02/03/2026
আসসালামুআলাইকুম, আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মুজাহিদ ভাইয়ের দিক নির্দেশনায় আমাদের শ্রদ্ধেয় হেড স্যার (স্বপন চক্রবর্তী) স্যার কে একটি বিদায় সংবর্ধনা প্রদানের ইচ্ছা পোষণ করেছিলাম। এই রমজানের ঈদের পরেই অনুষ্ঠান টি আয়োজিত হতে যাচ্ছে ইনশাল্লাহ্।
প্রত্যেক ব্যাচ থেকে এক দুজন দায়িত্ব নিয়ে টাকা কালেকশন করবেন। নির্ধারিত চাঁদা ১,০০০/- এক হাজার টাকা। কেউ ইচ্ছা করলে এর চেয়ে কম বা বেশি দিতে পারবেন। টাকা ব্যাচ ভিত্তিক সংগ্রহ করা হবে আপনার নিজ ব্যাচের দায়িত্বশীল ব্যক্তির নিকট জমা দিবেন। ফলে কে বেশি বা কম দিলো এটা অন্যদের জানার সুযোগ নেই। কোন ব্যাচ থেকে কত টাকা দেওয়া হয়েছে এর একটা হিসাব অনুষ্ঠানের দিন জানানো হবে যাতে টাকার স্বচ্ছতা থাকে।
এ অনুষ্ঠানে স্বপন চক্রবর্তী স্যার সহ বানেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষকবৃন্দ কে আমন্ত্রণ জানানো হবে। আশা করি এ অনুষ্ঠান হবে স্যারদের প্রতি সম্মান ভালোবাসা প্রদর্শনের এবং বানেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এক মিলনমেলা।
কোন ব্যাচের টাকা কালেকশনের দায়িত্ব কাকে কাকে দেওয়া হয়েছে সেটা নিচের লিংকে ক্লিক করে দেখে নিতে পারবেন।
সবাইকে ধন্যবাদ।