Suraj Mohini Institute School And Collage Khankhanapur,Rajbari,Dhaka.

Suraj Mohini Institute School And Collage Khankhanapur,Rajbari,Dhaka.

Share

Suraj Mohini Institute khan khana pur was built 1901 by Babu Bipen Bihari roy.

17/06/2022
09/05/2020
26/09/2019

যখন ছবি কথা বলে...

এই ছবিই বলে দিচ্ছে রাজবাড়ী জেলাকে পদ্মার ভাঙন থেকে বাঁচাতে হাতে সময় খুবই কম। প্রশাসনের কার্যকর পদক্ষেপ চাই।

ছবি কার্টেসি: Ishtiak Shoaib

Rajbari Circle || একই সুতোয় গাঁথা প্রাণ।
রাজবাড়ী জেলার সবচেয়ে জনপ্রিয় ফেসবুক পেইজের সাথেই থাকুন।

10/09/2019

আজ পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার এই দিনটি ধর্মীয়ভাবে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে এ দিনটি বিশেষ পবিত্র দিবস।

হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) ও তাঁর পরিবার এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।

এজন্যই যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারা দুনিয়ার মুসলমানরা এ দিনটি পালন করে।
তথ্যচিত্রঃ
https://www.facebook.com/rajbaricircle/

21/08/2019

বিভ্রা‌ন্তি দূর কর‌তে পরিবর্তন হচ্ছে রাজবাড়ী ও ফরিদপুরের দুটি মোড়ের নাম। জেলার নামে পরিচিতি পাক বিশেষ গুরুত্বপূর্ণ মোড়গুলো।

গোয়ালন্দের মোড় থেকেই মূল রাজবাড়ী জেলার পদার্পণ পথ, তাই জায়গাটি ‘রাজবাড়ী রাস্তার মোড়' নামে পরিচিত হলে রাজবাড়ী জেলাকে চেনানোর জন্য গোয়ালন্দ বা ফরিদপুরের নাম দিয়ে পরিচিত করাতে হবে না আগামীতে।

বিবর্তন বা পরিবর্তনই শুদ্ধতা ও উন্নয়নের মূল বীজ। আজকের পরিবর্তন বর্তমানের কাছে অসামঞ্জস্য লাগলেও ভবিষ্যতের জন্য হবে সহজ ও সুন্দর। দূর হ‌বে বিভ্রা‌ন্তি।

উল্লেখ্য, এ দু‌টি নাম নি‌য়ে বহু‌দিন ধ‌রে যাত্রী এবং যানবাহ‌নের ম‌ধ্যে র‌য়ে‌ছে বিভ্রান্তি। এই বিভ্রা‌ন্তি দূর কর‌তেই গত ১৮ আগস্ট রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় ক‌মি‌টির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ‘রাজবাড়ী রাস্তার মোড়’ এবং ‘গোয়ালন্দ মোড়’ নিয়ে যাত্রী ও যানবাহনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। বিষয়টি সড়ক বিভাগের সচিবের দৃষ্টিগোচর হওয়ার পর তার নির্দেশনায় সড়ক বিভাগের পক্ষ থেকে রাজবাড়ী ও ফরিদপুরে আসা যাত্রীদের এই বিভ্রান্তি দূর করার জন্য ‘গোয়ালন্দ মোড়’ এর নামকে ‘রাজবাড়ী রাস্তার মোড়’ এবং ফরিদপুর জেলার ‘রাজবাড়ী রাস্তার মোড়কে ‘ফরিদপুর রাস্তার মোড়’ হিসেবে নামকরণ করার সুপারিশ করা হয়। তথ্য কৃতজ্ঞতায়: দৈনিক মাতৃকন্ঠ।

Rajbari Circle || একই সুতোয় গাঁথা প্রাণ।
রাজবাড়ী জেলার সবচেয়ে জনপ্রিয় ফেসবুক পেইজের সাথেই থাকুন।।

29/07/2019

রাজবাড়ী জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের বিশেষ উদ্যোগ। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ঘাটের চাঁদাবাজি, অনিয়ম ও সন্ত্রাস বন্ধের জন্য সংশ্লিষ্ট এলাকায় সিসি ক্যামেরা পুনঃস্থাপনের উদ্যোগ গ্রহণ। পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়কে উক্ত ঘাট দিয়ে চলাচলকারী সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।

Rajbari Circle || একই সুতোয় গাঁথা প্রাণ।
রাজবাড়ী জেলার সবচেয়ে জনপ্রিয় ফেসবুক পেইজের সাথেই থাকুন

26/07/2019
13/05/2019

২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালাসহ প্রয়োজনীয় সকল তথ্যসমূহঃ

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত নীতিমালা অনুসারে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের ও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) পর্যন্ত চলবে। আবেদন প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১ম পর্যায়ে নির্বাচিতদের তালিকা বা ফলাফল ১০ জুন প্রকাশ করা হবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাশ শুরু হবে ১ জুলাই থেকে।

বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির রেজাল্টের ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে। গতবারের মত এবারো এসএমএস এর পাশাপাশি অনলাইনেও অাবেদন করা যাবে তবে এবার প্রার্থী সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আবেদন করতে পারবে।

#যারা_ভর্তি_হতে_পারবেঃ

২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের এসএসসি উত্তীর্ণরাও ছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের পরীক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির ক্ষেত্রে বয়স হবে সর্বোচ্চ ২২ বছর।

#আবেদন_পদ্ধতিঃ

অনলাইন ও এসএমএস এ আবেদন করা যাবে।

আবেদনের সময়সীমাঃ আবেদন প্রক্রিয়া ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের ও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) পর্যন্ত।

আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তির সময়সীমাঃ ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত।

শুধুমাত্র পুনঃ নিরীক্ষণের পর ফলাফল পরিবর্তিতদের ক্ষেত্রে আবেদনের সময়সীমাঃ ০৩ থেকে ০৪ জুন পর্যন্ত চলবে।

১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধাক্রম ১০ জুন এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডির এই লিঙ্কেও প্রকাশ করা হবে।

শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ১১ থেকে ১৮ জুন পর্যন্ত

২য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ

১৯ থেকে ২০ জুন পর্যন্ত (যেসকল শিক্ষার্থী ইতিপূর্বে ভর্তির জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত (Selected) হয়নি –তারা কোন প্রকার ফি প্রদান ছাড়াই তাদের আবেদন update (নতুন কলেজ সংযোজন/বিয়োজন) করতে পারবে। যারা ইতিপূর্বে ভর্তির জন্য আবেদন করেনি অথবা ভর্তির জন্য নির্বাচিত (Selected) হয়েও ভর্তি নিশ্চায়ন করেনি –তারা আবেদন ফি ১৫০ টাকা (Teletalk / Rocket / Surecash এর মাধ্যমে) জমা দিয়ে আবেদন করতে পারবে এবং যারা পূর্বে আবেদন ফি জমা দিয়েছে কিন্তু আবেদন করেনি, তারা ও আবেদন করতে পারবে।)

পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশঃ ২১ জুন

২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২২ থেকে ২৩ জুন পর্যন্ত।

৩য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ২৪ জুন

পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশঃ ২৫ জুন

৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশঃ ২৫ জুন

৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২৬ জুন পর্যন্ত

ভর্তির সময়সীমাঃ ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত

ক্লাশ শুরুর তারিখঃ ০১ জুলাই ২০১৯

৩য় পর্যায়ে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চলবে।

#অনলাইনে_আবেদনঃ অনলাইনে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে- www.xiclassadmission.gov.bd

অনলাইনে ভর্তি আবেদনে পছন্দের ০৫ থেকে ১০টি কলেজকে নির্বাচন করতে পারবে শিক্ষার্থীরা।

#আবেদন_ফিঃ

অনলাইনে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা আবার ১০টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা চার্জ করবে।

#এসএমএসে_আবেদনঃ

আগের মতো টেলিটক থেকে এসএমএস পাঠিয়েও আবেদনের সুযোগ রাখা হয়েছে। তবে এ জন্য প্রতি আবেদনের (প্রতি কলেজের জন্য এক আবেদন) জন্য ১২০ টাকা দিতে হবে। কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান—সবার জন্যই একই নিয়মে আবেদন করতে হবে।

#শাখা_নির্বাচনঃ

বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণরা যেকোনো বিভাগে ভর্তি হতে পারবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণরা মানবিকের পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখায় এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হতে পারবে।

কোনো শিক্ষার্থীর কাছ থেকে অনুমোদিত ফি’র বেশি নেওয়া যাবে না এবং অনুমোদিত সব ফি গ্রহণের ক্ষেত্রে যথাযথ রশিদ প্রদান করতে হবে

বিদ্রঃ ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত ও সংশোধিত।

তথ্য সংকলনঃ Shujon Bisnu

আমা‌দের সা‌থে থাকার জন্য ধন্যবাদ।
Rajbari Circle || একই সুতোয় গাঁথা প্রাণ
www.RajbariCircle.com

08/11/2018

অতিরিক্ত ফি অাদায়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে '১০৬' নাম্বারে ফোন করুন। স্কুলে চলে যাবে দুদক টিম। সতর্ক হোন সতর্ক থাকুন।
এসএসসি পরীক্ষা- ২০১৮ ফরম পূরণের বোর্ড কর্তৃক নির্ধারিত ফি (কেন্দ্র ফি সহ) . বিজ্ঞান ১,৫৬৫/- টাকা মানবিক ১,৪৪৫/- টাকা ব্যবসায় শিক্ষা ১,৪৪৫/- টাকা . বোর্ড নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

তথ্যঃ সাইবার ৭১ -We Hack to Protect Bangladesh

Photos 07/06/2017
Want your school to be the top-listed School/college in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Khankhanapur, Rajbari Sadar, Rajbari. 7711
Faridpur