18/09/2026
MCC বইপাঠ প্রতিযোগিতা-২০২৬
ফাইনাল পরীক্ষার নিয়মাবলী ও গুরুত্বপূর্ণ নির্দেশনা
পরীক্ষার তারিখ: ১৮/০৯/২০২৬ খ্রি. (শুক্রবার)
পরীক্ষার সময়: রাত ০৯:০০টা থেকে ১০:০০টা পর্যন্ত
পূর্ণমান: ১০০
📌 পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
১. রেজিস্ট্রেশন:
রেজিস্ট্রেশন ছাড়া কোনো প্রতিযোগী পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।
২. প্রতিযোগীর ID:
রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত মোবাইল নম্বরটিই প্রতিযোগীর ID হিসেবে গণ্য হবে। পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই একই মোবাইল নম্বর প্রদান করতে হবে। পরীক্ষার ফর্মে রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর সঠিকভাবে প্রদান করতে হবে। ভুল, অসম্পূর্ণ বা ভিন্ন নম্বর প্রদান করলে প্রতিযোগী শনাক্তকরণে জটিলতা সৃষ্টি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৩. একাধিক রেজিস্ট্রেশন:
একই মোবাইল নম্বর ব্যবহার করে একাধিকবার রেজিস্ট্রেশন করা হয়ে থাকলেও পরীক্ষার সময় রেজিস্ট্রেশনে ব্যবহৃত মোবাইল নম্বরটিই ID হিসেবে উল্লেখ করতে হবে। অর্থাৎ একই ID দিয়েই একাধিক প্রতিযোগী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
৪. পরীক্ষার সময়সীমা:
নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তর জমা দিতে হবে। সময় শেষ হওয়ার পর কোনো উত্তর গ্রহণ করা হবে না।
সম্ভাব্য বিদ্যুৎ বা ইন্টারনেট সমস্যার কথা বিবেচনা করে পরীক্ষার্থীদের প্রয়োজনবোধে মোবাইল ডাটা ব্যবহারের প্রস্তুতি রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
৫. একবারই পরীক্ষায় অংশগ্রহণ:
প্রত্যেক প্রতিযোগী শুধুমাত্র একবার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কোনো প্রতিযোগী একাধিকবার পরীক্ষায় অংশগ্রহণ বা উত্তর জমা দিলে তার সকল উত্তর বাতিল করে পরীক্ষা বাতিল ঘোষণা করা হবে।
৬. ভুল উত্তরের জন্য নম্বর কর্তন:
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। অর্থাৎ, চারটি ভুল উত্তরের জন্য মোট ১ নম্বর কর্তন হবে।
৭. প্রশ্নের ধরন:
ফাইনাল পরীক্ষার পূর্ণমান ১০০ নম্বর। মোট ১০০টি প্রশ্ন থাকবে—
• ৮০টি MCQ প্রশ্ন: কোনো প্রশ্নে একটি সঠিক উত্তর এবং কোনো প্রশ্নে একাধিক সঠিক উত্তর থাকতে পারে।
• ২০টি এক কথায় উত্তর দেওয়ার প্রশ্ন: প্রতিটি প্রশ্নের উত্তর নির্ধারিত ঘরে লিখতে হবে।
৮. পরীক্ষার প্রশ্ন/উত্তর প্রকাশ
পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা শেষ হওয়ার পর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রশ্নপত্র, প্রশ্নের ছবি, উত্তর বা পরীক্ষার কোনো অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ/প্রচার করা যাবে না।
৯. ফলাফল ও বিশেষ মূল্যায়ন:
ফাইনাল পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই পুরস্কারের জন্য প্রতিযোগীদের মনোনীত করা হবে। তবে বিশেষ পরিস্থিতিতে—যেমন একাধিক প্রতিযোগীর সমান নম্বর পাওয়া কিংবা অনিয়মের বিষয়ে যৌক্তিক কারণ থাকা—কর্তৃপক্ষ প্রয়োজনবোধে সীমিত পরিসরে ভাইভা/ঝটপট প্রশ্নোত্তর পরীক্ষা গ্রহণ করতে পারে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
১০. ফলাফল প্রকাশ:
২০টি এক কথায় উত্তর দেওয়ার প্রশ্ন ম্যানুয়ালি মূল্যায়ন করতে হবে। তাই পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না।
চূড়ান্ত ফলাফল ২৫/০৯/২০২৬ খ্রি. (শুক্রবার) প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।
১১. পরীক্ষার প্ল্যাটফর্ম, ফর্মের নিয়মাবলী ও আচরণবিধি:
পরীক্ষার প্ল্যাটফর্ম, ফর্ম পূরণের নিয়মাবলী, পরীক্ষা চলাকালীন আচরণবিধি এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পরীক্ষার লিংকে প্রবেশের পর বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। প্রত্যেক প্রতিযোগীকে পরীক্ষা শুরু করার পূর্বে এসব নিয়মাবলী ও আচরণবিধি মনোযোগসহকারে পড়ে সম্পূর্ণরূপে অনুসরণ করতে হবে। কোনো প্রতিযোগী আচরণবিধি লঙ্ঘন করলে, নিয়মবহির্ভূত কোনো কার্যক্রমে জড়িত হলে বা কোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে তার পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
⚠️ বিশেষ অনুরোধ
পরীক্ষা শুরুর আগেই ইন্টারনেট সংযোগ, মোবাইল ডাটা, ডিভাইসের চার্জ এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করুন। আল্লাহ সকলের প্রচেষ্টা কবুল করুন।