13/05/2020
একটি শোক সংবাদঃ
ফাজিলপুর ফরহাদ নগর জিন্নাহ উচ্চ বিদ্যালয়ের (বর্তমান ফাজিলপুর উ.বি.) সাবেক প্রধান শিক্ষক, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু জনাব ইব্রাহিম স্যার (৭৫) আজ ১৩ মে, ২০২০ খ্রিস্টাব্দ, বুধবার ভোর ৫ টার সময় উনার নিজ বাড়িতে ( রিয়াজ উদ্দিন পাটায়ারী বাড়ি,শান্তি কোম্পানী রোড,ফেনী) ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। উল্লেখ্য, স্যার দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যানসার সহ বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছিলেন।
জানাজাঃ
আজ বাদ জোহর,মরহুমের নিজ বাড়ির ( রিয়াজ উদ্দিন পাটোয়ারী বাড়ি,শান্তি কোম্পানী রোড, ফেনী) দরজায়।