HSC to Varsity Admission preparation

HSC to Varsity Admission preparation HSC exam + Varsity Admission preparation এর জন্য গোছানো প্রস্ত?

27/09/2022

🖤🔥HSC-22 পরীক্ষার্থীদের জন্যে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা:

১..কখন প্রস্তুতি শুরু করা উত্তম??

আমি লক্ষ্য করেছি HSC লেভেলের অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষার আগেই এডমিশন নিয়ে ভাবতে শুরু করে যেটা আমার দৃষ্টিতে ভালো না।কারণ এইচ এস সি এর পরে যে ৩,৪ মাস সময় পাওয়া যায় এটা অনেক গুরুত্বপূর্ণ এবং কাজে লাগানোর মতো।তাই এইচ এস সি ভালো করে দিয়ে তারপর এডমিশনের চিন্তা ভাবনা করা উচিত।
তবে বাংলা এবং ইংরেজীর বেসিকটা আগে থেকে ক্লিয়ার রাখতে হবে নিজের মতো করে।
specially,মূল বইটা।

২.কীভাবে শুরু করবো??

এডমিশন টাইমটা সত্যিই ভয়ঙ্কর,লাইনচ্যূত হওয়ার সম্ভাবনা আছে তাই প্রস্তুতির শুরু থেকেই বড় ভাইয়াদের পরামর্শে চলতে হবে কারণ অনেককিছু আছে যেগুলো বোঝার ক্ষমতা আমাদের থাকে না ঐসময়।
যেহেতু তোমরা অনেক আপডেট তাই একটু ফেসবুকে এডমিশন রিলেটেড পেইজগুলো ফলো করবে।যেমন : জোবায়ের ভাই, ফোকাসের পেইজগুলো দেখে নিতে পারো।
এক্সাইটমেন্ট কমাইতে হবে,তোমার স্ট্রং জোনগুলো খুঁজে নিয়ে তোমাকে ঐ বিষয়গুলোতে আগে দখল নিতে হবে।গ্রামাটিক্যাল টপিকগুলো তুমি আয়ত্তে নিতে পারবা অতি সহজেই।তাই ওগুলো শেষ করার পাশাপাশি শুরু থেকে memorizing part অর্থাৎ মুখস্ত অংশগুলো প্রতিদিন পড়ে যেতে হবে(বাংলা, ইংরেজী উভয়ের ক্ষেত্রেই)শেষে দেখা যাবে,উত্তর করার ক্ষেত্রে তোমার ভালো মানের দক্ষতা চলে এসেছে।
তাই শুরুটা অনেক সাবধানে শুরু করবা এবং সিকুয়েন্স ঠিক রাখবা।

৩.কোন কোন বই পড়তে পারো?

আমি বলবো তোমরা বাংলা এবং ইংরেজী গ্রামারের জন্য যেকোনো একটা বই,বার বার বলছি যেকোনো একটা বই থেকে তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখবা।
অল্প সময়ে বেশি বই নিয়ে ঘাটাঘাটি করা যাবে না।ঢাবিতে তোমার একটা সিট প্রয়োজন,চাকুরী বা বিসিএস না মাথায় রেখো।
তবে Master, English for competitive exam থেকে গ্রামারের প্রশ্নগুলো সলভ করতে পারো।
আর বাংলা ও ইংরেজী Text book এর জন্য English text panacea,Bangla Text panacea, অভিযাত্রী থেকে বাংলা ব্যাকরণ ও বিরচন অংশ পড়ে নিতে পারো এছাড়া Text Hacks, এই বইগুলো থেকে তোমার ইচ্ছা মতো কিনে পড়তে পারো।

আর Vocabulary এর জন্য Text book এর ওয়ার্ডগুলো এবং key word গুলোতে পাণ্ডিত্ব রাখা অতীব জরুরী।তোমরা এইচ এস সি পরীক্ষার্থীরা এই কাজটুকু এখন থেকে করতে পারো।
সাধারণ জ্ঞানের জন্য জিকে প্যানাসিয়া,জোবায়ের জিকে এই দুটোর একটা পড়লেই হয়।
আর পরীক্ষার আগের ৩,৪ মাসের সাম্প্রতিক ক্যাপসুলগ

26/09/2022

🔷ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা -০১ (ব্যবসায়ের মৌলিক ধারণা)
🔶গুরুত্বপূর্ণ তথ্যাবলি (পর্ব-০১)

🔰ব্যবসায় - মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত বৈধ অর্থনৈতিক কার্যক্রম।
🔰ব্যবসায় একটি - সামাজিক প্রক্রিয়া।
🔰জীবিকা অর্জনের সহজ ও স্বাধীন পেশা - ব্যবসায়।
🔰ব্যবসায়ের মাধ্যমে সৃষ্টি হয় - উপযোগিতা।
🔰সামাজিক ব্যবসায় ধারণার জনক - ড. মুহাম্মদ ইউনূস।
🔰ব্যবসায়ের প্রধান উপকরণ - পণ্য ও সেবা।
🔰ইংরেজি Commerce শব্দটির উৎপত্তি - ফরাসি শব্দ Kom'ers হতে।
🔰উদ্যোক্তা (Entrepreneur) শব্দটি এসেছে - ফরাসি শব্দ 'antreperner' থেকে।
🔰ব্যবসায়ের ভূষণ - সুনাম।
🔰ব্যবসায়ের উৎপত্তি - মানুষের অভাববোধ থেকে।
🔰ব্যবসায়ের অর্থনৈতিক জাতীয় উদ্দেশ্য - শ্রমের কাম্য ব্যবহার।
🔰ঝুঁকি গ্রহনের পুরস্কার বলা হয় - মুনাফাকে।
🔰কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় - উপযোগ।
🔰দেশী-বিদেশী উদ্যোক্তাদের সমন্বয়ে গড়ে ওঠে - যৌথ উদ্যোগ ব্যবসায়।
🔰উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় - অগ্নিবিমা।
🔰প্রাথমিক যুগে ব্যবসার যাত্রা শুরু হয়েছিল - বিনিময় ব্যবস্থা হতে।
🔰অর্থের প্রচলন হয় - মধ্যযুগে।
🔰ব্যবসায়ের সংজ্ঞাভুক্ত নয় - পণ্যের ভোগ, মায়ের সেবা, পিতার স্নেহ, সিন্ডিকেট, ব্যবসায়িক ফরমায়েশ।
🔰কোনো দেশে উৎপাদিত পণ্য তার দেশের থেকে অন্য দেশে কম দামে বিক্রয় করলে তাকে - Dumping বলে।
(ডাম্পিং হলো কম দামে পণ্য বিক্রয় করে বিদেশি বাজার দখল করা। ডাম্পিং করা ব্যবসায়ের উদ্দেশ্য নয়। এটি ব্যবসায়ের নিয়ম-নীতির বহির্ভূত।)
🔰ব্যবসায়িক সওদা - অর্থ, ঋণ ও মতাদর্শ।

পড়া শেষে Done লেখো। নিজেরা পড়ো এবং বন্ধুদেরকে মেনশন দাও✅

Address

Feni

Telephone

+8801825081631

Website

Alerts

Be the first to know and let us send you an email when HSC to Varsity Admission preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to HSC to Varsity Admission preparation:

Shortcuts

Share

Category