মিলাদ ও কিয়াম এবং বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী তোফায়েল আলম বাবর মরহুমদ্বয়ের সঙ্গে দীর্ঘদিনের চলাফেরা ও সুসম্পর্কের স্মৃতিচারণ করে মাদরাসা ও মসজিদের জন্য তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।
মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা আলাউদ্দিন সাহেব আখেরি মোনাজাত পরিচালনা করেন কাজী তোফায়েল আলম বাবর স্যার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল হক সাহেব, মরহুমের ভাই বিশিষ্ট ব্যবসায়ী মো. ইউনুছ, মরহুমের ছেলে ইঞ্জিনিয়ার দিদার জিয়া, মরহুমের ভাতিজাসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমদ্বয়ের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
আল্লাহ তাআলা মরহুম মোহাম্মদ দাউদ ও মরহুম আহাম্মদ হোসেনের সকল গুনাহ-খাতা ক্ষমা করে দিন, তাঁদের কবরকে নূরে ভরপুর করুন এবং জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম নসিব করুন।
আমিন ইয়া রব্বাল আলামিন। 🤲
সকলের কাছে মরহুমদ্বয়ের জন্য বিশেষ দোয়ার আবেদন রইল।

স্মরণ সভা ও দোয়া মাহফিলএক সময় যে স্থানটি ছিল একটি নর্দমা ও গভীর গর্ত, আল্লাহ তাআলার অশেষ রহমত, মরহুম পীর আবু বকর সিদ্দ...
07/08/2026

স্মরণ সভা ও দোয়া মাহফিল

এক সময় যে স্থানটি ছিল একটি নর্দমা ও গভীর গর্ত, আল্লাহ তাআলার অশেষ রহমত, মরহুম পীর আবু বকর সিদ্দিকী আল-কুরাইশী (রহ.)-এর দোয়া ও অনুপ্রেরণায় এবং স্থানীয়ভাবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী তোফায়েল উল আলম বাবর স্যারের নেতৃত্বে আজ সেই স্থানই পরিণত হয়েছে পবিত্র কুরআনের নূরের বাগানে।

এই দীর্ঘ পথচলায় মরহুম মোহাম্মদ দাউদ ও আহাম্মাদ হোসেন শুরু থেকে মাটি কাটা, পরিকল্পনা, পরামর্শ ও বিভিন্ন কাজে আন্তরিকভাবে পাশে ছিলেন। আজকের এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় তাঁদের অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

তাঁদের রূহের মাগফিরাত কামনায় আগামী ৮ আগস্ট ২০২৬, শনিবার, সকাল ১১:০০ ঘটিকায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সকলের উপস্থিতি এবং মরহুমদের রূহের মাগফিরাতের জন্য দোয়া একান্তভাবে কাম্য।

আল্লাহ তাআলা মরহুমগণকে ক্ষমা করুন, তাঁদের কবরকে নূরে ভরিয়ে দিন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমীন।

নোটিশবিষয়: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাদরাসা বন্ধ সংক্রান্ত।এতদ্বারা দারুল আমান উসওয়াতুন হাসানা দ্বীনিয়া মাদরাস...
04/08/2026

নোটিশ
বিষয়: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাদরাসা বন্ধ সংক্রান্ত।
এতদ্বারা দারুল আমান উসওয়াতুন হাসানা দ্বীনিয়া মাদরাসা-এর সকল শিক্ষার্থী, শিক্ষক, সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বুধবার "জুলাই গণঅভ্যুত্থান দিবস" উপলক্ষে মাদরাসার সকল শ্রেণির পাঠদান ও অফিস কার্যক্রম একদিনের জন্য বন্ধ থাকবে।
ইনশাআল্লাহ, আগামী ৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার মাদরাসার সকল পাঠদান ও অন্যান্য কার্যক্রম যথারীতি পরিচালিত হবে। সকল শিক্ষার্থীকে যথাসময়ে মাদরাসায় উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
আদেশক্রমে,
মোহাম্মদ শহিদ উল্লাহ
সুপার
দারুল আমান উসওয়াতুন হাসানা দ্বীনিয়া মাদরাসা
পরশুরাম, ফেনী।

📢 নারায়ে তাকবীর:আল্লাহু আকবার📢 নারায়ে রিসালাত:ইয়া রাসুলাল্লাহ ﷺমুর্শিদে বরহক, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত, সুলতানুল মাশ...
25/07/2026

📢 নারায়ে তাকবীর:
আল্লাহু আকবার
📢 নারায়ে রিসালাত:
ইয়া রাসুলাল্লাহ ﷺ
মুর্শিদে বরহক, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত, সুলতানুল মাশায়েখ, কুদওয়াতুচ্ছালেকিন, জুবদাতুল আরেফীন,
আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফী মোঃ আবু বকর সিদ্দিকী আল-কোরায়শী (রহ.)
(কুমিল্লা মহানগর, গোবিন্দপুর, দারুল আমান দরবার শরীফের মরহূম হযরত পীর সাহেব কেবলা (রহ.)-এর)
২য় ওফাত (ইন্তেকাল) শরীফের স্মরণে
সেমিনার, আলোচনা ও মিলাদ শরীফ
📅 তারিখ: ২৫ জুলাই ২০২৬, শনিবার
🕒 সময়: বিকাল ৩:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত
সভাপতি
পীরে তরীকত, রাহনুমায়ে শরীয়ত, আলহাজ্ব হযরত মাওলানা
শাহ সুফী শাহ মাহমুদ সিদ্দিকী আল-কোরায়শী (মা.জি.আ.)
দারুল আমান দরবার শরীফ, গোবিন্দপুর, মহানগর, কুমিল্লা।
📍 স্থান:
আব্দুস সালাম মিলনায়তন, জাতীয় প্রেসক্লাব, ঢাকা।
প্রচারে:
ছেলছেলার ওলামা, খোলাফা, মুরিদীন ও বাংলাদেশ জমিয়তে এছলাহুল মুসলেমীনের সদস্যবৃন্দ।
আলহামদুলিল্লাহ
উক্ত সেমিনার, আলোচনা ও মিলাদ শরীফ আল্লাহ তাআলার অশেষ রহমত ও সকলের আন্তরিক সহযোগিতায় অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
মহান আল্লাহ তাআলা মরহূম হযরত মাওলানা শাহ সুফী মোঃ আবু বকর সিদ্দিকী আল-কোরায়শী (রহ.)-এর মাকাম আরও বুলন্দ করুন এবং অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, খোলাফায়ে কেরাম, মুরিদীন, মুহিব্বীন, শুভানুধ্যায়ী ও সকল আয়োজকদের দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।
আমীন ইয়া রব্বাল আলামীন। 🤲🌹

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِইসালে সওয়াব মাহফিলকুদওয়াতুচ্ছালেকিন, জুবদাতুল আরেফিনদারুল আমান দরবার শরীফের মরহু...
15/07/2026

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
ইসালে সওয়াব মাহফিল
কুদওয়াতুচ্ছালেকিন, জুবদাতুল আরেফিন
দারুল আমান দরবার শরীফের মরহুম পীর সাহেব কেবলা
আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী (রহমাতুল্লাহি আলাইহি)
এর দ্বিতীয় ওফাত বার্ষিকী উপলক্ষে
ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে।
স্থান: দারুল আমান কমপ্লেক্স, পরশুরাম, ফেনী।
তারিখ: ১৫ জুলাই ২০২৬ ইং, বুধবার।
সময়: বাদ মাগরিব।
উক্ত মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসল্লি, মুরিদান ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়ায় শরিক হওয়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।

আজকের সমাবেশ। সময়: ৮.৪০ সকাল।তারিখ: ৩০/০৬/২০২৬
30/06/2026

আজকের সমাবেশ।
সময়: ৮.৪০ সকাল।
তারিখ: ৩০/০৬/২০২৬

মোরা জ্যোতিষ্মানের জ্যোতির প্রত্যাশী।  ✦══════❖══════✦📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢🏫 দারুল আমান উসওয়াতুন হাসানা দ্বীনিয়া মাদরাসা এ...
22/06/2026

মোরা জ্যোতিষ্মানের জ্যোতির প্রত্যাশী। ✦══════❖══════✦
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢
🏫 দারুল আমান উসওয়াতুন হাসানা দ্বীনিয়া মাদরাসা এর জন্য জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদসমূহে যোগ্য শিক্ষক নিয়োগ করা হবে।
📚 পদের বিবরণ
🔹 সহকারী শিক্ষক – ২ জন (বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পাঠদানে দক্ষ)

🔹 আবাসিক শিক্ষক – ১ জন (মাদরাসার আবাসিক কার্যক্রম তত্ত্বাবধান ও শিক্ষার্থীদের সার্বিক দেখাশোনা)

✅ যোগ্যতা ও শর্তাবলি • প্রার্থীকে মুসলিম ও পুরুষ হতে হবে। • সংশ্লিষ্ট বিষয়ে পাঠদানে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। • মাদরাসার শিক্ষাবান্ধব পরিবেশের সাথে মানিয়ে চলার মানসিকতা থাকতে হবে। • উত্তম চরিত্র ও দায়িত্বশীলতা থাকতে হবে।

💰 বেতন ও সুবিধাদি যোগ্যতা ও অভিজ্ঞতা সাপেক্ষে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

📝 আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীগণ জীবনবৃত্তান্ত (CV), পাসপোর্ট সাইজের ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদের কপিসহ WhatsApp-এর মাধ্যমে নিম্নোক্ত নম্বরে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
📱 WhatsApp: ০১৬২৯-৮৮৫৭৪৯ (সুপার)
📍 ঠিকানা: পরশুরাম প্রাণী হাসপাতালের সামনে, পরশুরাম কাঁচা বাজার থেকে ১০০ গজ পশ্চিমে, পরশুরাম, ফেনী।
ধন্যবাদান্তে,
কাজী তোফায়েল আলম বাবর
পরিচালক
দারুল আমান উসওয়াতুন হাসানা দ্বীনিয়া মাদরাসা

দারুল আমান উসওয়াতুন হাসানা দ্বীনিয়া মাদরাসাতারিখ: ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দবিষয়: পবিত্র হিজরী নববর্ষ ১৪৪৮ হিজরী উপলক্ষে মা...
16/06/2026

দারুল আমান উসওয়াতুন হাসানা দ্বীনিয়া মাদরাসা
তারিখ: ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
বিষয়: পবিত্র হিজরী নববর্ষ ১৪৪৮ হিজরী উপলক্ষে মাদরাসা বন্ধের ঘোষণা

بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামীনের জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, রহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ ﷺ-এর প্রতি এবং তাঁর পবিত্র আহলে বায়াত, সম্মানিত সাহাবায়ে কিরাম ও অনুসারীদের প্রতি।
এতদ্বারা অত্র মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র হিজরী নববর্ষ ১৪৪৮ হিজরী উপলক্ষে আগামী ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বুধবার মাদরাসার সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
ইনশাআল্লাহ, ১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার থেকে মাদরাসার স্বাভাবিক পাঠদান ও কার্যক্রম যথারীতি শুরু হবে।
পবিত্র হিজরী নববর্ষ আমাদের জীবনে তাকওয়া, দ্বীনি চেতনা ও আল্লাহভীতির নব জাগরণ বয়ে আনুক। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মহররম মাসের ফজিলত, আশুরার শিক্ষা, আহলে বায়াতের মহব্বত এবং কারবালার শাহাদাতের তাৎপর্য যথাযথভাবে অনুধাবন ও তা থেকে শিক্ষা গ্রহণ করার তাওফীক দান করুন। আমীন।
আল্লাহ হাফেজ।
আদেশক্রমে,
মোহাম্মদ শহিদ উল্লাহ
সুপার
দারুল আমান উসওয়াতুন হাসানা দ্বীনিয়া মাদরাসা

Address

Feni
3943

Telephone

+8801842775783

Website

Alerts

Be the first to know and let us send you an email when দারুল আমান মাদ্রাসা। পরশুরাম, ফেনী। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to দারুল আমান মাদ্রাসা। পরশুরাম, ফেনী।:

Shortcuts

Share

Category