Saikat’s MATH CARE

Saikat’s MATH CARE প্রভাষক( গণিত)
Math is like to going THE GYM for your brain. It sharpens your Mind

06/09/2026

লক্ষ্য যখন শিক্ষক
#১৯তম নিবন্ধন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা
নিবন্ধন পরীক্ষা পদ্ধতি কেমন হবে ?
=আপনার ইতিমধ্যে অবগত হয়েছেন যে নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে আগের পদ্ধতিই বহাল আছে অর্থাৎ MCQ (১০০ মার্ক) WRITTEN (১০০ মার্ক) VIVA (২০ মার্ক)
পরীক্ষা পদ্ধতি
=McQ পরীক্ষার সিলেবাস অলরেডি NTRCA এর ওয়েবসাইট প্রকাশ করেছে ।MCQ পরীক্ষা হবে ১০০ মার্ক এর মধ্যে।আপনি যদি MCQ পরীক্ষাতে ১০০ এর মধ্যে ৪০ মার্ক পান তবে আপনি রিটেন পরীক্ষা দেয়ার যোগ্যতা অর্জন করবেন।এ ক্ষেত্রে কেউ যদি ৪০ ,৫০,৬০ বা ১০০ পায় তবুও একই কথা ।এটা শুধু রিটেন পরীক্ষা দেয়ার টিকেট মাত্র।যে টিকেট পাইতে আপনাকে ৪০ মার্ক পাইতে হবে।এই মার্ক আপনার জাতীয় মেধা স্কোরে যোগ হবে না তাই এখানে শুধু পাস করাই যথেষ্ট।

পরীক্ষা পদ্ধতি
=রিটেন পরীক্ষা হবে ১০০ মার্ক এর মধ্য ।আপনি যে বিষয়ে অনার্স শেষ করছেন সেই বিষয়ের উপরে আপনার রিটেন পরীক্ষা হবে।আপনার বিষয়ের রিটেন এর সিলেবাস অলরেডি এনটিআরসিএ ওয়েবসাইট প্রকাশ করেছে ।নিবন্ধন পরীক্ষার মূল খেলা টা হলো রিটেন পরীক্ষা। এই পরীক্ষার উপরে নির্ভর করবে আপনার জব হবে কি হবে না ।শুধু মাত্র রিটেন পরীক্ষার মার্ক এর উপরে আপনার জাতীয় মেধা তালিকা করা হবে।তাই আপনি রিটেনে যত বেশি মার্ক পাবেন আপনার জব হবার সম্ভবনা তত বেশি থাকবে। রিটেন পরীক্ষায় আপনি যদি করো থেকে ১ মার্ক বেশি পান তবে জাতীয় মেধা তালিকায় আপনি তার থেকে অনেক এগিয়ে থাকবেন তাই এই খানে ১ মার্ক অনেক এর মূল্য অনেক। যদিও mcq এর মতো রিটেন এর পাস মার্কও ৪০ কিন্তু ৪০ মার্ক নিয়ে পাস করে চাকরি হবার সম্ভবনা খুব কম।

#ভাইভা পরীক্ষার পদ্ধতি
=নিবন্ধন ভাইভা এর মোট মার্ক ২০,পাস মার্ক ৮ ।এই ২০ মার্ক এর ভিতরে আপনার এসএসসি , এইচএসসি অনার্স এর রেজাল্ট এর উপরে থাকবে ১২ মার্ক বাকি ৮ মার্ক এর ভিতরে ৪ মার্ক আপনার আউটলুক এবং ৪ মার্ক আপনার প্রশ্ন-উত্তর এর উপরে নির্ভর করবে তাই নিবন্ধন এর ভাইভাতে ফেইল করার সম্ভবনা খুব কম।

#নিবন্ধন পরীক্ষা সম্পর্কে আমার অভিজ্ঞতা
=আমি পূর্বে ৫ টা নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং এর মধ্যে ৪ বার আমি নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ভাবে পাস করছি অর্থাৎ আমার শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্টিফিকেট সংখ্যা ৪ টা।তাই এই সম্পর্কে আমার অভিজ্ঞতা আপনাদের অনেকের থেকেই ভালো।আমি ইতি পূর্বে একটা হাইস্কুলে ২ বছর সহকারী শিক্ষক (গণিত) হিসাবে কর্মরত ছিলাম। বর্তমানে আমি রাজবাড়ী জেলার একটি স্বনামধন্য কলেজে প্রভাষক ( গণিত) হিসাবে কর্মরত আছি।

#১৯ তম নিবন্ধন নিয়ে আমার প্ল্যান
=আমি গত ১০ বছর এর বেশি সময় ধরে ফরিদপুর শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজের সম্মান শ্রেণির অনেক ছাত্র ছাত্রীকে পড়িয়ে আসছি এমন কি এখন ও অনেক স্টুডেন্ট আমার কাছে নিয়মিত পড়ছে ।আমার অনেক স্টুডেন্ট ইতি মধ্যে ভালো ভালো জব পেয়েছে ।এই বছর সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন শূন্য পোস্ট সৃষ্টি হবার কারনে ১৯ তম নিবন্ধনে রেকর্ড সংখ্যক মানুষের চাকরি হবে। আমি চাই আমার স্টুডেন্ট গুলোও যেনো পিছিয়ে না থাকে।এই ১৯ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে যেনো সবার জব হয়।এই লক্ষ্যে আমি আমার অভিজ্ঞতা ও মেধা দিয়ে আপনাদের কাজটা আরও সহজ করে দিতে চাই।
আপনাদের এই লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে ১৯ তম নিবন্ধন এর উপরে আমরা সম্পূর্ণ একটা কোর্স প্ল্যান করছি ।
এই কোর্সে আমার সাথে থাকবেন প্রভাষক (পদার্থ বিজ্ঞান) রমন কুমার বিশ্বাস।স্যার কে নিয়ে ২ লাইন না বললেই নয়।স্যার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের থেকে পদার্থ বিজ্ঞানে বিএসসি (প্রথম শ্রেণি) , এমএসসি ( প্রথম শ্রেণি) শেষ করেছে। এখন আমরা একই প্রতিষ্ঠানে প্রভাষক হিসাবে কর্মরত আছি।

#এই কোর্সটি আপনি কেনো করবেন?
Mcq সমাচার
আমরা খুব অল্প সময়ের ভিতরে কি ভাবে MCQ পরীক্ষায় ৪০ এর বেশি মার্ক পেয়ে পাশ করবেন সেই টেকনিক শিখিয়ে দিব MCQ পরীক্ষার সিলেবাস অনেক বড় এই অল্প সময়ের ভিতরে আপনি যদি একটা গোছানো প্রিপারেশন না নিতে পারেন তবে আপনার পক্ষে প্রথম বাধাটা পার করাই কষ্ট হয়ে যাবে। MCQতে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো আপনি কোন কোন TOPIC পড়বেন আর কোনটা বাদ দিবেন।আমরা যে টেকনিক এর মাধ্যমে সব গুলো MCQ পরীক্ষায় পাস করছি সেই টেকনিক আপনাদের শেখাবো ।আমাদের ইন্সট্রাকশন ফলো করলে আপনি খুব সহজে অল্প সময়ের ভিতরে একটা গোছানো প্রিপারেশন নিতে পারবেন ।এর জন্য আমরা প্রতি বিষয়ের উপরে প্রয়োজনীয় নোট সরবরাহ করবো এবং নিয়মিত পরীক্ষা নিবো।
#রিটেন সমাচার
রিটেন এর জন্য আপনাকে সর্বোচ্চ ভালো প্রস্তুতি নিতে হবে তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোন বই গুলো পড়বেন এবং কোন চ্যাপ্টার থেকে কোন কোন topic গুলো বেশি গুরুক্ত দিবেন।আমরা এই বিষয় গুলো আপনাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করবো।এর জন্য আমরা প্রতি বিষয়ের উপরে প্রয়োজনীয় নোট সরবরাহ করবো এবং নিয়মিত পরীক্ষা নিবো।
#ভাইভা সমাচার
আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এটা জানি যে ভাইভা সব সময় নির্ধারিত কিছু বিষয়ের উপরে হয়। আমরা আপনাদের সিলেকটিভ কিছু বিষয়ের উপরে ক্লাস নিব আশা করি ভাইভাতে আপনি অনেক ভালো করবেন
# নিজের উপরে বিশ্বাস রাখুন আপনি পারবেন যদি মনে করেন আপনি মাত্র শুরু করছেন আপনাকে দিয়ে এইবার হবে না তবে আপনাকে দিয়ে সত্যি হবে না।শিক্ষকতা একটা মহার পেশা ।নিবন্ধন পরীক্ষার মাধ্যমে আপনি কোনও ততবির ও আর্থিক লেনদেন ছাড়াই একটা সম্মানীয় জব পাবেন। নতুন পে স্কেল চালু হবার কারনে এখন একজন সহকারী শিক্ষক এর বেসিক বেতন ৩২ হাজার এবং একজন প্রভাষক এর বেতন ৪৪ হাজার এর সাথে তো অন্যান্য সুবিধা আছেই।

30/05/2026

Calculus-2 | Chapter-4C | দুই চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরজ ও আয়লারেরে উপপাদ্যের সম্পূর্ণ বর্ণনা ও প্রমাণ

16/05/2026

ক্যালকুলাস -2
চ্যাপ্টার -4A
দুই চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ

04/02/2025

# কোর্সের নাম : গাণিতিক পদার্থ বিজ্ঞান
# কোর্সটি যাদের জন্য : অনার্স পদার্থ বিজ্ঞান তৃতীয় বর্ষ
# এটা একটি সাজানো গোছানো সাজেশন ভিত্তিক কোর্স । ফুল কোর্স মাত্র ১৫টি ক্লাসে শেষ করা হবে।আপনি কোর্সটি করলে পরীক্ষায় ৮০% এর বেশি প্রশ্ন কমন পাবেন।ক্লাস গুলো আপনার কাছেই সংরক্ষিত থাকবে আপনি যখন ইচ্ছা দেখে নিতে পারবেন।খুবই সীমিত পেমেন্ট এ কোর্সটি করতে চাইলে এখনই ইনবক্স করুন অথবা আমাকে WhatsApp করতে পারেন 01718-175757

30/01/2025

ইস্ ৫০ টাকা

01/07/2024

সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক সমস্যা এর সাথে বিয়ে ও প্রেমের সম্পর্ক।এই ক্লাসে আমি মজার ছলে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি মাত্র । ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

23/06/2024

অনার্স প্রথম বর্ষ ( গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান)
বিষয়: ক্যালকুলাস-০১ ( মেজর , ননমেজর)
চ্যাপ্টার-০১ , ক্লাস নং-০১
**ফাংশন, ডোমেইন , কোডোমেইন , রেঞ্জ
# পরবর্তী ক্লাস গুলো দেখতে follow দিয়ে SAIKAT MATH CARE এর সাথে থাকুন
# ভালো রেজাল্ট এর জন্য SAIKAT MATH CARE এর শর্ট সাজেশন ই যথেষ্ট
# কম পড়ুন কিন্তু বুঝে বুঝে পড়ুন
Rajbari Govt. College Family। রাজবাড়ী সরকারি কলেজ পরিবার Rajbari Govt. College Education Family-রাজবাড়ী সরকারি কলেজ শিক্ষা পরিবার

23/06/2024

অনার্স তৃতীয় বর্ষ ( গণিত)
বিষয় : বলবিদ্যা
চ্যাপ্টার-০১
ক্লাস-০১
পরবর্তী ক্লাস গুলো দেখতে follow দিয়ে SAIKAT MATH CARE এর সাথেই থাকুন
Rajbari Govt. College Family। রাজবাড়ী সরকারি কলেজ পরিবার Rajbari Govt. College Education Family-রাজবাড়ী সরকারি কলেজ শিক্ষা পরিবার

23/06/2024

এটা SAIKAT’S MATH CARE এর ফেসবুক পেজ। এই পেজে নিয়মিত ভাবে গণিতের বিভিন্ন বিষয়ের উপর ক্লাস আপলোড করা হবে।FOLLOW দিয়ে SAIKAT’S MATH CARE এর সাথে থাকুন।সবার একান্ত সহযোগিতা কামনা করছি ।ধন্যবাদ❤️

Address

Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saikat’s MATH CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share