PUSAC - Public University Students' Association of Chhagalnaiya

PUSAC - Public University Students' Association of Chhagalnaiya 'পুসাক' ছাগলনাইয়াস্থ পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ছাত্র সংগঠন।

শিক্ষাবর্ষ ২০২৫–২০২৬ এ ছাগলনাইয়া উপজেলা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির গৌর...
15/05/2026

শিক্ষাবর্ষ ২০২৫–২০২৬ এ ছাগলনাইয়া উপজেলা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির গৌরব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🎉

তোমাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো ছাগলনাইয়া উপজেলার জন্য গর্বের। ভবিষ্যতের পথচলায় তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে আমাদের সমাজ ও দেশ। তোমাদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ আমাদের আগামীকে আরও আলোকিত করবে- এই প্রত্যাশা রইলো।

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ছাগলনাইয়া (পুসাক) পরিবারের পক্ষ থেকে রইলো অফুরন্ত শুভকামনা।

-ছবিতে শিক্ষার্থীদের একাংশ।

পুসাকের সম্মানিত সিনিয়র সদস্য অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে কার্য নির্ব...
15/05/2026

পুসাকের সম্মানিত সিনিয়র সদস্য অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে কার্য নির্বাহী কমিটির সদস্য পদে জয় লাভ করায়- প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

পুসাক পরিবার উনার সর্বাঙ্গীন সফলতা কামনা করে।

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ছাগলনাইয়া (পুসাক)-এর নবগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি, ২০২৬।সংগঠনের ...
19/04/2026

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ছাগলনাইয়া (পুসাক)-এর নবগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি, ২০২৬।

সংগঠনের গঠনতন্ত্র, সুশাসনের নীতি ও সাংগঠনিক কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে গঠিত এই কমিটি কৌশলগত নেতৃত্ব প্রদান, নীতি বাস্তবায়নের কার্যকর তদারকি এবং সংগঠনের অগ্রাধিকারভিত্তিক লক্ষ্যসমূহ অর্জনে দিকনির্দেশনামূলক ভূমিকা পালন করবে।

আগামী ১ (এক) বছরের জন্য পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অব ছাগলনাইয়া- পুসাক এর নিম্নোক্ত পূর্ণাঙ্গ কমিটি অনুমো...
15/04/2026

আগামী ১ (এক) বছরের জন্য পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অব ছাগলনাইয়া- পুসাক এর নিম্নোক্ত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হলো।

সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা

অভিনন্দন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অব ছাগলনাইয়া (পুসাক)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের            ...
27/03/2026

অভিনন্দন

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অব ছাগলনাইয়া (পুসাক)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের

সভাপতি- মাহিম সাঈদ জিসান
সাধারণ সম্পাদক- জিয়াউল হক

তাঁদের মেধা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আমরা প্রত্যাশা করি।

নবনির্বাচিত নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তাঁদের সফলতা কামনা করছি।

এতদ্বারা অত্র সংগঠনের সর্বস্তরের সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,সাংগঠনিক গতিশীলতা ও গণতান্ত্রিক চর্চাকে সমুন্ন...
26/03/2026

এতদ্বারা অত্র সংগঠনের সর্বস্তরের সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সাংগঠনিক গতিশীলতা ও গণতান্ত্রিক চর্চাকে সমুন্নত রাখতে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন অব ছাগলনাইয়া (পুসাক)- এর সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী ০১ (এক) বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

🇧🇩 ২৬শে মার্চ- মহান স্বাধীনতা দিবসএকটি জাতির আত্মমর্যাদা, সংগ্রাম আর বিজয়ের প্রতীক এই দিন। ১৯৭১ সালের এই দিনে শুরু হয়েছি...
26/03/2026

🇧🇩 ২৬শে মার্চ- মহান স্বাধীনতা দিবস

একটি জাতির আত্মমর্যাদা, সংগ্রাম আর বিজয়ের প্রতীক এই দিন। ১৯৭১ সালের এই দিনে শুরু হয়েছিল আমাদের স্বাধীনতার অগ্নিযাত্রা- অসংখ্য শহীদের আত্মত্যাগে অর্জিত হয়েছে লাল-সবুজের এই পতাকা।

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ছাগলনাইয়া- পুসাক গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সেই সকল বীর শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ।

আসুন, স্বাধীনতার চেতনায় উদ্ভাসিত হয়ে আমরা গড়ে তুলি একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ।

#স্বাধীনতা_দিবস #২৬শে_মার্চ

🇧🇩 ২৫শে মার্চ- গণহত্যা দিবস১৯৭১ সালের এই কালরাতে নৃশংসতার ইতিহাস রচিত হয়েছিল- যে রাত কেড়ে নিয়েছিল হাজারো নিরীহ মানুষের জ...
25/03/2026

🇧🇩 ২৫শে মার্চ- গণহত্যা দিবস

১৯৭১ সালের এই কালরাতে নৃশংসতার ইতিহাস রচিত হয়েছিল- যে রাত কেড়ে নিয়েছিল হাজারো নিরীহ মানুষের জীবন, ভেঙে দিয়েছিল অসংখ্য স্বপ্ন। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার মূল্য, আত্মত্যাগের মহিমা এবং জাতি হিসেবে আমাদের অঙ্গীকার।

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ছাগলনাইয়া (PUSAC) গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে সেই সকল শহীদদের, যারা বাঙালির স্বাধীনতার সূর্য উদয়ের পথকে রক্তে রাঙিয়েছেন।

আসুন, আমরা সবাই একসাথে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং ইতিহাসের এই নির্মম অধ্যায় থেকে শিক্ষা নিয়ে মানবতা, ন্যায় ও সত্যের পথে এগিয়ে যাই।

#গণহত্যা_দিবস #২৫শে_মার্চ

24/03/2026

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ছাগলনাইয়া (পুসাক) এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা অনুষ্ঠান .....

ঈদের আনন্দ, প্রিয় মুখগুলোর মিলন আর গর্বের মুহূর্ত- সব মিলিয়ে এক অনন্য আয়োজন অনুষ্ঠিত হলোছাগলনাইয়ার গ্রীন লাউঞ্জ রেস্টুরে...
24/03/2026

ঈদের আনন্দ, প্রিয় মুখগুলোর মিলন আর গর্বের মুহূর্ত- সব মিলিয়ে এক অনন্য আয়োজন অনুষ্ঠিত হলো

ছাগলনাইয়ার গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্ট- এ অনুষ্ঠিত পুসাকের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান হয়ে ওঠে দেশব্যাপী পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য জনাব মুন্সী রফিকুল আলম মজনু মহোদয়।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাঃ হুমায়ুন কবির বুলবুল (সাবেক অধ্যক্ষ, ঢাকা ডেন্টাল কলেজ), এএসএম মহিউদ্দিন বুলবুল (সাবেক ব্যাংক কর্মকর্তা), নুরুল হাসান খোকা (চেয়ারম্যান, পোর্টল্যান্ড গ্রুপ), সাইফ উদ্দিন আহমেদ (সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা), আব্দুল মান্নান (বিশিষ্ট ব্যবসায়ী), আমান উল্ল্যাহ মজুমদার (অধ্যাপক, ফেনী সরকারি কলেজ), হারুন-উর রশিদ (সভাপতি, জেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি), আনোয়ার হোসেন (অধ্যক্ষ, বল্লভপুর স্কুল এন্ড কলেজ), জাকির হোসেন (পুলিশ কর্মকর্তা), দিল আফরোজ (শিক্ষক, বাওয়া স্কুল এন্ড কলেজ), মশিউর রহমান খোকন (বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব), এজিএম নিয়াজ উদ্দিন (সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার (অধ্যাপক, স্টামফোর্ড ইউনিভার্সিটি), উমাশা উমায়ুন মনি (এফভিপি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক), শহিদুল ইসলাম চৌধুরি (এফভিপি, প্রিমিয়ার ব্যাংক), কাজি আব্দুল আজিজ (ডিস্ট্রিক্ট ট্রেইনিং কোঅর্ডিনেটর, শিক্ষা অধিদপ্তর), আসাদুজ্জামান মজুমদার (সিইও, চট্টগ্রাম ক্যারিয়ার এন্ড কনস্ট্রাকশন), কামরুল হাসান বিপ্লব (অডিটর, জেলা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়), মাঈন উদ্দিন (ম্যানেজার, ঢাকা ব্যাংক), আজিম উদ্দিন (আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট),আরিফ হোসেন (সিনিয়র টেরিটোরি অফিসার, আরলা ফুডস বাংলাদেশ), মাঈন উদ্দিন (অফিসার ক্যাশ, পূবালী ব্যাংক), ডাঃ ওমর ফারুক (সাব-রেজিস্টার, ফরিদপুর মেডিকেল কলেজ), সাইদুল ইসলাম (সিন্ডিকেট মেম্বার, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সাইফুল ইসলাম খাঁন (প্রতিষ্ঠাতা, ছাগলনাইয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন), নাফিস ইমতিয়াজ শিমুল (চিফ কো-অর্ডিনেটর, ঢাবি ফেনী এলামনাই) প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মীরাও-
এবিএম নিজাম উদ্দিন (সম্পাদক, ডিজিটাল সময়; প্রতিনিধি, দৈনিক ইনকিলাব), শেখ কামাল (সাংবাদিক),নিজাম উদ্দিন সজিব মজুমদার (সাংবাদিক, মোহনা টিভি), আব্দুল আউয়াল চৌধুরি (সাংবাদিক, ছাগলনাইয়া ক্যানভাস), পিনু শিকদার প্রমুখ।

এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে যুক্ত হয়েছে নতুন স্বপ্ন ও সম্ভাবনা, আর অভিজ্ঞদের উপস্থিতিতে শক্ত হয়েছে ভবিষ্যতের ভিত্তি।

একই সাথে অনুষ্ঠিত হয়েছে ২০২৬-২০২৭ কার্যবর্ষের নির্বাহী পরিষদ নির্বাচন-যা পুসাকের আগামী পথচলাকে করবে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী।

পুসাক-যেখানে পুনর্মিলন মানেই শুধু দেখা নয়, একসাথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।

Address

Chhagalnaiya
Feni
3910

Telephone

+8801632953086

Website

Alerts

Be the first to know and let us send you an email when PUSAC - Public University Students' Association of Chhagalnaiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to PUSAC - Public University Students' Association of Chhagalnaiya:

Shortcuts

Share