27/09/2026
ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
--------------------------------
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার অভিষেক অনুষ্ঠান ও পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আলোচনা সভা গত শুক্রবার বাদে মাগরিব হইতে সমিতিরহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি জনাব রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক জননেতা মাস্টার খোরশেদুল আলম।
ছাত্রসেনা নেতা মিজানুর রহমান মুন্না'র সঞ্চালনায় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত সমিতিরহাট ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা ফরিদুল আলম, ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সহ-সভাপতি জনাব শহীদুল্লাহ্ চৌধুরী,ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা দ্বীন মুহাম্মদ,ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম,ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার নির্বাহী সদস্য আলহাজ্ব নুরুল হুদা, ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তারেক আলম,যুবসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ ফরহাদুল ইসলাম, ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সভাপতি ইউসুফ রায়হান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার আইন বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ্, যুবসেনা নেতা আবদুর রহমান বাবর, ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক হাসান উদ্দীন কুতুবী, ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মুহাম্মদ রবিউল হোসেন, ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক মুহাম্মদ শহীদুল এমরান, ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক আবুল হাশেম, ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার নির্বাহী সদস্য জনাব আলমগীর চৌধুরী, ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার নির্বাহী সদস্য মুহাম্মদ ইমরান হোসেন, জাহাঙ্গীর আলম, দিদারুল আলম, ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক এহেসানুল করিম কুতুবী, যুবসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ পারভেজ, যু্বসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক, ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সহ-সভাপতি সৈয়দ হান্নান শাহ্, ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আদনান সামী রাহাত প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রয়াত ছাত্রসেনা নেতা সৈয়দ শেফায়াতুল ইসলাম সাব্বিরের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।.