18/08/2026
জরুরি বিজ্ঞপ্তিঃ
নিজকুনজরা উচ্চ বিদ্যালয় হতে ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এস.এস.সি. পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হওয়া ছাত্র–ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবারের মধ্যে রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের মূলকপি বিদ্যালয়ে জমাদান পূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষ ভাবে নির্দেশ দেওয়া গেল। উল্লেখ্য যে,বিদ্যালয়ে ভর্তি হয়ে শ্রেণিপাঠ গ্রহণ করা বাধ্যতামূলক এবং টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হলে এস.এস.সি. পরীক্ষা ২০২৭ খ্রিস্টাব্দ– এ অংশ গ্রহণের জন্য কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না। বিষয়টি আন্তরিকভাবে গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আদেশক্রমে
প্রধান শিক্ষক
নিজকুনজরা উচ্চ বিদ্যালয়
ছাগলনাইয়া, ফেনী।