প্রতারকের মুক্তির জন্য মানববন্ধন করছেন প্রতারিত ব্যাক্তি।
অন্যদিকে, বাঘের বাচ্চা বেড়ে উঠছে ছাগলের দুধ খেয়ে।
আমরা কি এক স্বর্ণ যুগের মধ্য দিয়ে যাচ্ছি, মাইরি! 🥴
Kalamridha Govinda High School
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kalamridha Govinda High School, School, Faridpur.
21/05/2021
ফিলিস্তিনের সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করতে বিকাশ এবং নগদ ওয়ালেটের মাধ্যমে অনুদান পাঠানো যায়। ধাপগুলি নিম্নে উল্লেখ করা হলোঃ
বিকাশ গ্রাহকদের ক্ষেত্রেঃ
• বিকাশ এ্যাপ ওপেন করুন
• More এ ক্লিক করুন
• Donation এ ক্লিক করুন
• লিস্ট থেকে Embassy of the State of Palestine Dhaka সিলেক্ট করুন
• প্রয়োজনীয় তথ্য এবং অনুদানের পরিমাণ লিখে Submit এ ক্লিক করুন
• এখন আপনার বিকাশ পিন কোডটি প্রবেশ করালেই অনুদানের কার্যক্রমটি সম্পন্ন হবে।
নগদ গ্রাহকদের ক্ষেত্রেঃ
• নগদ এ্যাপ ওপেন করুন
• Donation এ ক্লিক করুন
• লিস্ট থেকে Embassy of the State of Palestine সিলেক্ট করুন
• অনুদানের পরিমাণ লিখে Next এ ক্লিক করুন
• আপনার নগদ একাউন্টের পিন নাম্বারটি প্রবেশ করিয়ে Next এ ক্লিক করুন
• অনুদান কার্যক্রমটি সম্পন্ন করতে নগদ লোগোর উপর প্রেস করে কিছু সময় (৫ সেকেন্ড) ধরে রাখুন।
পুনশ্চঃ সুবিধাবঞ্চিত মানুষের কাছে একটি হ্যাশট্যাগর চেয়ে এক মুঠো খাবার কিংবা নূন্যতম চিকিৎসা সেবা অনেক বেশি সহায়ক।
SOME SOCIAL RULES THAT MAY HELP YOU:
1. Don’t call someone more than twice continuously. If they don’t pick up your call, presume they have something important to attend to;
2. Return money that you have borrowed even before the person that borrowed you remember or ask for it. It shows your integrity and character. Same goes with umbrellas, pens and lunch boxes.
3. Never order the expensive dish on the menu when someone is giving you a lunch/dinner.
4. Don’t ask awkward questions like ‘Oh so you aren’t married yet?’ Or ‘Don’t you have kids’ or ‘Why didn’t you buy a house?’ Or why don't you buy a car? For God’s sake it isn’t your problem;
5. Always open the door for the person coming behind you. It doesn’t matter if it is a guy or a girl, senior or junior. You don’t grow small by treating someone well in public;
6. If you take a taxi with a friend and he/she pays now, try paying next time;
7. Respect different shades of opinions. Remember what's 6 to you will appear 9 to someone facing you. Besides, second opinion is good for an alternative;
8. Never interrupt people talking. Allow them to pour it out. As they say, hear them all and filter them all;
9. If you tease someone, and they don’t seem to enjoy it, stop it and never do it again. It encourages one to do more and it shows how appreciative you're;
10. Say “thank you” when someone is helping you.
11. Praise publicly. Criticize privately;
12. There’s almost never a reason to comment on someone’s weight. Just say, “You look fantastic.” If they want to talk about losing weight, they will;
13. When someone shows you a photo on their phone, don’t swipe left or right. You never know what’s next;
14. If a colleague tells you they have a doctors' appointment, don’t ask what it’s for, just say "I hope you’re okay". Don’t put them in the uncomfortable position of having to tell you their personal illness. If they want you to know, they'll do so without your inquisitiveness;
15. Treat the cleaner with the same respect as the CEO. Nobody is impressed at how rude you can treat someone below you but people will notice if you treat them with respect;
16. If a person is speaking directly to you, staring at your phone is rude;
17. Never give advice until you’re asked;
18. When meeting someone after a long time, unless they want to talk about it, don’t ask them their age and salary;
19. Mind your business unless anything involves you directly - just stay out of it;
20. Remove your sunglasses if you are talking to anyone in the street. It is a sign of respect. Moreso, eye contact is as important as your speech; and
21. Never talk about your riches in the midst of the poor. Similarly, don't talk about your children in the midst of the barren.
22.After reading a good message try to say "Thanks for the message".
APPRECIATION remains the easiest way of getting what you don't have. 😊
1000
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে!
ভর্তির জন্য আবেদনের ঠিকানাঃ www.admissions.nu.edu.bd
আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ SSC পরীক্ষায় GPA 2.00 এবং HSC পরীক্ষায় GPA 2.00 (৪র্থ বিষয় সহ)
আবেদনের তারিখঃ ২৫ সেপ্টেম্বর ২০১৬ থেকে ২০ অক্টোবর ২০১৬ পর্যন্ত
সংশ্লিষ্ট কলেজে আবেদনকৃত ফর্ম জমা দানের শেষ তারিখঃ ২৩ অক্টোবর ২০১৬
ভর্তি আবেদন ফিঃ ২৫০ টাকা (যা আবেদন পত্র কলেজে জমা দানের সময় দিতে হবে।)
ক্লাস শুরুঃ ১৫ নভেম্বর ২০১৬ থেকে
এক জন শিক্ষার্থী কেবল মাত্র একটি কলেজে আবেদন করতে পারবেন।
SSC এবং HSC পরীক্ষার সমন্বিত ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। এ শিক্ষাবর্ষে কোন ভর্তি পরীক্ষা নেয়া হবে না। SSC পরীক্ষার GPA কে 40% এবং HSC পরীক্ষার GPA কে 60% ধরে মেধা তালিকা প্রণয়ন করা হবে। ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচী এবং মেধা তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বি.দ্রঃ ভর্তি নির্দেশিকা এই পোষ্টের প্রথম কমেন্টে দেয়া হল।
নয় বছরের এক ছেলে। স্কুলে ক্লাস করছিল। Tsunami (সুনামি)-র আগমনের কথা শুনে স্কুল কর্তৃপক্ষ সব ছাত্রদের তিন তলায় জড়ো করলো। তিন তলার বেলকনি থেকে দেখলো তার বাবা আসছে গাড়ি নিয়ে। গাড়িকে ধাওয়া করে আসছে ফোসফোসে পানির সৈন্য দল। গাড়ির স্পিড পানির স্পিডের কাছে হার মেনে গেলো। চোখের সামনে নাই হয়ে গেল বাবা। সৈকতের নিকটেই ছিল তাদের বাসা। মা আর ছোট ভাই ভেসে গেছে আরো আগে। পরিবারের সবাইকে হারিয়ে ছেলেটি আশ্রয় শিবিরে উঠলো। শিবিরের সবাই ক্ষুধায় আর শীতে কাপছে। ভলান্টিয়াররা রুটি বিলি করছেন। আশ্রিতরা লাইনে দাড়িয়ে আছেন। ছেলেটিও আছে। এক বিদেশী সাংবাদিক দেখলেন, যদ্দুর খাদ্য (রুটি) আছে তাতে লাইনের সবার হবেনা । ছেলেটির কপালে জুটবে না। সাংবাদিক সাহেব তার কোট পকেটে রাখা নিজের ভাগের রুটি দুটো ছেলেটিকে দিলেন। ছেলেটি ধন্যবাদ জানিয়ে রুটি গ্রহন করলো। তারপর যেখান থেকে রুটি ডিস্ট্রিবিউশন হচ্ছিল সেখানেই ফেরত দিয়ে আবার লাইনে এসে দাড়াল। সাংবাদিক সাহেব কৌতুহল ঢাকতে পারলেন না। ছেলেটিকে জিজ্ঞাস করলেন - এ কাজ কেন করলে খোকা? খোকা উত্তর দিল- বন্টন তো ওখান থেকে হচ্ছে। উনাদের হাতে থাকলে বন্টনে সমতা আসবে। তাছাড়া লাইনে আমার চেয়েও বেশী ক্ষুধার্ত লোক থাকতে পারে।
সহানুভুতিশীল হতে গিয়ে বন্টনে অসমতা এনেছেন- এই ভেবে সাংবাদিক সাহেবের পাপবোধ হলো। এই ছেলের কাছে কি বলে ক্ষমা চাইবেন ভাষা হারালেন।
-
যাদের জাপান সম্পর্কে ধারণা আছে তারা সবাই জানেন... যদি ট্রেনে বা বাসে কোন জিনিস হারিয়ে যায়, অনেকটা নিশ্চিন্তে থাকতে পারেন, ঐ জিনিস আপনি অক্ষত অবস্থায় ফেরত পাবেন। গভীর রাতে কোন ট্রাফিক নেই, কিন্তু পথচারী ঠিকই ট্রাফিক বাতি সবুজ না হওয়া পর্যন্ত পথ পার হচ্ছেন না। ট্রেনে বাসে টিকিট ফাকি দেয়ার হার (%) প্রায় শুন্যের কোঠায়। একবার ভুলে ঘরের দরজা লক না করে এক বাংলাদেশী দেশে গেলেন মাস খানেক পর এসে দেখেন, যেমন ঘর রেখে গেছেন, ঠিক তেমনই আছে।
এই শিক্ষা জাপানীরা কোথায় পায়?
সামাজিক শিক্ষা শুরু হয় কিন্ডারগার্টেন লেভেল থেকে। সর্বপ্রথম যে তিনটি শব্দ এদের শিখানো হয় তা হলো-
কননিচিওয়া (হ্যালো) - পরিচিত মানুষকে দেখা মাত্র হ্যালো বলবে।
আরিগাতোউ (ধন্যবাদ) - সমাজে বাস করতে হলে একে অপরকে উপকার করবে। তুমি যদি বিন্দুমাত্র কারো দ্বারা উপকৃত হও তাহলে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবে।
গোমেননাসাই (দুঃখিত) - মানুষ মাত্রই ভুল করবে এবং সেই ভুলের জন্য ক্ষমা চাইবে।
এগুলো যে শুধু মুখস্ত করে শিখানো হয় তা না। বাস্তবে শিক্ষকরা প্রো-এক্টিভলি সুযোগ পেলেই ব্যবহার করবেন এবং করিয়ে ছাড়বেন।
সমাজে এই তিনটি শব্দের গুরুত্ব কত তা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। এই শিক্ষাটা এবং প্রাকটিস ওরা বাল্যকাল থেকে করতে শিখে। আমাদের রাজনীতিবিদরা বাল্যকালটা যদি কোন রকমে জাপানের কিন্ডারগার্টেনে কাটিয়ে আসতে পারতেন।
কিন্ডারগার্টেন থেকেই স্বনির্ভরতার ট্রেনিং দেয়া হয়। সমাজে মানুষ হিসাবে বসবাস করার জন্য যা দরকার - নিজের বই খাতা, খেলনা, বিছানা নিজে গোছানো; টয়লেট ব্যবহার, পরিষ্কার করা; নিজের খাবার নিজে খাওয়া, প্লেট গোছানো ইত্যাদি। প্রাইমারী স্কুল থেকে এরা নিজেরা দল বেধে স্কুলে যায়। দল ঠিক করে দেন স্কুল কর্তৃপক্ষ। ট্রাফিক আইন, বাস ট্রেনে চড়ার নিয়ম কানুন সবই শিখানো হয়। আপনার গাড়ি আছে, বাচ্চাকে স্কুলে দিয়ে আসবেন, উল্টা আপনাকে লজ্জা পেয়ে আসতে হবে।
ক্লাস সেভেন থেকে সাইকেল চালিয়ে স্কুলে যেতে পারবে। ক্লাসে কে ধনী, কে গরীব, কে প্রথম কে দ্বিতীয় এসব বৈষম্য যেন তৈরী না হয় তার জন্য যথেষ্ট সতর্ক থাকেন স্কুল কর্তৃপক্ষ। ক্লাসে রোল নং ১, মানে এই নয় যে একাডেমিক পারফরম্যান্স সবচেয়ে ভাল। রোল নং তৈরী হয় নামের বানানের ক্রমানুসারে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার সমস্ত আইটেম গুলো থাকে গ্রুপ পারফরম্যান্স দেখার জন্য - ইন্ডিভিজুয়েল নয়। সারা স্কুলের ছেলে মেয়েদের ভাগ করা হয় কয়েকটা টা গ্রুপে- সাদা দল, লাল দল, সবুজ দল ইত্যাদি। গ্রুপে কাজ করার ট্রেনিংটা পেয়ে যায় খেলাধুলা জাতীয় এক্টিভিটি থেকে। এই জন্যই হয়তো জাপানে বড় লিডার তৈরি হয়না কিন্তু গড়ে এরা সবার সেরা।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার আগে ১২ বছর শিক্ষাটা সম্ভবত ইউনিভার্সেল। আমাদেরটা হলো ৫ +৫ +২ অর্থাৎ প্রাইমারী ৫ বছর, হাইস্কুল ৫ বছর তারপর কলেজ ২ বছর। জাপানে ৬+৩+৩। শতকরা ১০০ ভাগ শিশুই ৬ বছর বয়সে প্রাইমারী স্কুলে ভর্তি হয়। কারো বয়স জানতে হলে সিম্প্লি জিজ্ঞাস করুন কোন ক্লাসে পড়ে। তার সাথে ৫ যোগ করে ফেলুন।
১৮ বছর বয়সে এরা সমাজে অনেকটা প্রাপ্ত বয়স্ক-র স্ট্যাটাস পেয়ে যায়। এই স্ট্যাটাসে তারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালাতে পারে। ছেলেরা বিয়ে করতে পারে (মেয়েদের ক্ষেত্রে ১৬ বছর) । ২০ বছর বয়সে আনুষ্ঠানিক ভাবে প্রাপ্ত বয়স্কে পা দেয় এবং ভোট দিতে পারে।
-সংগৃহীত
বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনের তখন শিশুকাল।
একদিন এডিসন ঘরে এসে তাঁর মাকে একটি মুখবন্ধ খাম দিলেন। তিনি তাঁকে বললেন, "আমার শিক্ষক আমাকে কাগজটি দিয়েছেন এবং শুধুমাত্র তোমাকেই দিতে বলেছেন।" মা চিঠিটি জোরে পড়া শুরু করলেন এবং তার চোখ ভর্তি পানি, "আপনার পুত্র মেধাবী। এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে তাকে শেখানোর মত যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন।"
তাঁর মা মারা যাওয়ার অনেক বছর পরের কথা। এডিসন তখন শতাব্দীর সেরা আবিষ্কারক। একদিন তাঁর পারিবারিক পুরনো জিনিসপত্র দেখছিলেন। একটি ডেস্কের ড্রয়্যারের কোণায় হঠাৎ তিনি একটি ভাঁজ করা কাগজ পেলেন। তিনি সেটি খুললেন। কাগজে লেখা ছিলঃ "আপনার সন্তান স্থুলবুদ্ধিসম্পন্ন। আমরা তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না।" এডিসন কয়েক ঘণ্টা ধরে কাঁদলেন এবং ডায়েরীতে লিখলেনঃ "টমাস আলভা এডিসন একজন স্থুলবুদ্ধিসম্পন্ন শিশু ছিলো। একজন আদর্শ মায়ের দ্বারা তিনি শতাব্দীর সেরা মেধাবী হয়ে উঠলেন।"
যুগে যুগে মায়েরা এমনি ছিল, আছেন, থাকবেন। পৃথিবীর সকল মা'কে শুভেচ্ছা!
Best friends never propose each other but, they really feel bad when one gets committed to someone else.
31/12/2015
Happy New Year! :-)
08/11/2015
২০১৬ সালের এস.এস.সি নির্বাচনী পরীক্ষার ফলাফল (মেধা অনুযায়ী):
25/02/2015
অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম শুরু হয়েছেঃ :-)
যারা ভোটার হতে চান অথবা জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান তারা http://www.ec.org.bd/Bangla/ এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। পরে রেজিস্ট্রেশন অপশনে গিয়ে চারটি ধাপে তথ্য পূরণ এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলেই মোবাইল বা ই-মেইলে যাওয়া গোপন নম্বরের মাধ্যমে অ্যাকাউন্ট সচল করবেন। অ্যাকাউন্ট সচল হওয়ার পর ভোটাররা ফরম পূরণের সময় দেওয়া তথ্য দেখতে পারবেন এবং তা সংশোধনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিদ্যমান ভোটারদের তথ্য সংশোধন শেষ হলেই ইসি স্মার্ট কার্ড প্রস্তুত কার্যক্রম শুরু করবে।। :-)
Election Commission Bangladesh - Home page Election Commission Bangladesh - Home page
Happy New Year to Everyone! 😊
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Faridpur