FEC Islamic Research and Dawah Centre

FEC Islamic Research and Dawah Centre

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FEC Islamic Research and Dawah Centre, Educational Research Center, Faridpur.

23/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আগামী ২৫ আগস্ট, ২০২৬ ইং পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে ইনশাআল্লাহ্‌। যেখানে নিম্নোক্ত কর্মসূচি থাকবে-
*কুইজ প্রতিযোগিতা (সীরাতের উপর)
*হামদ নাত প্রতিযোগিতা
*সীরাতুন্নবী (সাঃ) সম্পর্কে আলোচনা
*দোয়া ও আপ্যায়ন
*পুরস্কার বিতরন

সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত করা হলো।
প্রোগ্রাম বিকাল ৩টা ৩০মিনিটে শুরু হবে ইনশাআল্লাহ্‌।
প্রোগ্রাম এর বিস্তারিত সময়সূচির জন্য কমেন্ট চেক করুন।

#আয়োজনেঃ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর।

15/08/2026

আজকের ইসলামিক সেমিনারের ২য় অংশ।

15/08/2026
14/08/2026

আসসালামু আলাইকুম,

আগামীকাল ১৫ই আগস্ট FECIRDC কর্তৃক অনুষ্ঠিতব্য সেমিনার উপলক্ষ্যে সকলের অংশগ্রহণের দ্বার উন্মুক্ত করতে এবং সেমিনারকে আরো প্রাণবন্ত ও চিত্তাকর্ষক করতে আমরা রেখেছি প্রশ্নোত্তর পর্ব।



আপনাদের যাবতীয় প্রশ্নাবলী নিচের গুগল ফর্মে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।



https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfpdXozwYN9KPIbLx7ssgqx1_n-q6KM8LBP5FNiNeRfcdpGVA/viewform?usp=publish-editor

বি.দ্রঃ শুধুমাত্র ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারবেন ।

11/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তা‘আলার জন্য, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ ﷺ-এর ওপর।

আমরা সবাই জানি, আমাদের প্রিয় “অদম্য–০৮” ব্যাচের ভাইয়েরা আজ বিদায়ের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি এবং নতুন এক অধ্যায়ের সূচনালগ্নে তাদের এই বিদায়কে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ করে তুলতে গত বছরের ধারাবাহিকতায় এবারও আমরা আয়োজন করতে যাচ্ছি একটি ইসলামি সেমিনার।

সেমিনারটির মূল আলোচ্য হবে, গ্র্যাজুয়েশন পরবর্তী জীবন, দুনিয়ার দায়িত্ব এবং আখিরাতের প্রস্তুতি; কীভাবে জীবনের পরবর্তী অধ্যায়ে একজন মুমিন তার পথচলাকে আল্লাহর সন্তুষ্টির সঙ্গে সম্পৃক্ত করতে পারে ইনশাআল্লাহ।

আল্লাহ তা‘আলা বলেন—
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই যেন চিন্তা করে দেখে যে, সে আগামীকালের জন্য কী পাঠিয়েছে। আর তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যা করো, নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত।”
— সূরা আল-হাশর, ৫৯:১৮

জীবনের এক অধ্যায় শেষ হয়ে আরেক অধ্যায়ে প্রবেশের এই সন্ধিক্ষণে আয়াতটি যেন আমাদের প্রত্যেককে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়—আগামী দিনের জন্য আমরা আসলে কী প্রস্তুত করছি?

আল্লাহ তা‘আলা আরও বলেন—
وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا
“আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তার মাধ্যমে আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না।”
— সূরা আল-কাসাস, ২৮:৭৭

দুনিয়ার এই ব্যস্ততা, প্রতিযোগিতা ও জাগতিক সাফল্যের মোহে আমরা অনেক সময় জীবনের প্রকৃত উদ্দেশ্য ও গন্তব্যকে ভুলে যাই। অথচ একজন মুমিনের কাছে দুনিয়ার প্রতিটি অর্জনই হওয়া উচিত আখিরাতের পাথেয় সংগ্রহের একটি সুযোগ।

সেই পথহারা পথিকদের জন্য সঠিক পথের দিশা খুঁজে নেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস হিসেবেই, আল্লাহ তা‘আলার অশেষ রহমতে আমরা, তাঁরই গুনাহগার বান্দারা, আয়োজন করতে যাচ্ছি এই ইসলামি সেমিনার।

এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট আলেমে-দীন ও স্বনামধন্য দাঈ মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ।

সেমিনারে সভাপতিত্ব করবেন আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ Prof. Md. Alamgir Hossain স্যার। এছাড়াও উপস্থিত থাকবেন আমাদের কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।

বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় “অদম্য–০৮” ব্যাচের সকল শিক্ষার্থীকে। পাশাপাশি আমাদের অন্যান্য ব্যাচ—“অভ্যুদয়–০১”, “প্রত্যয়–০২”, “ত্রিমাত্রিক–০৩”, “প্রহেলিকা–০৪”, “শতদ্রু–০৫”, “ধ্রুপদী–০৬” ও “অনিরুদ্ধ–০৭”—এর সকল প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিও রইল আন্তরিক আমন্ত্রণ।

সেমিনারটিকে সফল, সুন্দর ও ফলপ্রসূ করতে আমার প্রিয় ব্যাচমেট এবং স্নেহের জুনিয়রদের স্বতঃস্ফূর্ত ও আন্তরিক অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।

তারিখ: ১৫ আগষ্ট, ২০২৬
সময়: সকাল ১০.০০ ঘটিকা
স্থান: ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ
আয়োজনে: FEC Islamic Research & Dawah Centre

আল্লাহ তা‘আলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, এর মাধ্যমে আমাদের নিজেদের এবং অন্যদের জন্য হেদায়াত ও কল্যাণের দরজা খুলে দিন এবং আমাদের দুনিয়া ও আখিরাত উভয়কে সফল করুন।

আমীন।

22/07/2026

আয়েশা (রাঃ) বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সেই (ধরনের) আমল আল্লাহর অধিক পছন্দনীয়, যে আমল নিরবচ্ছিন্নভাবে করে যাওয়া হয়; যদিও তা পরিমাণে কম হয়”।

عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ أَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللهِ تَعَالٰى أَدْوَمُهَا وَإِنْ قَلَّ . متفقٌ عَلَيْهِ

عن عاىشة قالت قال رسول الله ﷺ احب الاعمال الى الله تعالى ادومها وان قل . متفق عليه
(বুখারী ৬৪৬৪, মুসলিম ১৮৬৬, মিশকাত ১২৪২)

29/03/2026

রমাদান মাস ছাড়াও পাঁচ সময় আসমানের দরজাসমূহ খোলা হয়:

১. যোহরের আগে
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"সূর্য ঢলে পড়ার সময় আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং যোহরের সালাত আদায় করা পর্যন্ত তা বন্ধ হয় না। তাই আমি পছন্দ করি যে, এই সময়ে আমার কোনো নেক আমল উপরে উঠুক।" (সহীহুল জামে: ১৫৩২)
২. প্রতিটি আযানের সময়
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"যখন সালাতের জন্য আযান দেওয়া হয়, তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়।" (সহীহুত তারগীব: ২৬০)
৩. দুই সালাতের মধ্যবর্তী অপেক্ষায় থাকা অবস্থায়
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"তোমরা সুসংবাদ গ্রহণ করো! তোমাদের রব আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলছেন— দেখ আমার বান্দাদের দিকে, তারা একটি ফরজ আদায় করেছে এবং পরবর্তী ফরজের জন্য অপেক্ষা করছে।" (সহীহুত তারগীব: ৪৪৫)
৪. মধ্যরাতে
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"অর্ধরাতে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং একজন ঘোষণাকারী ডাক দিয়ে বলেন: আছে কি কোনো সাহায্যপ্রার্থী যার দোয়া কবুল করা হবে? আছে কি কোনো যাচনাকারী যাকে দান করা হবে? আছে কি কোনো বিপদগ্রস্ত যার বিপদ দূর করা হবে? তখন এমন কোনো মুসলিম থাকে না যে দোয়া করে আর আল্লাহ তা কবুল করেন না; তবে ব্যভিচারিণী এবং অন্যায়ভাবে কর (ট্যাক্স) আদায়কারী ব্যতীত।" (সহীহুত তারগীব: ৭৮৬)
৫. সালাতের শুরুতে আল্লাহর গুনগান বা সানা পাঠের সময় যখন কেউ বলে: 'আল্লাহু আকবার কাবিরা, ওয়ালহামদুলিল্লাহি কাসিরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা'।
একদা আমরা রাসূলুল্লাহ ﷺ এর সাথে সালাত আদায় করছিলাম, তখন এক ব্যক্তি এই শব্দগুলো বলল। সালাত শেষে রাসূলুল্লাহ ﷺ জিজ্ঞেস করলেন, "এই কথাগুলো কে বলেছে?" লোকটি বলল, "আমি, হে আল্লাহর রাসূল!" রাসূলুল্লাহ ﷺ বললেন, "আমি অবাক হলাম, কারণ এই বাক্যগুলোর জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে।" ইবনে ওমর (রা.) বলেন, "রাসূলুল্লাহ ﷺ এর কাছে এই কথা শোনার পর থেকে আমি কখনো এই দোয়াটি পাঠ করা ছাড়িনি।" (সহীহ মুসলিম: ৬০১)

Collected from: Abdullah Al Baki

23/12/2025

"একজন মুসলিম এর জন্যে বড়দিন পালন/শুভেচ্ছা জানানো শির্ক"

14/09/2025

মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে আমরা সবাই উদাসীন

মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআন কী বলে?

আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে...।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৮৫; সুরা : আনকাবুত, আয়াত : ৫৭)

‘অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্তও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না।’ (সুরা : নাহল, আয়াত : ৬১)

‘তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান আর তাঁর কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে।’ (সুরা : ইউনুস, আয়াত : ৫৬)

প্রত্যেক মানুষ তার অন্তরে ভালো কাজের তাড়না অনুভব করে—সেই সঙ্গে অনুভব করে তার কুপ্রবৃত্তির তাড়নাও। কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখলেই আছে সুসংবাদ।

Want your school to be the top-listed School/college in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Faridpur