Bagat High School

অনেক বছর আগের কথা। সেই ১৯৬৩ সাল। এলাকার কিছু বহুদশী, চিন্তাশীল, মানব কল্যানে সদা জাগ্রত, নিবেদিত প্রাণ ব্যক্তিবর্গ বুঝতে পারলেন, শিক্ষা ছাড়া মানুষত্বের বিকাশ এবং জাতীয় উন্নায়ন সম্ভব নয়। তাই এই দারিদ্র কবলিত অজপাড়া গাঁয়ের সহজ সরল সাধারন মানুষ এবং তাদের ভবিষ্যৎ বংশধরদের জ্ঞানের আলোয় আলোকিত, শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার আকাংখায় তাদের অশেষ শ্রম অধ্যবসায় ও ত্যাগের বিনিময়ে ক্ষুদ্র কলেবরে প্রতিষ্ঠা করেন

এই বিদ্যাপিঠ। যার নাম “ বাগাট উচ্চ বিদ্যালয়”। ইহা ফরিদপুর জেলার অন্তর্গত মধুখালী উপজেলায় অবস্থিত। প্রতিষ্ঠানটির মোট ভূমির পরিমান ১.৯০ একর। বিদ্যালয়টি আজ ফুলে ফলে সুশোভিত, পূর্ণ যৌবনে পদাপর্ন করেছে।১৯৬৩ সালের ১লা জানুয়ারী জুনিয়র বিদ্যালয়রূপে যাত্রা শুরু করলেও মাত্র অল্প কয়েক বছর পর ১৯৭০ সালেই মাধ্যমিক বিদ্যালয় রূপে স্বীকৃতি লাভ করে এবং শিক্ষার্থীবৃন্দ এস.এস.সি পরীক্ষায় আংশ গ্রহন করে।বিদ্যালয়টির দক্ষিণ পাশে অবস্থান ঢাকা খুলনা মহাসড়ক, উত্তরে প্রবাহমান ছোট নদী “চন্দনা” পশ্চিমে বাজার এবং পূর্বদিকে ঈদগা ময়দান এবং সুবিস্তৃত খেলার মাঠ। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ছায়া সুনিবিড় মনোরম পরিবেশের দারুন প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও সর্বসাধারনের গর্বের ধনে পরিনত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব ফরিদুল ইসলাম খান- এম.এ বিদ্যালয়টিকে একটি ভিত্তির উপর দাড় করানোর পর হাল ধরেন আর একজন দয়ালু, জ্ঞান পিপাসু ও মহৎ ব্যক্তি জনাব দেবেন্দ্রনাথ দাস- বি.এ,বি.এড (০১/০৭/১৯৬৪-২৮/০১/২০০০)। এই মহৎ ব্যক্তি প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর তাঁর সুদীর্ঘ কর্মজীবনের দয়া, উদারতা, মহানুভবতা, স্নেহ ও ভালোবাসায় সিক্ত হয়ে শিক্ষার্থীরা পরম আনন্দে শিক্ষালাভ করে বিদ্যালয়ের সুনাম চারিদিকে ছড়িয়ে দিয়েছে। মুলতঃ বাবু দেবেন্দ্রনাথ দাস-ই প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেন। তাঁর অবসর গ্রহনের পর প্রধান শিক্ষকের দায়িত্ব অলংকৃত করেন অত্রবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব বি.এম.এ খালেক বি.এ.বি.এড (২৯/০১/২০০০-০২/০৯/২০০৮)। তাঁর সাহসী, বলিষ্ঠ দক্ষ ও যোগ্য নেতৃত্বে এবং সহকর্মী শিক্ষকবৃন্দ ও কার্যকরী পরিষদের সমন্বয়ে বিদ্যালয়টি সব দিক দিয়ে আরও সুদৃঢ ভিত্তি পায়।
শিক্ষার মান উন্নয়নে, অবকাঠামো উন্নয়নে এবং সার্বিক পরিবেশ উন্নায়নে স্যারের অবদান সর্বাগ্রে। ০২/০৯/২০০ ইং তারিখে জনাব বি,এম,এ খালেক স্যার অবসর গ্রহন করেন। তাঁর পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহন করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সিনেয়র শিক্ষক জনাব মুহাঃ রজব আলী মোল্যা- এম.এ.বি.এড । তারুণ্য, উদ্দমী ও সৎ সাহসী দক্ষ ও সুযোগ্য নেতৃত্বে এবং কার্যকারী সংসদের আন্তরিক পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষার মান দিন দিন আরও উন্নত হচ্ছে এবং শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করছে। যা অত্র অঞ্চলের মেহনতি অভিভাবকদের প্রত্যাশা পূরন করছে। ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক প্রতিযোগিতাসহ সর্ব ক্ষেত্রে স্থানীয় এবং জাতীয় পর্যায়েও অংশ গ্রহন ও সফলকাম হয়েছে।বাগাট উচ্চ বিদ্যালয় অত্র অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি অগ্রগতি এবং ঐতিহ্যের একমাত্র ধারক ও বাহক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে বিদ্যালয়ের I.C.T ও আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুন শিক্ষক বৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানটি বিজ্ঞান ও প্রযুক্তি, নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষত ক্ষুধা ও দারিদ্রমুক্ত, একটি উন্নত ও আদর্শ জাতি গঠনে সদা-নিয়োজিত।

21/01/2024
একতা, সেবা এবং সমৃদ্ধি’র মূলমন্ত্রে আমাদের প্রাণের সংগঠন ভালবাসার সংগঠন “বাগাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফোরাম” তার প...
25/08/2022

একতা, সেবা এবং সমৃদ্ধি’র মূলমন্ত্রে আমাদের প্রাণের সংগঠন ভালবাসার সংগঠন “বাগাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফোরাম” তার পাঁচ বছরের পথ পরিক্রমায় আপন মহিমায় উজ্বলতার স্বাক্ষর রেখে এগিয়ে চলেছে।
আমাদের সবার প্রিয় জনাব >মোঃ মির্জা আমিরুজ্জামান< ভাই কে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন নতুন সভাপতি হিসাবে এই সংগঠনের পক্ষে কাজ করার সুযোগ পাওয়ায় একই সাথে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় অভিনন্দন।
সেই সাথে আমার প্রিয় ব্যাক্তিত্ব এবং আমাদের সবার প্রিয় জনাব >মোঃ মনিরুল ইসলাম (সাবেক সভাপতি)< ভাই কে অনেক ধন্যবাদ তার অবদানের জন্য।
আশা করছি অতীতের মত আগামী দিনেও আপনাদের গতিশীল নেতৃত্বে ছাত্র ফোরাম এগিয়ে যাবে এবং মানুষের কল্যাণে নিবেদিত থাকবে (ইনশাআল্লাহ)।
নবগঠিত কমিটির সকল সদস্যকে আমাদের Bagat High School পেজ এর পক্ষ থেকে জানাই অভিনন্দন।

আমরা গর্বিত বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে
24/11/2019

আমরা গর্বিত বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফোরাম একটি অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন...

এই আনন্দ কোথায় রাখবো 🤣🤣🤣
04/11/2019

এই আনন্দ কোথায় রাখবো 🤣🤣🤣

আমরা সবাই আপনাকে অনেক মনে করবো, জানিনা কিভাবে আপনার অভাব পুরন করবো।
18/03/2019

আমরা সবাই আপনাকে অনেক মনে করবো, জানিনা কিভাবে আপনার অভাব পুরন করবো।

Address

Bagat Bazar, Madhukhali
Faridpur
7850

Alerts

Be the first to know and let us send you an email when Bagat High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bagat High School:

Shortcuts

Share

Category