Study Club

Study Club Source of learning platform where anybody can get useful information about education, admission, imp

26/08/2026

এ যেন খণ্ড প্রলয়!

নেপালের নুয়াকোট জেলার বেত্রাবতী বাজারে বন্যার প্রলয়। বেত্রাবতী বাজার বন্যার উৎস জেলা রসুয়া থেকে খানিকটা দূরে অবস্থিত।

এই বাজারেই বন্যা-আক্রান্ত ত্রিশুলি নদীর সাথে মিলেছে বেত্রাবতী নদী।
নেপাল-চীন সীমান্তের মানুষদের জন্য প্রার্থনা।

Video: Nuwakot Express

তারেকের গু খা শুয়ারের বাচ্চা। ডেইলি তিন বেলা খাবি।  তোরে জন্ম দিয়া আমার কি লাভটা হইছে? বাপের মত হইছিস শুয়ারেরবাচ্চা। পলি...
07/08/2026

তারেকের গু খা শুয়ারের বাচ্চা।

ডেইলি তিন বেলা খাবি। তোরে জন্ম দিয়া আমার কি লাভটা হইছে?
বাপের মত হইছিস শুয়ারেরবাচ্চা। পলিটিক্স বুঝস না।
এই যে খালেদা আপার পোলারে দেখ , যাই হোক চেষ্টা তো করতেছে।
সফল হোক না হোক প্ল্যান তো করতেছে।
আর তুই? চেয়ারে বইসা ইংলিশে ফটর ফটর করতাছস।
ভাত মাছ খাওয়ায় বড় করি নাই তোরে?
এতো কষ্ট কইরা বিদেশ পড়াইলাম কোন কামে লাগল?
যদি আমার এই বয়েসে কাম ব্যাক দেয়া লাগে তুই চুড়ি পইরা বইসা থাকিস।
একটা আকাম্যা পয়দা করছি ,ইয়া খোদা আমারে তুমি এইডা কি দিলা?
তুই আসলে আমার পোলাই না , হইলে মায়ের কষ্ট বুঝতি।

আসলে বাইচা আছি তো হুস নাই।
মইরা গেলে বুঝবি জানোয়ারের বাচ্চা।

ছাত্র-জনতার এক দফার ঘোষণা পৌঁছে দিতে আজকের এই দিনে গণভবনে যান ক্রিকেটার তামিম ইকবাল।
03/08/2026

ছাত্র-জনতার এক দফার ঘোষণা পৌঁছে দিতে আজকের এই দিনে গণভবনে যান ক্রিকেটার তামিম ইকবাল।

আমরা এখন খাবো কী?ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেনের ল্যাব-টেস্ট মোতাবেক ব্রয়লার মুরগির মাংসে ২০০...
27/07/2026

আমরা এখন খাবো কী?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেনের ল্যাব-টেস্ট মোতাবেক ব্রয়লার মুরগির মাংসে ২০০০ মাক্রোগ্রাম, কলিজায়-৬১২ মাইক্রোগ্রাম, এবং মগজে- ৪০০০ মাইক্রোগ্রাম ক্যান্সার সৃষ্টকারী বিষাক্ত ক্রোমিয়াম পাওয়া গেছে । WHO-এর গাইডলাইন অনুসারে মানুষের শরীরে ক্রোমিয়ামের সহনশীয় মাত্রা ২৬-৩৫ মাইক্রোগ্রাম। ফার্মের মুরগির ডিমেও আছে সহনীয় মাত্রার চেয়ে ৬-৭ গুণ বেশি ক্রোমিয়াম। এর কারণ হচ্ছে বাংলাদেশে মুরগী ও মাছের ফিড তৈরিতে ক্রোমিয়াম মিশ্রিত টেনারির বর্জ্য ব্যবহার হয় যা পুরান ঢাকার টেনারিগুলো থেকে আসে। হাইকোর্টের একটি নিষেধাজ্ঞা আছে এই ক্রোমিয়াম মেশানো নিয়ে।

চাষের মাছ গুলোতে আছে উচ্চমাত্রার নাইট্রোফোরন ও আর্সেনিক। ক্রোমিয়াম, নাইট্রোফোরন ও আর্সেনিক ১ম সারির ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত কেমিক্যাল। আর্সেনিক দিয়ে তো ইঁদুর মারার বিষ বানানো হয়।

এখন বলুন, সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় প্রোটিন যোগান দেবে কোন খাবারটি? আমি সিলেটের লালবাজার থেকে গত সপ্তাহে মলা-ঢেলা মাছ কিনলাম ৪৫০ টাকা কেজি দরে। নদী ও সামুদ্রিক মাছের দাম আকাশচুম্বী! সহজলভ্য তেলাপিয়া, পাংগাস ও অন্যান্য মাছের শরীর নাইট্রোফোরন, ক্রোমিয়াম ও আর্সেনিকে ঠাসা, কারণ এই মাছগুলো ক্ষতিকর মাত্রার আর্সেনিকযুক্ত সেচের পানিতে চাষ হয় ও চাষে টেনারির বর্জ্য দিয়ে প্রস্তুত ফিড ব্যবহার করা হয়।

কোরবানির পশুর চামড়ার পশম পুড়তে ব্যবহৃত হয় ক্রোমিয়াম ও নাইট্রোফোরনযুক্ত কেমিক্যাল। চামড়া প্রসেসের পর উপজাত হিসেবে প্রাপ্ত হাজার-হাজার টন বর্জ্য পোল্ট্রি ও মাছের ফিড বানাতে ব্যবহার করা হয়। কার্বোহাইড্রেটের পরেই শরীরের জন্য বেশি দরকার আমিষ। সাধারণ মানুষ কোথা থেকে পাবে নির্মল আমিষ? এসব খাবার বর্জন কতটা টেকসই সমাধান হতে পারে?

কেবল বোবা কান্নায় বুকটা ভার হয়ে থাকে!
এদেশের ঘরে ঘরে এখন ক্যান্সার ও কিডনি রোগী। হঠাৎ করেই মারা যাচ্ছে অল্প বয়সী তরুণ-তরুণী!

কেউ কি বলতে পারেন, বিশ্বের আর কোথায় এদেশের মতো এমন মারাত্নক ধরনের নৈরাজ্য হয়?

#মোঃ_বাহার_উদ্দিন
২১ জুলাই ২০২৬ ইং
সিলেট।

এই ছবিটি একটি চমৎকার দৃষ্টিভ্রম (Optical Illusion)-এর উদাহরণ, যা মূলত গভীরতার দৃশ্যগত সংকেতের অভাবের কারণে তৈরি হয়েছে।আ...
25/07/2026

এই ছবিটি একটি চমৎকার দৃষ্টিভ্রম (Optical Illusion)-এর উদাহরণ, যা মূলত গভীরতার দৃশ্যগত সংকেতের অভাবের কারণে তৈরি হয়েছে।

আসলে যা ঘটছে—
প্রথম দেখায় আমাদের মস্তিষ্ক ছবির বড় ধূসর অংশটিকে আকাশ বলে ধরে নেয়। ফলে মনে হয়, পাথরটি যেন মাঝ আকাশে ভাসছে।

কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায়, ধূসর অংশটি আসলে একটি শান্ত ও স্থির হ্রদ বা পুকুরের পানির পৃষ্ঠ।

পাথরের নিচে যে অংশটিকে প্রথমে পাথরের তলা মনে হয়, সেটি আসলে পানিতে পড়া তার প্রতিচ্ছবি।

ছবির নিচে দেখা ঘাস ও মাটির অংশটি হলো তীরভূমি। অর্থাৎ পাথরটি পানির ধারে মাটির ওপরই রয়েছে—এটি মোটেও আকাশে ভাসছে না।

এই দৃষ্টিভ্রম কেন হয়?

শান্ত ও স্থির পানি আয়নার মতো নিখুঁত প্রতিফলন তৈরি করে।
পানিতে কোনো ঢেউ না থাকায় এটি যে পানি, সেই গুরুত্বপূর্ণ দৃশ্যগত সংকেতটি অনুপস্থিত থাকে।

পটভূমিটি একরঙা ও বৈশিষ্ট্যহীন হওয়ায় আমাদের মস্তিষ্ক সেটিকে সহজেই আকাশ হিসেবে ধরে নেয়।

মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই দ্বিমাত্রিক ছবিকে ত্রিমাত্রিক দৃশ্য হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করে। ফলে প্রতিফলনকে পাথরের নিচের অংশ বা ছায়া হিসেবে ভুল ব্যাখ্যা করে।

উপসংহার

ভাসমান বলে মনে হওয়া পাথরটি আসলে পানির ধারে থাকা একটি সাধারণ পাথর। শান্ত পানিতে পড়া তার প্রতিচ্ছবিই এমন একটি বিভ্রম সৃষ্টি করেছে, যাতে মনে হয় এটি যেন মাঝ আকাশে ভাসছে।

এই ছবিটি আমাদের শেখায় যে, মানুষের চোখ যতটা দেখে, তার চেয়েও বেশি ব্যাখ্যা করে আমাদের মস্তিষ্ক। আর সেই ব্যাখ্যাই কখনও কখনও আমাদের বিভ্রান্ত করে।

হুজুর তার খাদেমকে বললেন, আমি কলা খাবো, দোকানে গিয়ে কলা নিয়ে আসো।খাদেম মনে মনে ভাবলো, এতো গভীর রাতে বাজারে দোকান খোলা থ...
16/07/2026

হুজুর তার খাদেমকে বললেন, আমি কলা খাবো, দোকানে গিয়ে কলা নিয়ে আসো।

খাদেম মনে মনে ভাবলো, এতো গভীর রাতে বাজারে দোকান খোলা থাকবে না।

তাও হযরতের আদেশ মান্য করে খাদেম বাজারে গিয়ে দেখে, একটি দোকান খোলা, এবং দোকানের সামনে কলা ঝুলছে! কলা ক্রয় করে হযরতের সম্মুখে পেশ করলেন। হযরত জিজ্ঞেস করলেন, দাম কত?

খাদেম বলল, অন্যান্য সময়ের চেয়ে এখন একটু বেশি দাম দিয়ে কিনতে হয়েছে, কারণ বাজারে একটা মাত্র দোকান খোলা।

তখন হযরত বললেন, দেখো! বাজারে একটা দোকান খোলা থাকায় কলার দাম বেড়ে গেছে, তেমনি যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাক দেখেন, দুনিয়ার সকল লোক ঘুমে বিভোর কিন্তু এক ব্যক্তি নামায পড়ছে। তখন আল্লাহ পাকের কাছে উক্ত ব্যক্তির দাম এবং তার নামাজের দাম বেড়ে যায়। তখন যদি সে টুটিপুঁটি ইবাদতও করে আল্লাহ পাকের কাছে তার দাম অনেক বেশি!

(বর্তমানে এই পোস্টটার খুব প্রয়োজন ছিল)

বুবি মারা গেছেন। তাঁকে ঘুম থেকে উঠিয়ে পিটিয়ে মেরেছে ‘দুর্বৃত্তরা’। কাছে ৪০ হাজার টাকা ছিল। ২৫ বছর ধরে বুবি ওই টাকা জমিয়ে...
10/07/2026

বুবি মারা গেছেন। তাঁকে ঘুম থেকে উঠিয়ে পিটিয়ে মেরেছে ‘দুর্বৃত্তরা’। কাছে ৪০ হাজার টাকা ছিল। ২৫ বছর ধরে বুবি ওই টাকা জমিয়েছিলেন ভিক্ষা করে, প্লাটফর্ম পরিষ্কার করে। টাকাগুলো আর নেই। ওরা নিয়ে গেছে। মৃত্যুর আগে ক্ষতবিক্ষত মুখ নিয়ে বুবি স্টেশনের একটা চেয়ারে বসেছিল নীরবে, নিরুত্তাপ দৃষ্টিতে।

এমনিতেও সত্তুর বছর বয়সী বেশিরভাগ নারীর এই পৃথিবীর উদ্দেশ্যে নতুন করে কিছু বলার থাকে না। জীবন তাঁদের এতোটাই ক্লান্ত করে রাখে যে, নতুন কোনো কথার ভার বয়ে বেড়ানোর ক্ষমতা তাঁদের থাকে না।

কিন্তু বুবির গল্পটা আলাদা। কারণ সত্তুর বছর জীবনে সে কখনওই কিছু বলেনি। একটি অর্থপূর্ণ সম্পূর্ণ বাক্যও না। কিন্তু কথা বলতে পারলে তিনি কী বলতেন?
টাকার জন্য যখন তাকে মারা হচ্ছিল, তখন তিনি চিৎকার করে কাকে ডাকতেন?
মাকে? বাবাকে? আল্লাহ্‌কে?

আচ্ছা, বুবির ধর্ম কী ছিল?

২৫ বছর আগে ট্রেনে চড়ে মেথিকান্দা স্টেশনে এসেছিলেন বাক্‌প্রতিবন্ধী বুবি। তিনি কোত্থেকে এসেছিলেন? কেন? কারো প্রতি অভিমান করে?

মেথিকান্দা স্টেশন থেকে কেন বুবি আর ফিরে গেলেন না? কার কাছে আর গেলেন না? নাকি এক স্টেশন থেকে অন্য স্টেশন, আবারও এক স্টেশন থেকে অন্য স্টেশন করে তিনি পালিয়ে বেড়িয়েছেন জীবন থেকেই?

তাহলে মেথিকান্দা থেকে কেন পালালেন না? কিসের আর কার অপেক্ষায়? কোনো প্রিয়জনের অপেক্ষায়? আবারও পালানোর সুযোগের অপেক্ষায়? মৃত্যুর অপেক্ষায়?
২৫ বছর ধরে বুবি এক এক করে ৪০ হাজার টাকা জমিয়েছিলেন। গড়ে প্রতিদিন ৪ টাকা ৩৮ পয়সা। এই টাকা দিয়ে বুবি কী করতেন? কাউকে দিতেন? কোনো একদিন দূরে কোথাও পৃথিবীর মানচিত্র থেকে খসে পড়া একখণ্ড জমি কিনতেন? নিজের জন্য বাড়ি বানাতেন? অন্য কারো জন্য বানাতেন? কবরের জায়গা বায়না করে রাখতেন?

বুবি এসব কিছুরই উত্তর দিয়ে জাননি। বুবি মেথিকান্দা স্টেশনে নীরবে এসেছিলেন। অনেকদিন পর্যন্ত হয়তো কেউ টেরই পায়নি যে- নতুন দুইটি পাও তাঁদের সাথে একই প্লাটফর্মে রোজ হাঁটছে। বুবি একইরকম নীরবে চলে গেছেন। অনেকদিন পর্যন্ত হয়তো কেউই টেরই পাবে না যে- পুরনো দুইটি পা তাঁদের সাথে ওই প্লাটফর্মে রোজ আর হাঁটছে না।

বুবির জন্য কোনো শোকসভা হবে না, বুবি হত্যার বিচার চেয়ে মিছিল হবে না, বুবির কবরে তাঁর নামও লেখা হবে না।

বুবির না বলা কথার চেয়েও বেশি নীরবে আমরা ভুলে যাবো, এই দেশের স্টেশনগুলোতে বাস করা মানুষদের চাইলেই মেরে ফেলা যায়। কিন্তু যারা স্টেশনে থাকে- তাঁরা মরবে, মরুক। আমাদের কীসের দায়? 😥

লেখাঃ সৈকত আমিন।

আপনিই হিফাজত করার মালিক আল্লহ 🤲
10/07/2026

আপনিই হিফাজত করার মালিক আল্লহ 🤲

কামরাঙ্গীরচরের ভাড়া বাসায় একাই থাকতেন ভদ্রলোক। নিজের ছোট্ট ব্যবসার কাজে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার আগের দিন এ...
07/07/2026

কামরাঙ্গীরচরের ভাড়া বাসায় একাই থাকতেন ভদ্রলোক। নিজের ছোট্ট ব্যবসার কাজে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

তার আগের দিন একজন অপরিচিত ব্যক্তি এসে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘরটি দেখে গিয়েছিল। বিষয়টি তখন খুব স্বাভাবিকই মনে হয়েছিল তার কাছে।

পরদিন সকালে সেই একই ব্যক্তি আবার হাজির। তবে এবার তার সঙ্গে ছিল এক নারী, আর নারীর কোলে একটি ছোট্ট শিশু। ভদ্রলোক তাদের বলেন যে বাসা নিতে চাইলে আগে বাড়িওয়ালার সঙ্গে কথা বলতে।

কথা বলার সুযোগেই নারীটি শিশুকে কোলে নিয়েই ঘরের ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখনই সঙ্গে থাকা ব্যক্তি আচমকা ভদ্রলোককে শক্ত করে জাপটে ধরে। আর নারীটি কাপড়ের আড়াল থেকে একটি ইনজেকশন বের করে তাঁর পেছনে সেটি পুশ করার চেষ্টা করে।

মুহূর্তের মধ্যেই ভদ্রলোক বুঝে যান, এটি কোনো সাধারণ ঘটনা নয়। উপস্থিত বুদ্ধি হারাননি তিনি। জাপটে ধরা লোকটিকে নিয়েই প্রাণপণ ধস্তাধস্তি করতে করতে দরজার বাইরে বেরিয়ে আসেন। তারপর সর্বশক্তি দিয়ে চিৎকার শুরু করেন।

তাঁর সেই আর্তচিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসে। স্থানীয়রা দ্রুত দুজনকে ধরে ফেলে। তাদের সঙ্গে যে ব্যাগ ছিল সেটা খুলে দেখা যায় যে নানান ধরনের অস্ত্রসস্ত্র, এমন কি এক ধরনের দড়ি যা গলায় পেঁচিয়ে ধরলে মানুষ তৎক্ষণাৎ মারা যায়।

সতর্কতা ও উপস্থিত বুদ্ধির কারণে একটি সম্ভাব্য বড় অপরাধের ঝুঁকি থেকে তিনি সেদিন বেঁচে যান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নাগরিকের সতর্কতাও অপরিহার্য। কারণ অপরাধীরা এখন অনেক সময় এমন মুখোশ পরে আসে, যা দেখে সন্দেহ করার সুযোগই থাকে না।

সময়টা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে অপরাধীরা আর ভয়ংকর চেহারা নিয়ে আসে না। তারা আসে হাসিমুখে, ভদ্রতার মুখোশ পরে, কখনো পরিবার সেজে, কখনো কোলে নিষ্পাপ একটি শিশুকে ঢাল বানিয়ে। তাই এই সময়ে অন্ধ বিশ্বাস নয়, আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে শুধু সতর্কতা। দরজা খোলার আগে, ঘরে ঢুকতে দেওয়ার আগে, নিজের নিরাপত্তার কথা একবার ভাবতে হবে। কারণ এক মুহূর্তের অসতর্কতা সারাজীবনের অনুশোচনা হয়ে যেতে পারে। আজকের পৃথিবীতে যদি নিরাপদে বাঁচতে চান, তবে বিশ্বাসের আগে সতর্কতাকেই চর্চা করুন।

Address

Fatulla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Study Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share