13/08/2026
ফটিকছড়ি গার্লস পাইলট স্কুল এন্ড কলেজে স্টুডেন্ট আইডি কার্ড বিতরণ! 🎓✨
আজ ফটিকছড়ি গার্লস পাইলট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড (ID Card) বিতরণ করা হয়েছে।
শ্রেণিকক্ষে আয়োজিত আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের গলায় আইডি কার্ড পরিয়ে দেন আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল আজম মহোদয়। সাথে অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দও উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। 👏
শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও নিয়মানুবর্তী জীবন গঠনে এবং বিদ্যালয়ের নিজস্ব পরিচিতি অক্ষুণ্ণ রাখতে এটি এক সুন্দর পদক্ষেপ। সকল শিক্ষার্থীর জন্য রইল শুভকামনা 🎉🌸