24/12/2025
আসসালামু আলাইকুম!
আপনারা সকলেই অবগত ছিলেন যে আমাদের ঐতিহ্যবাহি ভাংগা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২৫ শে ডিসেম্বার অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
দেশের সার্বিক নিরাপত্তা জনিত পরিস্থিতি , রেজিস্ট্রেশন আশানুরুপ না হওয়া , নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীলতা, তাছারাও ইত্যাদি বিভিন্ন কারনে সকলের পরামর্শে এবং পরবর্তীতে এই অনুষ্ঠান আরো বড়ও করে করা হবে এই মর্মে সিনিয়র বড়ও ভাইদের এই অঙ্গিকার নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান ২৫ শে ডিসেম্বার স্থগিত করা হলো।
অনুষ্ঠানে পরবর্তী সম্ভাব্য তারিখ ২০২৬ সালের পবিত্র ইদুল ফিতর এর তৃতীয় দিন নির্ধারন করা হলো।
তারিখ পরিবর্তন জনিত কারনে সাময়িক অসুবিধার জন্য আপনাদের কাছে আন্তরিক ভাবে দুঃখিত।
ঘোষনাঃ পুনর্মিলনী অনুষ্ঠানের কমিটি সদস্য সচীব
জনাব হায়দার হোসেন
প্রধান শিক্ষক ,
ভাংগা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
শুভেচ্ছান্তে
13/12/2025
আসসালামু আলাইকুম!
আশা করি সকলেই ভালো আছেন!
আপনারা সকলেই অবগত ছিলেন যে আমাদের ঐতিহ্যবাহি ভাংগা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২৫ শে ডিসেম্বার অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
দেশের সার্বিক নিরাপত্তা জনিত পরিস্থিতি , নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীলতা, তাছারাও ইত্যাদি বিভিন্ন কারনে সিনিয়র বড় ভাইদের পরামর্শে এবং পরবর্তীতে এই অনুষ্ঠান আরো বড়ও করে করা হবে মোষ্ট সিনিয়র বড়ও ভাইদের এই অঙ্গিকার নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান ২৫ শে ডিসেম্বারে দিন স্থগিত করা হলো।
আজ ১৩/১২/২০২৫ ইং তারিখে ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হায়দার হোসেন। এসময় অনুষ্ঠান পরবর্তী সভা এবং বাস্তবায়নের জন্য খসরা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র খন্দকার ইকবাল হোসেন সেলিমকে আহ্বায়ক করা হয়।
যুগ্ন আহবায়ক করা হয় প্রাক্তন শিক্ষার্থী জনাব মুন্সী হাবিবুর রহমান, জনাব আইয়ুব মোল্লা, জনাব কিবরিয়া বিশ্বাস, জনাব খসরু মন্সি, জনাব শাহিনুর রহমান নান্নু, জনবা মিরু মুন্সি, মেজর জাহাঙ্গির, এএসপি এমারত হোসেনকে, মোঃ কামাল হোসেন।
সদস্য সচিব করা হয় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হায়দায়র হোসনকে।
তাছারা কমিটিতে সদস্য হিসেবে রয়েছে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম হৃদয় সহ মোঃ সিরাজুল ইসলাম পিন্টু, মোঃ আনিসুর রহমান, মোঃ আশরাফ শেখ সহ আরো একাধিক জন।
পবিত্র ঈদুল ফিতরের পর ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পুনর্মিলনী অনুষ্ঠানে উক্ত স্কুলটির হাজার হাজার ছাত্র অংশ গ্ৰহনের করতে পারে সে জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।
বক্তারা বলেন, নতুন প্রজন্মের উদ্যোক্তা এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জি. মোঃ রবিউল ইসলাম হৃদয়, হাসান মুন্না সহ তাদের সমমনাদের আন্তরিকতায় প্রবীণরাও উৎসাহ নিয়ে এগিয়ে এসেছে। বৃটিশ আমলের এই স্কুলের অনেক ছাত্র রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। নবীন প্রবীণদের পুনর্মিলনীতে সকলকে এগিয়ে এসে কাজ করতে হবে।যাতে ভাঙ্গাবাসীকে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি।
সভায় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক অধ্যক্ষ ইব্রাহিম প্রফেসর, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, সাধারণ সম্পাদক মজিবর মুন্সী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খসরু সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র প্রমুখ।
অনুষ্ঠানের পরবর্তী সম্ভাব্য ডেট ২০২৬ সালর মার্চ মাসের ২২ তারিখ রবিবার অথবা ২৬ শে মার্চ বৃহস্পতিবার।
নিউজ ক্রেডিট- মোঃ রমজান সিকদার
ভাঙ্গা ফরিদপুর সংবাদদাতা
১৩/১২/২০২৫
০১৮৫১৯১৫৮৩৫
08/12/2025
#বিজ্ঞাপন_বিজ্ঞাপন_বিজ্ঞাপন
ভাংগা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে ম্যাগাজিন প্রকাশ করা হবে উক্ত ম্যাগাজিনে যারা যারা বিজ্ঞাপন কিংবা বিবৃতি দিতে চান তারা দ্রুতই যোগাযোগ করুন-01710701637 এই নাম্বারে। সর্বশেষ তারিখ-১০/১২/২০২৫ ইং রাত ১০ টা।
বিস্তারিত জানতে কমেন্টে বক্স চেক করুন।
03/12/2025
#অনুষ্ঠান_হবে_২৫_শে_ডিসেম্বার_২০২৫
#রেজিস্ট্রেশন_এবং_পেমেন্টের_লাষ্ট_
#ডেট_১০_১২_২০২৫ ইং তারিখ।
আসসালামু আলাইকুম বন্ধুরা!
ভাংগা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পুনির্মলনী অনুষ্ঠানে একটা ম্যাগাজিন প্রকাশ করা হবে, উক্ত ম্যাগাজিনে যারা বিজ্ঞাপন ও বিবৃতি দিতে চান তারা যোগাযোগ করুন
-01710701637
-01686202138
01713577017
01748363027
01734468225
এর সাথে। তাছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে কেউ অনুষ্ঠানে স্টেজ পারফর্ম করে গান গাইতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে।
আর এই অনুষ্ঠানে অংশগ্রহন করতে দ্রুতই রেজিস্ট্রেশন করে নিন এই লিংক থেকে https://bgmphs-reunion.com/login/member_register
বিস্তারিত কমেন্ট বক্সে।
#পুনর্মিলনী #কনসার্ট #অনুষ্ঠান #বিদ্যালয়
25/09/2025
দ্রুতই রেজিস্ট্রেশন করে নিন,রেজিস্ট্রেশন লিংক কমেন্ট বক্সে। যেখানে দেখা হবে বিদ্যালয়ের সেই প্রবীন, মধ্যবয়স্ক, যুবক, নবীন প্রাক্তন সহ অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের সাথে। স্মৃতীচারন হবে পুরানো বন্ধুদের সাথে, রেজিস্ট্রেশন ও পেমেন্ট সম্পর্কিত সকল তথ্য এবং কোন কনফিউসন থাকলে যোগাযোগ করুন প্রাক্তন শিক্ষার্থী ও Hasan Munna , বিস্তারিত কমেন্টে।
23/09/2025
৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫
ফুটবল(ছাত্র),হ্যান্ডবল(ছাত্রী) কাবাডি (ছাত্র ও ছাত্রী) সাঁতার , দাবা ২/১টি ইভেন্ট বাদে প্রায় সবগুলো ইভেন্টেই ভাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বিশেষ করে ফুটবল (ছাত্র ) (সেমিফাইনাল )আজ ২৩/০৯/২০২৫ তারিখে জাঙ্গালপাশা হাজী মসজিদ একাডেমী কে ,৬-০গোলে পরাজিত করে একই দিনে ফাইনাল খেলায় আব্দুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে ভাঙ্গা উপজেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।