Feni Pilot Adarsha GPS.

Feni Pilot Adarsha GPS. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Feni Pilot Adarsha GPS., Elementary School, College Road, Feni.

Permanently closed.
22/03/2025

২৬ মার্চ,রোজ: বুধবার মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সকল ছাত্র-ছাত্রী'কে সকাল ১০:০০ ঘটিকার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। মহান স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে রচনা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

রচনার বিষয়: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য।

09/03/2025

১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি'র সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১০/০৩/২০২৫খ্রি:,রোজ: সোমবার থেকে ১৩/০৩/২০২৫ খ্রি:,রোজ: বৃহস্পতিবার পর্যন্ত (প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত) সিলেবাস প্রদান করা হবে। সবাইকে বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে সিলেবাস সংগ্রহ করার অনুরোধ করা হল।

25/02/2025

শ্রী শ্রী শিবরাত্রি ব্রত,পবিত্র রমজান,শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস,শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব,শব-ই-কদর,জুমাতুল বিদা,ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৬শে ফেব্রুয়ারি,রোজ: বুধবার হতে ০৬ ই এপ্রিল,রোজ: রবিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।

বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে....।বিনম্র শ্রদ্ধা সকল ভাষা শহীদদের।
21/02/2025

বাংলা আমার বচন আমি
জন্মেছি এই বঙ্গে....।

বিনম্র শ্রদ্ধা সকল ভাষা শহীদদের।

অভিভাবকদের অবগতির জন্য জানানো  যাচ্ছে যে,আপনাদের 'নগদ একাউন্ট' এ উপবৃত্তির টাকা পর্যায়ক্রমে প্রদান করা হচ্ছে। তাই সকল অভ...
13/02/2025

অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আপনাদের 'নগদ একাউন্ট' এ উপবৃত্তির টাকা পর্যায়ক্রমে প্রদান করা হচ্ছে। তাই সকল অভিভাবককে নগদ একাউন্ট এর সিম সচল রাখা এবং একাউন্টে জমাকৃত টাকা দ্রুত উত্তোলন করার জন্য অনুরোধ করা হলো।

10/02/2025

১১/০২/২০২৫খ্রি:,রোজ: মঙ্গলবার 'মাঘী পূর্ণিমা' উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে।

02/02/2025

শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে ০৩/০২/২০২৫খ্রি.,রোজ: সোমবার বিদ্যালয় বন্ধ থাকবে।

30/01/2025

০২/০২/২০২৫খ্রি:,রোজ: রবিবার সকাল ১০:০০ ঘটিকার সময় প্রাক-প্রাথমিক শ্রেণির বই বিতরণ করা হবে। বই বিতরণের সময় অভিভাবকদের উপস্থিত থাকার অনুরোধ করা হলো।

 # # ২৯/০১/২০২৫ খ্রি:,রোজ: বুধবার থেকে ১ম,২য়, ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণি'র শ্রেণি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। # # 'জাতীয়  প...
27/01/2025

# # ২৯/০১/২০২৫ খ্রি:,রোজ: বুধবার থেকে ১ম,২য়, ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণি'র শ্রেণি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

# # 'জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৫' উপলক্ষে বিদ্যালয় পর্যায়ে গান,নৃত্য,খেলাধুলা'সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে উক্ত ইভেন্ট গুলোতে অংশগ্রহণ করতে নির্দেশ দেয়া হলো।

# # ৪র্থ ও ৫ম শ্রেণির বই প্রাপ্তি সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে। প্রাক-প্রাথমিক শ্রেণি,৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকগণ প্রয়োজনে www.nape.gov.bd এই ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করে বাসায় পড়াতে পারবেন। এছাড়া কানন সিনেমা হলের পাশে নিলয় টেলিকম ফটোকপির দোকান থেকে বাংলা ,গণিত ,ইংরেজি এ তিন বিষয়ের প্রথম তিন অধ্যায়ের ফটো কপি সেট সংগ্রহ করতে অনুরোধ জানানো হলো ।

27/01/2025

২৮/০১/২০২৫ খ্রি:,রোজ: মঙ্গলবার পবিত্র 'শব-ই-মিরাজ' উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে।

অদ্য ২২/০১/২০২৫ খ্রি,রোজ:বুধবার দুপুর ১২:০০ ঘটিকার মধ্যে স্কুল ড্রেস পরিধান করে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্র -ছাত্রীদের ব...
22/01/2025

অদ্য ২২/০১/২০২৫ খ্রি,রোজ:বুধবার দুপুর ১২:০০ ঘটিকার মধ্যে স্কুল ড্রেস পরিধান করে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্র -ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে নির্দেশ দেয়া গেল।

16/01/2025

বিদ্যালয়ের ৪ জন শিক্ষক ভোটার হালনাগাদ কার্যক্রমে অংশগ্রহণ করার কারণে পূর্ব ঘোষণা অনুযায়ী ১৯/০১/২০২৫খ্রি:,রোজ: রবিবার থেকে ৪র্থ ও ৫ম শ্রেণির শ্রেণি কার্যক্রম শুরু করা সম্ভব নয়। ১ম - ৩য় শ্রেণির শ্রেণি কার্যক্রম যথারীতি চলমান থাকবে।ভোটার হালনাগাদ কার্যক্রম ০৩/০২/২০২৫ খ্রি:,রোজ: সোমবার পর্যন্ত চলমান থাকবে। ০৪/০২/২০২৫ খ্রি:,রোজ: মঙ্গলবার থেকে শ্রেণি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
# ৪র্থ ও ৫ম শ্রেণির বই প্রাপ্তি সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে। প্রাক-প্রাথমিক শ্রেণি,৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকগণ প্রয়োজনে www.nape.gov.bd এই ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করে বাসায় পড়াতে পারবেন। এছাড়া কানন সিনেমা হলের পাশে নিলয় টেলিকম ফটোকপির দোকান থেকে বাংলা ,গণিত ,ইংরেজি এ তিন বিষয়ের প্রথম তিন অধ্যায়ের ফটো কপি সেট সংগ্রহ করতে অনুরোধ জানানো হলো ।

Address

College Road
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni Pilot Adarsha GPS. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share