Fenchuganj Technical Training Center

Fenchuganj Technical Training Center Welcome to Fenchuganj Technical Training Center Official page

ASSET 8th Cycle Closing Ceremony।দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), সিলেট-এর এস...
15/05/2026

ASSET 8th Cycle Closing Ceremony।

দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), সিলেট-এর এসেট প্রকল্পের আওতায় পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমের সফল সমাপ্তি উপলক্ষে এক সুশৃঙ্খল ও আনন্দঘন কোর্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুন্নাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফেঞ্চুগঞ্জ উপজেলা, সিলেট। তিনি তাঁর বক্তব্যে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, অফিসার ইনচার্জ (ওসি), ফেঞ্চুগঞ্জ থানা, সিলেট। তিনি শিক্ষার্থীদের অর্জিত দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে সফল ক্যারিয়ার গঠনের পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুর রহিম, অধ্যক্ষ, ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), সিলেট। তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জিত দক্ষতা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আত্মনির্ভরতার পথ সুগম করবে।

এই কোর্স সমাপনী অনুষ্ঠান শুধুমাত্র একটি প্রশিক্ষণের সমাপ্তি নয়, বরং নতুন সম্ভাবনা, আত্মবিশ্বাস ও দক্ষতার মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের সূচনা।

🌟 ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), সিলেট
দক্ষতা উন্নয়নের মাধ্যমে গড়ে উঠুক আত্মনির্ভর বাংলাদেশ।

তারিখ: ১৪ মে ২০২৬ খ্রি:

ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এসেট (ASSET) প্রকল্পের আওতাভুক্ত পাঁচটি অকুপেশনের ৮ম সাইকেলের প্রশিক্ষার্থীদের ইন...
14/05/2026

ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এসেট (ASSET) প্রকল্পের আওতাভুক্ত পাঁচটি অকুপেশনের ৮ম সাইকেলের প্রশিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি ভিজিট সফলভাবে সম্পন্ন হয়েছে।

অকুপেশনসমূহ:

Graphics Design

Computer Operation

Electrical Installation & Maintenance

Motor Driving

Masonry (Civil Construction)

এই ইন্ডাস্ট্রি ভিজিটের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বাস্তব কর্মপরিবেশ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম এবং প্রতিটি অকুপেশনের বাস্তব প্রয়োগ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে। শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের সাথে সংযুক্ত করার ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আমরা বিশ্বাস করি, এ ধরনের বাস্তবমুখী কার্যক্রম প্রশিক্ষণার্থীদের দক্ষতা, আত্মবিশ্বাস এবং কর্মক্ষেত্র সম্পর্কে প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতে কর্মসংস্থান ও পেশাগত সাফল্যের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিল্পখাতের চাহিদা অনুযায়ী যোগ্য জনশক্তি তৈরিতে ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তারিখ: ১৩ মে ২০২৬ খ্রি:

Wishing all mothers a joyful and blessed Mother's Day.
10/05/2026

Wishing all mothers a joyful and blessed Mother's Day.

01/05/2026
01/05/2026

শ্রমিকের অধিকারই মানবাধিকার—মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস।

ধৈর্য ধরুন, একদিনে সব বদলায় না। কিন্তু লেগে থাকলে একদিন ঠিকই সব বদলে যায়। থামবেন না, এগিয়ে যান।
25/04/2026

ধৈর্য ধরুন, একদিনে সব বদলায় না। কিন্তু লেগে থাকলে একদিন ঠিকই সব বদলে যায়। থামবেন না, এগিয়ে যান।

23/04/2026

✈️✈️কারিগরি শিক্ষা নিলে
দেশ-বিদেশে কর্ম মিলে 🏢✈️
Fenchuganj Technical Training Center

শুভ নব বর্ষের শুভেচ্ছা.
13/04/2026

শুভ নব বর্ষের শুভেচ্ছা.

04/04/2026

খুবই অত্যন্ত জরুরি!

দয়া করে এই বার্তাটি এখনই আপনার পরিবার ও বন্ধুদের কাছে পাঠান।

কিছু লোক নিচের নম্বরগুলো থেকে কল পাচ্ছেনঃ
Tel: +94777455913
Tel: +37127913091
Tel: +37178565072
Tel: +56322553736
Tel: +37052529259
Tel: +255901130460
অথবা +371 / +375 / +381 দিয়ে শুরু হওয়া যেকোনো নম্বর থেকে।

এরা একবার ফোন করে কেটে দেয়।
আপনি যদি ফিরে কল করেন, তবে ৩ সেকেন্ডের মধ্যে আপনার কনট্যাক্ট লিস্ট কপি হয়ে যেতে পারে, এবং আপনার ফোনে যদি ব্যাংক বা ক্রেডিট কার্ডের তথ্য থাকে—তাও কপি হয়ে যেতে পারে।

+375 — বেলারুশ
+371 — লাতভিয়া
+381 — সার্বিয়া
+563 — ভালপ্যারাইসো
+370 — ভিলনিয়াস
+255 — তানজানিয়া

এই নম্বরগুলোর কল রিসিভ করবেন না বা ফেরত কল করবেন না।

এছাড়া—
কোনো কলার আপনাকে যদি #90 বা #09 প্রেস করতে বলে,
কখনোই চাপবেন না।
এটি একটি নতুন প্রতারণার কৌশল, যার মাধ্যমে তারা আপনার সিম কার্ডে প্রবেশ পায়, আপনার নম্বর ব্যবহার করে কল করতে পারে এবং আপনাকে অপরাধে জড়িয়ে দিতে পারে।

👉 দয়া করে এই বার্তাটি যতজনকে পারেন ফরোয়ার্ড করুন, যাতে সবাই সতর্ক থাকতে পারে!

প্রেরকঃ
সাইবার ক্রাইম বিভাগ, বাংলাদেশ পুলিশ।

Address

Fenchuganj

Alerts

Be the first to know and let us send you an email when Fenchuganj Technical Training Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Fenchuganj Technical Training Center:

Shortcuts

Share

Category