তানযীমুল উম্মাহ মাদ্রাসা ,ফেনী শাখা

  • Home
  • Bangladesh
  • Feni
  • তানযীমুল উম্মাহ মাদ্রাসা ,ফেনী শাখা

তানযীমুল উম্মাহ মাদ্রাসা ,ফেনী শাখা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তানযীমুল উম্মাহ মাদ্রাসা ,ফেনী শাখা, School, feni, Feni.

৩০ জুলাই ২০২৩ রবিবার (ডি এম কমিউনিটি সেন্টারে) তানযীমুল উম্মাহ মাদরাসা ফেনী শাখার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত ...
02/08/2023

৩০ জুলাই ২০২৩ রবিবার (ডি এম কমিউনিটি সেন্টারে) তানযীমুল উম্মাহ মাদরাসা ফেনী শাখার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল্লাহ। প্রধান আলোচক হিসেবে ছিলেন লক্ষীপুর টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার শিহাব উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার জনাব সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি ফারুক আহমেদ, জিনারহাট সিনিয়র ফাজিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা জাকারিয়া এবং শাখাপ্রধান মাইন উদ্দিন ভূঁইয়াসহ অন্যান্য দায়িত্বশীল, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকমন্ডলী।

29/06/2023
সেরাদের সেরা পঞ্চম জাতীয় প্রতিযোগিতায়তানযীমুল উম্মাহ মাদ্রাসা,ফেনী শাখা থেকে ইয়েস কার্ড প্রাপ্ত ছাত্রদের মধ্যে তিলাওয...
22/06/2023

সেরাদের সেরা পঞ্চম জাতীয় প্রতিযোগিতায়
তানযীমুল উম্মাহ মাদ্রাসা,ফেনী শাখা থেকে ইয়েস কার্ড প্রাপ্ত ছাত্রদের মধ্যে তিলাওয়াত "ক" বিভাগ এ ষষ্ঠ শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম রাফি তৃতীয় স্থান অধিকার করে।

30/05/2023

সেরাদের সেরা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে উত্তীর্ণ তানযীমুল উম্মাহ মাদ্রাসা ফেনী শাখার শিক্ষার্থীদের তালিকা:
⭐ক্বেরাত (ক):
১. রাশেদুল ইসলাম- ৫ম
২. আজহারুল হক রোহান- ৭ম
৩. আব্দুল্লাহ বিন নিজাম- ৪র্থ
৪. মোঃ এহসান- ৩য়
৫. মাহমুদুল হাসান- ৫ম
৬. আশরাফুল ইসলাম-৬ষ্ট

⭐গান (ক)
১. মাহিদুল আলম চৌধুরী- ৬ষ্ট
২. মোঃ মাহমুদ হোসাইন- ৮ম

⭐ক্বেরাত (খ)
*মোঃ আদনান- ৯ম

⭐আবৃত্তি (খ)
*খালেদ সাইফুল্লাহ- ৯ম

17/05/2023

পবিত্র রমজান মাসে SA টিভিতে প্রচারিত কল্যাণময় সেহেরী অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ মাদ্রাসা ফেনী শাখার ছাত্রদের একটি চমৎকার পরিবেশনা।

🎊 Eid Reunion held at Tanzimul Ummah Madrasah Feni Branch.🎊Eid Reunion was held at Tanzimul Ummah Madrasah Feni Branch. ...
11/05/2023

🎊 Eid Reunion held at Tanzimul Ummah Madrasah Feni Branch.🎊

Eid Reunion was held at Tanzimul Ummah Madrasah Feni Branch. As guests at the event, we had with us Main Uddin Bhuiyan, Principal and MD.Shahjalal Vice principal at the Madrasah. Everyone at the event held in a festive aura was overwhelmed with the performances from the students including recitation from the Quran, sharing feelings about Eid Day, performance of songs. Also present were all the students, teachers.

তানযীমুল উম্মাহ  মাদরাসা ফেনী শাখার উদ্যোগে হিফয ছাত্রদের সবক প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । প্রিন্সিপাল মাঈন ...
05/04/2023

তানযীমুল উম্মাহ মাদরাসা ফেনী শাখার উদ্যোগে হিফয ছাত্রদের সবক প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । প্রিন্সিপাল মাঈন উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী আলিয়া মাদরাসর মুহাদ্দিস ও ফেনী বড় জামে মসজিদের খতিব জনাব মাওলানা সাইফল্লাহ । ভাইস প্রিন্সিপাল শাহ জালালের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া মধু গ্রাম জিনার হাট ফাযিল মাদরাসার প্রিন্সিপাল জনাব মাওলানা জাকারিয়া । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা ফয়েজ উল্লাহ তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা ফেনী শাখার শাখা প্রধান মাজহারুল ইসলাম মুগিরা , আব্দুল মোমিন গার্লস শাখার শিহাব উদ্দিন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহকারী প্রধান শিক্ষক শিক্ষিকা এবং সবক গ্রহণ কারী ছাত্রদের অভিভাবক অভিভাবিকা গণ।

তানজিমুল উম্মাহ মাদ্রাসা ফেনী  শাখার ছাত্রদের পরিবেশনায় "দুনিয়া সুন্দর মানুষ সুন্দর" শিরোনামের গানটি দেখতে চোখ রাখুন ০১....
27/03/2023

তানজিমুল উম্মাহ মাদ্রাসা ফেনী শাখার ছাত্রদের পরিবেশনায় "দুনিয়া সুন্দর মানুষ সুন্দর" শিরোনামের গানটি দেখতে চোখ রাখুন ০১.০৪.২০২৩ ইং SATV এর পর্দায় "কল্যাণময় সেহরি" অনুষ্ঠানে।ভোর ৩.৩০ থেকে ভোর ৪.০০ পর্যন্ত।

🇧🇩 স্বাধীনতা দিবস উদযাপন-২০২৩ইং🇧🇩মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে তানযীমুল উম্মাহ মাদ্রাসা ফেনী শাখায় আলো...
26/03/2023

🇧🇩 স্বাধীনতা দিবস উদযাপন-২০২৩ইং🇧🇩

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে তানযীমুল উম্মাহ মাদ্রাসা ফেনী শাখায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মাইন উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠানের আরবী শিক্ষক মো: ইসমাইল হোসাইনের পরিচালনায় স্বাগত বক্তব্য পেশ করেন ভাইস প্রিন্সিপাল শাহজালাল সাহেব।এছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ আলোচনা পেশ করেন।পরিশেষে দোয়ার মাধ্যমে অত্র অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শত শহস্র বছরের পরাধীনতার গ্লানী মুছে ফেলে অনেক ত্যাগ তিথিক্ষা, অশ্রু, ব্যাথা, বেদনা, সম্ভ্রমহানি তথা এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ এ অর্জিত হয় আজন্ম লালিত আমাদের স্বাধীনতা ।‌ আমাদের অহংকারের, সার্বভৌমত্বের প্রতিক লাল সবুজ পতাকা খচিত প্রিয় স্বাধীনতা।

মহান মুক্তিযুদ্ধের মুল চেতনা ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, নারী নির্যাতন মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, নাশকতা মুক্ত, জঙ্গীবাদ মুক্ত, অশিক্ষা এবং কুসংস্কার মুক্ত, শ্রেণী বৈষম্যহীন বা বা খাদ্য উৎপাদন,সার্বজনিন শিক্ষা, স্বাস্থ্য সেবা সম্প্রসারণ, মাথাপিছু আয় বৃদ্ধি, অবকাঠামো উন্নয়নসহ দেশজ উন্নয়নের সকল সূচকে ক্রমাগতভাবে এগিয়ে যাক আমাদের সকলের প্রিয় বাংলাদেশ।আসুন সকলে মিলে স্বাধীনতা দিবসের প্রাক্কালে শপথ নেই আগামী দিনে জাতি, ধর্ম, দলমত, শ্রেণী, পেশা সবাই মিলে শ্রেণী বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং নতুন প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলি।

Address

Feni
Feni

Alerts

Be the first to know and let us send you an email when তানযীমুল উম্মাহ মাদ্রাসা ,ফেনী শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to তানযীমুল উম্মাহ মাদ্রাসা ,ফেনী শাখা:

Shortcuts

Share

Category