Faridpur Korean Language Institute - FKLI

Faridpur Korean Language Institute - FKLI আধুনিক কোরিয়ান ভাষা শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
যোগাযোগঃ 01307477768

26/01/2025

২০২৪ সালে ১১তম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেম (উৎপাদন খাত)-এর স্কীল টেস্টের চূড়ান্ত রেজাল্ট ও পরবর্তী কার্যক্রম সংক্রান্ত ধারণা

এইচআরডি কোরিয়া কর্তৃক কোরিয়ান ভাষা পরীক্ষা, স্কীল টেস্ট ও কালার ব্লাইন্ডনেস টেস্ট গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচন করা হয়ে থাকে। সেমতে ২০২৪ সালে ১১তম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেম (২য় ধাপ) সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে উৎপাদন খাতে কাট মার্ক ৮৫ (১৭০) বিবেচনায় ৪৯৫৯ জন প্রার্থী স্কীল টেস্টে অংশগ্রহণের সুযোগ পায়। তৎপ্রেক্ষিতে ৪৯৩৭ জন প্রার্থী স্কীল টেস্টে অংশগ্রহণ করে এবং সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে কাট মার্ক ১৬৬.৯ বিবেচনায় ৪৩৭২ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা বোয়েসেল ওয়েবসাইটে প্রচার করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের শ্রম চুক্তি ইস্যুর লক্ষ্যে রোস্টারভুক্তের জন্য এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক নির্ধারিত ডাটাবেইজে তথ্য ইনপুট/প্রেরণ করা হবে। রোস্টারভুক্তের জন্য স্থাস্থ্য পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম বিষয়ে নোটিশ যথাসময়ে বোয়েসেল এর ওয়েবসাইট ও ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রচার করা হবে।

উল্লেখ্য যে, নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে চূড়ান্ত নির্বাচন, জব রোস্টার, শ্রম চুক্তি ইস্যুসহ দক্ষিণ কোরিয়া গমন প্রক্রিয়া এইচআরডি কোরিয়া কর্তৃক বিধি অনুযায়ী সম্পন্ন করা হয়ে থাকে। রোস্টারভুক্ত হওয়ার পর কে আগে বা পরে পাশ করলো, কে বেশি বা কম নম্বর পেলো, কার শিক্ষাগত কম বা বেশি এ তথ্যগুলো জব রোস্টারে উল্লেখ থাকে না বিধায় শ্রম চুক্তি ইস্যুর ক্ষেত্রে ব্যাচ/সাল ভিত্তিক অগ্রাধিকার প্রদানের ক্ষেত্রে ইপিএস ব্যবস্থাপনায় কোনো সুযোগ নেই। ফলে পরীক্ষা উত্তীর্ণ, রোস্টার ও শ্রম চুক্তি ইস্যু, ফ্লাইট প্রদানের ক্ষেত্রে বোয়েসেল-এর কোনো ধরণের সুপারিশ বা হস্তক্ষেপ করার সুযোগ নেই। বোয়েসেল ও এইচআরডি কোরিয়াকে বর্ণিত কার্যক্রমে বিধি মোতাবেক সহায়তা প্রদান করে থাকে।

নির্ধারিত কোটা ঘোষণা ও কোটা পূরণের পদ্ধতি:
• ইপিএস-এর আওতায় দক্ষিণ কোরিয়া সরকার ১৬টি দেশ থেকে প্রতিযোগিতার ভিত্তিতে কর্মী নিয়োগ করে থাকেন;
• সংশ্লিষ্ট ১৬ দেশের সেন্ডিং এজেন্সির কার্যক্রমের মূল্যায়ন ও দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত কর্মীদের অবৈধ অবস্থান রোধসহ দক্ষিণ কোরিয়ার আর্থিক অবস্থা বিবেচনার প্রেক্ষিতে কোরিয়া সরকার বার্ষিক কোটা নির্ধারণ (হ্রাস/বৃদ্ধি) হয়;
• কোরিয়াগামী ইপিএস কর্মীদের কর্মস্থলসহ সার্বিক বিষয়ের উপর বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে নিয়োগকর্তা কর্মসংস্থান কোটা পূরণ নিশ্চিত করে;

শ্রম চুক্তি ইস্যু পদ্ধতি:
• কোরিয়ান নিয়োগকর্তা কর্মী নিয়োগের লক্ষ্যে নির্ধারিত ১৬ দেশের মধ্যে পছন্দের দেশের প্রায়োরিটি তালিকাসহ কোরিয়াস্থ শ্রম মন্ত্রণালয়ে আবেদন দাখিল;
• কোরিয়াস্থ শ্রম মন্ত্রণালয় সংশ্লিষ্ট নিয়োগকর্তার সক্ষমতা যাচাই বাছাই করে সঠিক প্রমাণিত হলে, নির্ধারিত জব রোস্টার থেকে রেন্ডম পদ্ধতিতে এক জন প্রার্থীর বিপরীতে ৩ জন প্রার্থীর তথ্যসহ জব অ্যাপলিকেশ নিয়োগকর্তার নিকট প্রদান;
• সংশ্লিষ্ট নিয়োগকর্তা ৩ জন থেকে যাচাই বাছাই করে একজন প্রার্থীর শ্রম চুক্তি ইস্যু করে এবং
• শ্রম চুক্তি ইস্যু সম্পাদানের প্রেক্ষিতে সিসিভিআই ইস্যু হলে বোয়েসেল নির্ধারিত প্রশিক্ষণ ও বর্হিগমন কার্যাদি সম্পন্ন করে দক্ষিণ কোরিয়া গমনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

23/12/2024
20/12/2024

আগামী বছর অপেশাদার ( E9 ) ভিসার জন্য ১ লক্ষ ৩০ হাজার জনের কোটা নির্ধারণ করেছে যা গতবছরের থেকে ২১% কম!!

আগামী বছরের E-9 কোটা
▲উৎপাদন ৭২০০০ জন ।
▲কৃষি এবং পশুসম্পদ ১০০০০ জন।
▲ফিশিং ৮৫০০ ।
▲পরিষেবা শিল্প ৩০০০ জন ।
▲শিপ ৩০০০ জন।
▲ নির্মাণে শিল্পের জন্য ২০০০ জন।

এছাড়াও অতিরিক্তভাবে, ৩২০০০ জন নির্ধারণ করা হয়েছে বরাদ্দ যার অর্থ চাহিদা বেশি হলে সেক্টরে অনুযায়ী বরাদ্দ করা হবে।
সার্কুলার২০২৫ নিয়ে বিস্তারিত অল্প কিছুদিনের মধ্যেই জানা যাবে।

03-13-2024UBT Score - ১৮৫ (সিয়াম) - চাকরি, ব্যবসা, পড়ালেখার পাশাপাশি দেশসেরা রেজাল্ট করুন।  Faridpur Korean Language In...
03/12/2024

03-13-2024

UBT Score - ১৮৫ (সিয়াম) - চাকরি, ব্যবসা, পড়ালেখার পাশাপাশি দেশসেরা রেজাল্ট করুন। Faridpur Korean Language Institute - FKLI সবোর্চ্চ সফলতার অঙ্গীকারবদ্ধ। নতুন ব্যাচে ভর্তি চলছে 01307-477768

01/12/2024

~~~সতর্কবার্তা~~~

EPS TOPIK পরীক্ষার্থীদের মানসিক চাপ অথবা শারীরিক দুর্বলতা থেকে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়।

যারা অসুস্থ কিংবা দুর্বল, তারা পূর্ব প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হলো।

~ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে,

EPS TOPIK পরীক্ষার সময় নির্ধারণ করে দেওয়ার পরেও নির্ধারিত সময়ের পরে এসে উপস্থিত হয়। যার ফলে পরীক্ষা দিতে ব্যর্থ হয়।

নির্ধারিত সময়ে পরীক্ষার হলে উপস্থিত থাকা আবশ্যক।
পরীক্ষার হলে প্রবেশের সর্বশেষ সময়-

" প্রথম সেশন- 09:00
দ্বিতীয় সেশন- 10:30
তৃতীয় সেশন -13:00
চতুর্থ সেশন- 14:30"

ধন্যবাদ।
Note: hrd korea

22/09/2024

দক্ষিন কোরিয়ার ৪র্থ পর্বের ভিসা ইস্যুর তারিখ ঘোষণা। 👇👇
মোট কোটা ৩০,১৪০ জন
উৎপাদন ২০,১৩৪ জন
শিপবিল্ডং ১৩০০ জন
মৎস্য এবং কনস্ট্রাকশন ৫০৫৮ জন
কৃষি এবং বনায়ন ৩৬৪৮ জন।

কোরিয়ান মালিকদের আবেদনঃ ৭ই অক্টোবর থেকে ১৬ ই অক্টোবর পর্যন্ত।
আবেদনের ফলাফল ঘোষণাঃ ৪ই নভেম্বর

এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুঃ
উৎপাদন, শিপবিল্ডিং খাত- ৫ ই নভেম্বর থেকে ৮ ই নভেম্বর পর্যন্ত।

মৎস্য ও নির্মাণ, কৃষি,এবং বনায়ন খাত- ১১ই নভেম্বর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত।

রোস্টারভুক্ত সকল ভাই বোনদের জন্য শুভকামনা রইল।
সোর্সঃ মুরাদ স্যার

18/09/2024

আলহামদুলিল্লাহ ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ায় অধিক কর্মী গমন, ঘোষিত কোটা পূরণ ও অন্যান্য বিষয় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অদ্য বিকাল ৫টা থেকে রাত ৮ টায় পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ৩টি কমিউনিটির প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার মাধ্যমে গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়া গেছে। উক্ত পরামর্শগুলো শীঘ্রই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এতে কোটা পূরণ সহায়ক হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সূত্র: বোয়েসেল

স্কিল টেস্ট অক্টোবর এর  ২১-২৬ নির্ধারণ  হয়েছে।
05/09/2024

স্কিল টেস্ট অক্টোবর এর ২১-২৬ নির্ধারণ হয়েছে।

Attention Notice

The 11th Manufacturing Skill Test will be held from October 21st to 26th for approximately 5,000 people.

All concerned are requested to be prepared in this regard.

Thank you.

🇰🇷কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে!!!সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে আজই যোগাযোগ করুন। মোবাইল: 01307477768আসসালামু আ...
20/08/2024

🇰🇷কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে!!!
সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে আজই যোগাযোগ করুন। মোবাইল: 01307477768
আসসালামু আলাইকুম ,
প্রিয় কোরিয়া প্রত্যাশী বন্ধুগণ,যদি অল্প সময়ে অল্প খরচে কোরিয়ান ভাষা শিখে কোরিয়া গিয়ে মাসে লাখ টাকা আয় করতে চান,তাহলে লটারি কিংবা পারদর্শী পরীক্ষার জন্য আজই কোরিয়ান ভাষা শিখা শুরু করুন। তাই দেরি না করে আজই অনলাইন / অফলাইনে কোরিয়ান ভাষার ক্লাশে ভর্তি হোন।
প্রতিটা ব্যাচে অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে ক্লাশ করানো হয়।
✅সরকারিভাবে দক্ষিণ কোরিয়া গিয়ে ২ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা ইনকামের জন্য অবশ্যই কোরিয়ান ভাষা জানতে হবে। আগামী ভাষা পারদর্শী সার্কুলারে যারা আবেদন করতে চাচ্ছেন, তাদের জন্য নতুন কোরিয়ান ভাষা শিক্ষার অফলাইন ব্যাচের ভর্তি চলছে।
✅ অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক দ্বারা পরিচালিত।
✅ খুব সহজেই কোরিয়ান ভাষা আয়ত্ত করার পন্থাসমূহ।
✅ ক্লাসের পড়া ক্লাসেই প্রস্তুত করে দেয়া।
✅ দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ।
✅ কোরিয়ান ভাষার বেসিক বই, শব্দভাণ্ডার, গ্রামার, টেক্সট বুক, প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট এর বিশেষ সুযোগ সুবিধা।
✅ প্রয়োজনীয় সকল বই এবং শিটের PDF পাবেন।
✅ ৪/৫ মাসের কোর্স।
✅ সপ্তাহে পাঁচ দিন ক্লাস।
✅ পরীক্ষার্থীরা পাচ্ছেন সপ্তাহে সাত দিন ক্লাস।
✅ ১৮০ থেকে ২০০ নাম্বার পাওয়ার বিভিন্ন পদ্ধতি অবলম্বন।

🔊দক্ষিণ কোরিয়া যাওয়া থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত আমরাই সকল ধরণের সহযোগিতা করে থাকি।

#বিঃদ্রঃ আমাদের সেন্টারে কোন স্পেশাল বা স্বপ্ন পূরণ ব্যাচ পড়ানো হয়না, সকলকে সমান দৃষ্টিতে, সমান ভাবে, সমান গুরুত্ব দিয়ে পড়ানো হয়।
➡️দেশে আমাদের কোন শাখা নাই, বিধায় একই সেন্টারে সার্বক্ষণিক অবস্থান করে সর্বোচ্চ সার্ভিস দিয়ে যাচ্ছি।
তাই শতভাগ সফলতা, কিংবা শতভাগ বিশ্বাস রেখে ভর্তি হয়ে ক্লাশ শুরু করতে পারেন।
🇰🇷কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে!!!
✅ভর্তির জন্য যোগাযোগ করুন..⤵️
পুরাতন পাসপোর্ট অফিস মোড়, শাহীন স্কুলের সামনে, ঝিলটুলি ফরিদপুর।
ফোন-01307477768

08/08/2024

জরুরি নোটিশ

এইচআরডি কোরিয়ার তথ্য মোতাবেক আগে আসলে আগে পাবেন ভিত্তিতে (উৎপাদন শিল্প)-এ কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণদের স্কিল টেস্ট ১লা সেপ্টেম্বর ২০২৪ থেকে শুরু হবে। এইচআরডি কোরিয়া থেকে চূড়ান্ত সময়সূচী প্রাপ্তি সাপেক্ষে এই পেইজে প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার জন্য পরামর্শ দেওয়া হলো।

Address

Shaheen School, Abdul Karim Miah Road, Jhiltuli
Faridpur
7802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faridpur Korean Language Institute - FKLI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share