20/04/2024
বন্দুয়া দৌলতপুর উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২১/০৪/২০২৪ খ্রিস্টাব্দ রোজ রবিবার থেকে বিদ্যালয়ের নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে, তাই সকল শিক্ষার্থীকে নিয়মিত বিদ্যালয় উপস্থিত হয়ে শিখন কালীন মূল্যায়নে অংশগ্রহণ নিশ্চিত করা অবশ্যক,অন্যথায় অনুপস্থিতির জন্য আপনার সন্তানের শিখন- কালীন মূল্যায়নের সকল যোগ্যতা অর্জন করা সম্ভব হবে না।(সরকারের নির্দেশনা মোতাবেক ২৩ মে থেকে ০৯ জুনের মধ্যে মূল্যায়ন সমাপ্ত করতে হবে)। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে,অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে কথা বলে বাইরে ঘোরাফেরা করে, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করে এই বিষয়ে অভিভাবকদের আরো বেশি সজাগ থাকতে হবে।
প্রধান শিক্ষক
রবিউল হক মজুমদার