30/01/2026
আজ Project Your Mentor–এর ক্লাসটি ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী ও ব্যতিক্রমী।
গতানুগতিক শ্রেণিকক্ষের বাইরে গিয়ে প্রশিক্ষকরা সরাসরি শিক্ষার্থীদের বাসায় উপস্থিত হয়ে তাদের সারপ্রাইজ করেন।
এই বিশেষ সেশনে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে শেখার পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধ নিয়ে হয় উন্মুক্ত ও আন্তরিক আলোচনা। শেখার পাশাপাশি বন্ধন আরও দৃঢ় করতে শিক্ষার্থীদের সাথে ক্রিকেট ম্যাচও আয়োজন করা হয়, যা পুরো সেশনটিকে করেছে আরও প্রাণবন্ত ও আনন্দময়।
Project Your Mentor বিশ্বাস করে—শিক্ষা শুধু বই আর ক্লাসরুমে সীমাবদ্ধ নয়; খেলাধুলা, আলোচনা ও বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়েই গড়ে ওঠে নেতৃত্ব, মূল্যবোধ ও মানবিকতা।