27/09/2026
বৃহত্তর ফরিদপুর অঞ্চল (ফরিদপুর,রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর) এর জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনস্থ সকল কলেজসমূহের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়গণের উপস্থিতিতে সরকারি রাজেন্দ্র কলেজে এ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গ্রামীণফোন লিঃ কর্তৃক আয়োজিত গ্রামীণ সিম বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ Nayab yusuf.
ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সেলিম হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ এজাজুল হক হাওলাদার, গ্রামীণফোন লিঃ এর লিড স্পেশালিস্ট মোঃ এরশাদুল ইসলাম ,স্বাগত বক্তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন।
আলহাজ্ব আবদুল খালেক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সেলিম হোসেন প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্যর নিকট থেকে গ্রামীণফোন সিম কার্ড গ্রহণ করেন।