15/08/2019
প্রধানমন্ত্রী সহ দেশবাসীর দৃষ্টি আকর্ষন করছিঃ
-মুনেম সরকার
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★আজকের এই দিনটিতে পৃথিবীর সকল বাংগালীই জাতীয় শোকদিবস নিয়ে শোকাগ্রস্থ, কাতর ও ব্যাস্ত। তাই, আমার এই পোষ্টটা অতি বেমানান ও অধিক লেখার থাকায় অনেকেই এড়িয়ে যাবেন। তারপরও লিখছি কারন, আজকে সবাই মুজবীয় চেতনায় কাতর, দুঃখ ভারাকান্ত এবং জাতীয় দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচি পালনে ব্যস্ত।
আমার আপনার ডান হাতকে বামে, বাম হাতকে দেহের ডানপাশে প্রতিস্থাপন করে যদি, ছবি আঁকা হয় নিশ্চয়ই সেটা বেমানান, অপদস্ত করা বা ব্যঙ্গাত্বক ভাবে উপস্থাপন করা।
আপনি অথবা আমি যদি জাতির জনকের ছবিকে ব্যঙ্গাত্বক ভাবে উপস্থাপন করি,তবে সেটা নিশ্চয়ই একটা গর্হিত ও আইন বিরোধী কাজ বলেই সবাই ধিক্কার ও বিচারের কাঠগড়ায় দাড় করাবেন।
এখন আসি আসল কথায়। টুংগিপাড়ায় জাতির জনকের সমাধি এবং সেই সাথে সংগ্রহশালা ও লাইব্রেরী রয়েছে। লাইব্রেরী সংলগ্ন বিভিন্ন ছবির সংগ্রহশালাতে প্রবেশ করলেই, প্রবেশমুখের ডান পাশে জাতির জনকের দুইটি পোর্টেট বা আঁকা ছবি টানানো আছে যা এখানে সংযুক্ত করেছি। ছবি দুইটি লক্ষ্য করলেই দেখতে পারবেন, জাতির জনকের একটি ছবির বামপাশের গালে ও অন্য ছবিটির ডানপাশের গালে "তিলক" আঁকা আছে।
আমি ইন্টারনেট ঘেঁটে, জাতির জনকের জীবিত থাকাকালীন সময়ের বিভিন্ন কর্মসূচি, বক্তব্যপ্রদান, দেশভ্রমণ ও রাষ্ট্রীয় কার্যকলাপে অংশগ্রহন করা প্রায় শতাধিক লাইভ ভিডিও দেখে পর্যালোচনা করে দেখেছি । কোথাও কোন ভিডিওতেই জাতির জনকের ডানগালে বিন্দু পরিমানও তিলকের চিহ্ন নাই বা ছিলনা। থাকবে কেমনে? প্রকৃতপক্ষেই উনার ডানপাশের গালে তিলক ছিলো না।
এখন আমার প্রশ্ন হচ্ছে, জাতির জনকের মতো এতো বড় মাপের একজন ব্যাক্তির ছবি, তাও আবার দেশীবিদেশি বিভিন্ন শ্রেনী বা মাপের পর্যটক, পরিদর্শক, শিক্ষানুরাগী, গবেষক, বিজ্ঞানী ও আপামর জনগনের বিশেষ করে এ প্রজন্মের ছেলেমেদের জাতির জনকের উপর জ্ঞান অর্জনের একটা তীর্থস্থান "টুংগিপাড়া সমাধীস্থল" এ বিতর্কিত ছবি টানানোর মানে কি বুঝলাম না। এখানে পাশাপাশি দুইটি ছবির একটির ডানগালে এবং অন্যটির বামগালে তিলক আঁকা আছে। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মেসেজও করেছিলাম, উনার পক্ষথেকে কোন সাড়াও পাইনি।
শুধু এইখানেই নয়, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি। সেই সাথে, প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশিবিদেশী সকল চিত্রকরের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি, জাতির জনকের ছবি আঁকার সময় আরো অধিক যত্নবান ও সজাগ থাকবেন। কারন, জাতির জনকের ছবির অসম্মান আমদের মেনে নিতে অত্যন্ত কষ্ট হয় এবং এটা কোনদিনই মেনে নিবো না। মেনে নিতে পারি না!!!!
আমার ছেলের দুইপাশের ছবিটি(১ম ছবিটি) টুংগিপাড়া জাতির জনকের সমাধীস্থলের ফটো গ্যালারী থেকে তোলা। বাকি ছবিগুলি, বিভিন্ন ভিডিও থেকে স্ক্রীন শট নিয়ে, জাতির জনকের বামগালের উপরিভাগে যে তিলক আছে,তার প্রমান স্বরূপ কিছু ছবি সুংযুক্ত করলাম যাতে পাঠিকগনের বুঝতে আরো সুবিধা হয়।