14/07/2022
সকল শ্রেণি পেশার মানুষের প্রিয় ব্যাক্তি ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের সম্মানীত সাবেক সভাপতি জনাব এস,এম হারুন সাহেব এঁর আজ প্রথম মৃত্যু বার্ষিকী আমরা ন্যাশনার পরিবার ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনসহ রুহের মাগফিরাত কামনা করছি।
আমরা জানি প্রত্যেক জীবনকেই মৃত্যু বরন করতে হবে, মৃত্যু চিরন্তন সত্য। তবে কিছু মৃত্যুর মৃত্যু হয় না, দেহটাই আড়াল হয়। প্রিয় আংকেল এর মৃত্যুটাও শুধু দেহ থেকে প্রান ত্যাগ করেছে।কিন্তু ওনার কর্ম, আদর্শ,আমাদের কাছে বিভিন্ন জায়গায় স্মৃতি হয়ে রয়েছে ।
মহান রব ওঁনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাখাম দান করুক আমিন।।
শোকার্তে----
ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিবার।