নিঃসঙ্গের ক্ষণগুলো

নিঃসঙ্গের ক্ষণগুলো

Share

Only you can discuss about Education here. Strictly prohibited to discuss any political matter or picture or religious matter. Thanks

14/03/2022

কবিতা---মন ভালো নেই তোমাদের জন্য-
কলমে- অপূর্ব কুমার দাস
১১ মার্চ, ২০২২ খ্রিঃ
*****************************
গভীর বিষাদে বুক চাপা কান্না আজ
আমাদের মন একটুও ভালো নেই
যে চেয়ারটিতে ম্যাডাম স্যারগন বসতেন
সেটিতে আজ আর কেউ নেই।।

খেলার মাঠে তোমাদের কেউ নেই
যাঁদের চরণস্পর্শে সর্বদা পবিত্র সেই
বিদ্যাপীঠের প্রতিটি স্থানে সাড়া নেই
হৃদয় আজ ব্যথায় কাতর ভাষা নেই।।

কেমন যেন একটি অপ্রত্যাশিত বিষাদে
শূন্যতার দিকে নির্বাসিত ক্লান্ত পথিকের
অস্ফুট কান্নার ধ্বনিতে আমরাও ব্যথিত,
এ কেমন শাস্তি জীবনের ক্রান্তিলগ্নে রিক্ত।

আমাদের শ্রদ্ধা নিও, ভালোবাসাটুকু দিও
দগ্ধ হইও না দীর্ঘ দিন নয় পূর্ণতার মন্ত্রদিও
তোমাদের জ্ঞানের আলোয় সর্বত্র পূর্ণ করিও
ঘুমিয়ে পড়ছিলাম তোমাদের ভুলতে পারিনি।।

চোখের কোনে জল দেখে থাকতে পারিনি
স্কুলের এই হাহাকার শূন্যতার বিরাট যন্ত্রনার
হয়ত কেউ অনুভবে চিরদিন করবে অশ্রুপাত,
সাঁজান ফুলের বাগান গুঁড়িয়ে যেন তুষারপাত।।

আর লিখতে পারছি না, কবিতায় শুধু বিষাদ
মন ভালোনেই কী ছিলো আমাদের অপরাধ
সহকর্মীদের বদলীতে নীরবে সরবে অশ্রুপাত
ক্ষমা করে দিও, মোদের ক্ষমিও অপরাধ।।
*************************************
১৪ মার্চ, ২০২২ গভীর রাত ১.৫০ মি

07/01/2021

# # কবিতার নাম- হিংসায় পতন"
# # কলমে- অপূর্ব কুমার দাস
# # তারিখ- ০৮-০১-২০২১
**************************
হিংসা বিদেষ ঝগড়া বিবাদ
কেনো আপন জনের উপর
মিলে মিশে থাকলে একদিন
পেতেই সুখের ঘর।

মানুষ রূপে জন্ম নিলেই
মানুষ কিন্তু নয়
লজ্জা ঘৃনা ঈশ্বর প্রীতি
রেখেই সবার চলতে হয়।

মানব মনে অশুভ লোভ লালসা
অতিরিক্ত মোটেই ভালো নয়
লুটে পুটে খাবার ইচ্ছা তোমাদের
অহরহ ভাঙছে সুখের ঘর।

পরের ঘরে আগুন দিলে কিন্তু
নিজেই সে আগুনে পুড়ে হবে ছাই
আগুন লাগবে নিজের ঘরে তখন
দেখবে আপন ঘরে শান্তি নাই।

সোঁজা পথে চলতে শেখো
ছাড়ো যত তীর্যক পথ
পথ হারালে পথিক তোমার
ভাঙবে সুখের পুষ্পরথ।

কুসঙ্গ কু-বন্ধু কুকর্ম কু আদর্শ
ধূলিময় করবে সুখের পথ
ধর্ম জাতি বিভেদ ভুলে
উড়াও স্বপ্ন সুখের ন্যায়ের রথ।

পর কোনদিন হয় না আপন
এক বাঁকলা অন্যগাছে লাগে না
হিংসা দেষটা মহা ক্ষতির কারণ
হারাবে সবই দু'কূল যেন ভাঙ্গে না।

অহিংসা যে পরম ধর্ম
আমরা সবাই জানি
শান্তি সুখে চলতে হলে
গুরুজনদের শ্রদ্ধা করি মানি।

Photos from নিঃসঙ্গের ক্ষণগুলো's post 19/02/2018
Want your school to be the top-listed School/college in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Faridpur
7800