Mirzanagar Touhid Academy - Double Shift High School

Mirzanagar Touhid Academy - Double Shift High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mirzanagar Touhid Academy - Double Shift High School, High School, Madrasah Road, Subar Bazar-3941, Parshuram, Feni.

08/07/2025

তারিখ: ০৮/০৭/২০২৫খ্রি:

নোটিশ

এতদ্বারা মির্জানগর তৌহিদ একাডেমি, সুবারবাজার, পরশুরাম, ফেনীর সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দূর্যোগ আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার অর্ধবার্ষিক পরীক্ষা এবং ১০ ম শ্রেণীর শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। পরীক্ষাগুলোর সময় সূচী পরে জানানো হবে।

সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে নিয়মিত বিদ্যালয়ের নোটিশ বোর্ড বা অফিসিয়াল যোগাযোগ মাধ্যমে অথবা বিদ্যালয়ের ওয়েবসাইট www.mta.edu.bd এর নোটিশ বোর্ডে খোঁজখবর রাখতে।

নির্দেশক্রমে
মোঃ আইয়ুব
প্রধান শিক্ষক
মির্জানগর তৌহিদ একাডেমী (ডবল শিফট উচ্চ বিদ্যালয়)
সুবার বাজার,
পরশুরাম, ফেনী।

08/07/2025

তারিখ: ০৮/০৭/২০২৫খ্রি:

নোটিশ

এতদ্বারা মির্জানগর তৌহিদ একাডেমি, সুবারবাজার, পরশুরাম, ফেনীর সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজকের (০৮/০৭/২৫) নির্ধারিত পরীক্ষা ও দশম শ্রেণীর শ্রেণী কার্যক্রম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।
পরীক্ষার পরবর্তী তারিখ পরবর্তীতে জানানো হবে।
সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে নিয়মিত বিদ্যালয়ের নোটিশ বোর্ড বা অফিসিয়াল যোগাযোগ মাধ্যমে অথবা বিদ্যালয়ের ওয়েবসাইট www.mta.edu.bd এর নোটিশ বোর্ডে খোঁজখবর রাখতে।

নির্দেশক্রমে
মোঃ আইয়ুব
প্রধান শিক্ষক
মির্জানগর তৌহিদ একাডেমী (ডবল শিফট উচ্চ বিদ্যালয়)
সুবার বাজার,
পরশুরাম, ফেনী।

মির্জানগর তৌহিদ একাডেমী প্রভাতী শাখায় আন্তঃবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত:মির্জানগর তৌহিদ একাডেমী, প্রভাতী শাখার উদ্যোগে এক...
22/05/2025

মির্জানগর তৌহিদ একাডেমী প্রভাতী শাখায় আন্তঃবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত:

মির্জানগর তৌহিদ একাডেমী, প্রভাতী শাখার উদ্যোগে এক মনোমুগ্ধকর আন্তঃবিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায় মুখোমুখি হয় অষ্টম শ্রেণী ও নবম শ্রেণীর বিতার্কিক দলসমূহ।

বিষয়: “অনলাইন ক্লাস সঠিক শিক্ষা নিশ্চিত করতে পারে না।”

বিতর্কে পক্ষদল ছিল নবম শ্রেণী এবং বিপক্ষ দল ছিল অষ্টম শ্রেণী।

পক্ষদলের সদস্যরা ছিলেন:
১। সিদরাতিল মুনতাহা
২। শাহেদা সুলতানা
৩। সাথী মনি (দলনেতা)

বিপক্ষ দলের সদস্যরা ছিলেন:
১। জান্নাতুল মাওয়া চৌধুরী
২। জ্যোতিকা আলম মুমু
৩। জান্নাতুল মাওয়া আখি (দলনেতা)

উক্ত প্রতিযোগিতায় যুক্তি, উপস্থাপনা ও ভাষার মাধুর্যের দিক থেকে নবম শ্রেণীর দল শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। বিচারকমণ্ডলীর সম্মিলিত সিদ্ধান্তে সাথী মনি-কে শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত করা হয়।

এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে যুক্তিবোধ, বক্তৃতা দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

এতদ্বারা মির্জানগর তৌহিদ একাডেমীর এসএসসি পরীক্ষার্থী ২০২৫ এর সকল ছাত্র- ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে সকল ছাত্...
07/04/2025

এতদ্বারা মির্জানগর তৌহিদ একাডেমীর এসএসসি পরীক্ষার্থী ২০২৫ এর সকল ছাত্র- ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে সকল ছাত্র-ছাত্রী এখনো প্রবেশপত্র সংগ্রহ করে নাই তাদেরকে আগামীকাল ০৮ এপ্রিল ২০২৫ রোজ: মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় অফিস কক্ষ থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশ ক্রমে
মোঃ আইয়ুব
প্রধান শিক্ষক
মির্জানগর তৌহিদ একাডেমী (ডাবল শিফট উচ্চ বিদ্যালয়)

13/03/2025

বিজ্ঞপ্তি

এতদ্বারা মির্জানগর তৌহিদ একাডেমী (ডবল শিফট উচ্চ বিদ্যালয়) ৬ষ্ট থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে তাহাদের২০২৫ শিক্ষাবর্ষের অবশিষ্ট পাঠ্য বই আগামী ১৫/০৩/২০২৫ খ্রীঃ রোজ শনিবার (সকাল ১০:০০ ঘটিকায় প্রভাতী শাখার এবং দুপুর ১২ টায় দিবা শাখার ) বিতরণ করা হবে। সে প্রেক্ষিতে নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে বই সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের কে নির্দেশ দেয়া যাইতেছে।

নির্দেশক্রমে
মোঃ আইয়ুব
প্রধান শিক্ষক
মির্জানগর তৌহিদ একাডেমী (ডবল শিফট উচ্চ বিদ্যালয়)
সুবার বাজার,
পরশুরাম, ফেনী।

আসসালামু আলাইকুম...আগামী ৩০/১২/২০২৪ ইং রোজ সোমবার মির্জানগর তৌহিদ একাডেমী, সুবার বাজার, পরশুরাম এর দিবা শাখার সহকারী প্র...
07/12/2024

আসসালামু আলাইকুম...
আগামী ৩০/১২/২০২৪ ইং রোজ সোমবার মির্জানগর তৌহিদ একাডেমী, সুবার বাজার, পরশুরাম এর দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব হুমায়ুন কবির স্যারের শেষ কর্ম দিবস এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে বর্তমানও সাবেক ছাত্র- ছাত্রী, সাবেক শিক্ষক- কর্মচারীগণ, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি - সদস্যগণ,বর্তমান শিক্ষক - কর্মচারীসহ সকল শুভাকাঙ্ক্ষী আমন্ত্রিত।

আমন্ত্রণে:-
প্রধান শিক্ষক (০১৮১৬০৫২৮৮৮)
মির্জানগর তৌহিদ একাডেমী
সুবার বাজার, পরশুরাম, ফেনী।

এসএসসি ২০২৪ পরীক্ষার ফলাফল মির্জানগর তৌহিদ একাডেমি GPA A+= 03GPA A  = 16GPA A- = 11GPA B  = 21GPA C  = 12GPA D =  01মোট ...
12/05/2024

এসএসসি ২০২৪ পরীক্ষার ফলাফল
মির্জানগর তৌহিদ একাডেমি
GPA A+= 03
GPA A = 16
GPA A- = 11
GPA B = 21
GPA C = 12
GPA D = 01

মোট পরীক্ষার্থী= ৮৩
পাসকৃত শিক্ষার্থী= ৬৪

** ব্রেকিং নিউজ **তাপপ্রবাহের কারণে সব স্কুল কলেজ ৭ দিনের ছুটি ঘোষণা। ২৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
20/04/2024

** ব্রেকিং নিউজ **
তাপপ্রবাহের কারণে সব স্কুল কলেজ ৭ দিনের ছুটি ঘোষণা। ২৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

01/04/2024
১০ম শ্রেণীর ছাত্র তুহিনকে বাঁচাতে এগিয়ে আসুন_________________________তুহিন ভূইঞা, মির্জানগর তৌহিদ একাডেমীর দশম শ্রেণীর এ...
31/03/2024

১০ম শ্রেণীর ছাত্র তুহিনকে বাঁচাতে এগিয়ে আসুন
_________________________
তুহিন ভূইঞা, মির্জানগর তৌহিদ একাডেমীর দশম শ্রেণীর একজন ছাত্র। তার হৃদপিণ্ডের একটি ভাল্প ড্যামেজ হয়ে গিয়েছে। তাকে চিকিৎসা করে সুস্থ করে তুলতে প্রয়োজন প্রায় ৪লক্ষ টাকা।

পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি তার বাবা। তিনি একজন স্বল্পবেতনে চাকুরীজীবী। এমতাবস্থায় বিশাল অঙ্কের এই খরচ তার একার পক্ষে বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

তুহিনের স্কুলের হেডস্যার সহ আরো দু'জন শিক্ষককে নিয়ে রাহবারের প্রতিনিধিরা তুহিনকে দেখে আসে। তুহিনের পরিবার এখন আপনাদের দিকে, আমাদের দিকে তাকিয়ে আছে। যদি আপনারা একটু তার সুস্থতার উসীলা হোন।

সবার একটু একটু করে সহযোগিতার মাধ্যমে আমরা তুহিনকে সুস্থ করে তুলতে পারি।

সহযোগিতা পাঠানোর নাম্বার- (পার্সোনাল)
বিকাশ- 01642757076
নগদ- 01642757076
রকেট- 01642757076

অবশ্যই আপনার সহযোগিতা পাঠিয়ে কল করে জানাবেন।

অথবা, কেউ চাইলে সরাসরিও দিতে পারবেন।

#রাহবার_পরশুরাম_ফেনী
#তুহিন_মির্জানগর

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মির্জানগর তৌহিদ একাডেমী (ডবল শিফট্ উচ্চ বিদ্যালয়) সুবার বাজার, পরশুরাম, ফেনী এর নিন্মোক্ত শ...
27/03/2024

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
মির্জানগর তৌহিদ একাডেমী (ডবল শিফট্ উচ্চ বিদ্যালয়) সুবার বাজার, পরশুরাম, ফেনী এর নিন্মোক্ত শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। যারা আগ্রহী তাদেরকে NTRCA এর মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
★প্রতিষ্ঠানটিতে প্রায় ৭০০+ ছাত্রছাত্রী রয়েছে,
★মনোরম পরিবেশ।
★প্রাতিষ্ঠানিক বেতন আছে।
★প্রতি ঈদে প্রাতিষ্ঠানিক বোনাস আছে।
★নির্দিষ্ট সময় পরে প্রভিডেন্ট ফান্ড চালু।
★এমপিও পেতে কোনোরকমের ঝামেলা নেই।
★প্রতিষ্ঠান প্রধান এবং কমিটির সবাই অনেক ভালো।
যাদের যোগ্যতা আছে আবেদন করতে পারেন।

নিয়োগ বিজ্ঞপ্তি-প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪
17/03/2024

নিয়োগ বিজ্ঞপ্তি-
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪

Address

Madrasah Road, Subar Bazar-3941, Parshuram
Feni

Alerts

Be the first to know and let us send you an email when Mirzanagar Touhid Academy - Double Shift High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mirzanagar Touhid Academy - Double Shift High School:

Shortcuts

Share

Category