24/08/2026
প্রকাশিত হলো SSC 27 বোর্ড পরীক্ষার রুটিন
গতানুগতিক মুখস্তভিত্তিক ধারার বাইরে গিয়ে লজিক এবং বেসিক কনসেপ্ট ভিত্তিক বায়োলজি শেখার প্লাটফর্ম।
Instructor :
Md.
Shoaib
MBBS Final Year
Faridpur Medical College
📍ডিজিটাল আইটি সেন্টার ( অপজিট ইউনিট - নিচ তলা ) , শিল্পকলা একাডেমির বিপরীত গলি, ঝিলটুলী।
24/08/2026
প্রকাশিত হলো SSC 27 বোর্ড পরীক্ষার রুটিন
21/08/2026
একটি ছোট্ট পাতা অথচ তার গল্প বহু শতাব্দীর ! ছোট্ট এই পাতার ভেতরে লুকিয়ে আছে উদ্ভিদবিজ্ঞান, ইতিহাস, লোকবিশ্বাস আর সংস্কৃতির এক চমৎকার গল্প।
প্রকৃতিতে সচরাচর যে ক্লোভার পাতা পাওয়া যায় তাতে পত্রক থাকে তিনটি ☘️ চারপত্রকের ক্লোভার পাতা - প্রকৃতিতে তিনপত্রকের ক্লোভার পাতার তুলনায় বিরল এক বৈচিত্র্য। আর এই বিরলতাই এটিকে মানুষের কল্পনা, লোকবিশ্বাস ও সংস্কৃতিতে সৌভাগ্যের প্রতীক করে তুলেছে।
একটি চারপত্রকের ক্লোভার পাতা - শুধু সৌভাগ্যের প্রতীক নয় ; এই পাতায় যেন লুকিয়ে আছে মানুষের বহু পুরোনো বিশ্বাস ও সংস্কৃতির গল্প। এর সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক Irish/Celtic folk tradition এর। আইরিশ সংস্কৃতিতে সবুজ ক্লোভার বহুদিন ধরেই পরিচিত এক সাংস্কৃতিক প্রতীক। পরবর্তীতে Irish-American সংস্কৃতিতেও চারপত্রকের ক্লোভার একটি জনপ্রিয় lucky charm হয়ে ওঠে। মানুষের বিশ্বাসে এমন একটি বিরল ক্লোভার খুঁজে পাওয়া যেন good luck এর ইঙ্গিত !
জনপ্রিয় সাংস্কৃতিক ব্যাখ্যায় চারটি পত্রকের অর্থ—
Faith — বিশ্বাস
Hope — আশা
Love — ভালোবাসা
Luck — সৌভাগ্য 🍀
একটি বিরল প্রাকৃতিক বৈচিত্র্য কীভাবে ইতিহাস, লোকসংস্কৃতি ও মানুষের বিশ্বাসে একটি অর্থবহ প্রতীকে পরিণত হয় - চারপত্রকের ক্লোভার তারই সুন্দরতম উদাহরণ।
বিঃ দ্রঃ একটা বিষয় খেয়াল করুন - সচরাচর তিনপাতার কিংবা চারপাতার ক্লোভার বলা হলেও আসলে পাতা কিন্তু একটিই। তাতে পত্রক তিনটি কিংবা চারটি। অর্থাৎ এটি যৌগিক পাতা। এজন্য এভাবে বলবে -
একটি পাতা ( leaf ) - তিনটি পত্রক ( leaflet ) বা
একটি পাতা ( leaf ) - চারটি পত্রক ( leaflet )
Biology is Bio Logic
Learn Biology with Basics & Logic
মোঃ শোয়াইব
ফরিদপুর মেডিকেল কলেজ
ইন্সট্রাক্টর - বায়োলজিক
20/08/2026
18/08/2026
🌟 Student of the Month — July 2026 🌟
Congratulations to Nur Ismotara Nimura on this achievement 🏆
May this recognition be another step toward greater achievements. ✨
Keep learning. Keep growing. Keep shining.
Bio Logic Basic to Details Biology Batch
18/08/2026
কোষ ও এর গঠন Exam - 3 Result
সবাইকে অভিনন্দন 💥
HSC 28
গতানুগতিক মুখস্থভিত্তিক ধারার বাইরে গিয়ে গ্রামার-লজিক-বেসিক কনসেপ্ট ভিত্তিক বায়োলজি শিখতে এনরোল করো Bio Logic Basic To Details Biology Batch এ...
Instructor :
Md. Shoaib
MBBS Final Year
Faridpur Medical College
Call for Details : 01312367690
13/08/2026
🔶 Adenine : Aden / Adeno + ine
🔷 Adenine শব্দটিকে ভাঙলে আমরা দুটি শব্দ পাই - Aden/Adeno এবং ine
- গ্রিক Aden / Adeno মানে gland বা গ্রন্থি।
এখন প্রশ্ন হলো ! গ্রন্থির সাথে অ্যাডেনিনের সম্পর্ক কি?
- সম্পর্ক আছে।
১৮৮৫ সালে জার্মান বায়োকেমিস্ট Albrecht Kossel অ্যাডেনিন নামক উপাদানটি খুঁজে পেয়েছিলেন Pancreas বা অগ্ন্যাশয় থেকে। Pancreas একটি gland ( mixed ).
যেহেতু Pancreas একটি gland বা গ্রন্থি আর গ্রিক ভাষায় গ্রন্থিকে বলে Aden / Adeno - তাই Adenine শব্দটিতে Aden যুক্ত করা হয়েছে। ( কারন অ্যাডেনিন গ্রন্থি থেকে প্রাপ্ত )
আর শব্দের শেষে -ine suffix দ্বারা বুঝায় basic substance ( base মানে হলো ক্ষারক )
যেহেতু Adenine শব্দটির শেষে ine আছে তাহলে Adenine হলো base বা ক্ষারক।
খেয়াল করুন - দুটি শব্দের বিশ্লেষণকে একসাথে করলে Adenine এর অর্থ হয় basic substance from gland অর্থাৎ অ্যাডেনিন হলো অগ্ন্যাশয় গ্রন্থি থেকে খুঁজে পাওয়া একধরনের ক্ষারক। তাই অ্যাডেনিনের নাম Adenine.
🔷 অ্যাডেনিনের রাসায়নিক সংকেত হলো C5H5N5
অ্যাডেনিনের রাসায়নিক গঠনে কার্বন এবং হাইড্রোজেনের সাথে থাকে নাইট্রোজেন। তাই অ্যাডেনিনকে বলা হয় nitrogenous base ( নাইট্রোজেনযুক্ত ক্ষারক ) বা নাইট্রোজেন বেস।
🔷 রিং সংখ্যার উপর ভিত্তি করে নাইট্রোজেন বেস দুইধরনের - পিউরিন এবং পাইরিমিডিন। যাদের রাসায়নিক গঠনে দুইটি রিং থাকে তারা পিউরিন এবং যাদের গঠনে একটি রিং থাকে তারা পাইরিমিডিন। অ্যাডেনিনের রাসায়নিক গঠনে দুইটি রিং বা বলয় থাকে ( নিচের চিত্রটি দেখুন )। তাই অ্যাডেনিন হলো পিউরিন জাতীয় ক্ষারক।
✅ এখন অবধি সব মিলিয়ে ফাইনাল কথা হলো : অ্যাডেনিন অগ্ন্যাশয় গ্রন্থি থেকে প্রাপ্ত পিউরিন জাতীয় একটি নাইট্রোজেন ক্ষারক।
নোট: অ্যাডেনিন প্রথম পাওয়া গিয়েছিলো অগ্ন্যাশয়ে। তবে শুধুমাত্র অগ্ন্যাশয় থেকেই প্রাপ্ত এমন না। রাসায়নিকভাবেও অ্যাডেনিন সিন্থেসিস করা হয়।
✍️ মোঃ শোয়াইব
ফরিদপুর মেডিকেল কলেজ
ইন্সট্রাক্টর - বায়োলজিক বেসিক টু ডিটেইলস বায়োলজি ব্যাচ
নিউক্লিয়াস কোথায় আছে আর কোথায় নাই ? কোথায় দুটি কিংবা কোথায় বহু ?
ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই টপিকটির একাধিক টেক্সটবুকের তথ্য থাকছে এই ভিডিওতে। একাডেমিক টু এডমিশন কাভার 🔥
Biology is Bio Logic
Learn Biology with Basics & Logic
Instructor :
Md. Shoaib
Faridpur Medical College
নীলাভ সবুজ শৈবাল কি আসলেই শৈবাল? এতে কি প্লাস্টিড কিংবা ক্লোরোপ্লাস্ট থাকে? কেন এটি নীলাভ সবুজ?
মুখস্থভিত্তিক ❌
Biology is Bio Logic
Learn Biology with Basics & Logic
👨⚕️Instructor :
Md. Shoaib
MBBS 5th Year 🩺
Faridpur Medical College
📍 লোকেশন : ডিজিটাল আইটি সেন্টার ( অপজিট ইউনিট - নিচতলা ), শিল্পকলা একাডেমির বিপরীত গলি, ঝিলটুলী, ফরিদপুর।
📩 বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন
📞 01312367690
প্লাস্টিড সম্পর্কে দুটি তথ্যের কনফিউশান ক্লিয়ার - ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য
Bio Logic Special