22/02/2021
বাংলিশের বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকবে বাংলা ভাষা? | DW | 21.02.2021 পৃথিবীর সব ভাষাই সময়ের সাথে পরিবর্তিত হয়৷ ভাষাবিদরা তাই একে তুলনা করেন বয়ে চলা নদীর চরিত্রের সঙ্গে৷ কিন্তু প্রশ্...
এই রুমে অনেককিছু হয়.... ভার্সিটির হলে নিজের কোন সম্পত্তিই ব্যক্তিগত নয়।
22/02/2021
বাংলিশের বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকবে বাংলা ভাষা? | DW | 21.02.2021 পৃথিবীর সব ভাষাই সময়ের সাথে পরিবর্তিত হয়৷ ভাষাবিদরা তাই একে তুলনা করেন বয়ে চলা নদীর চরিত্রের সঙ্গে৷ কিন্তু প্রশ্...
ধরা যাক আপনার বেশ কয়েকজন ক্রাশ আছে এবং আপনি একাধিক ভালোবাসায় আসক্ত বলে কোনো একজনের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করার আগ্রহ পাননি।
এখন বিয়ের সময় হয়ে গেলো, আপনি করবেন কী?
আপনি একটা দিন ঠিক করবেন। তারপর সেদিনই একসাথে সবাইকে প্রপোজ করবেন এবং বলবেন উত্তরটা সাথে সাথে না দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে দিতে।
এতে সবার আগে যে রেস্পন্স করবে তাকেই বিয়ে করে নিবেন 😂
যতই একজন মাল্টি ডিসিপ্লিনারি ওয়েতে দেখবেন, ততই তাকে বেশি পরিশ্রম করতে হবে, এবং তাকে জিনিয়াস বা নিয়ার জিনিয়াস হতে হবে। কিন্তু তার ডিল করতে হবে সাধারণ, এবং সাধারণ প্রতিভাদের সমাজে।
ভূ-রাজনীতি, বৈশ্বিক অর্থনীতি, সাহিত্যের আভিজাত্য, ইতিহাসের প্রগাঢ়তা আলোচনা করার জন্য বন্ধুরা আছে।
গার্লফ্রেন্ড এর সাথে আলোচনার টপিক হবে ভিন্ন। এজন্য পরিবার পরিকল্পনা ও হানিমুনই পার্ফেক্ট টপিক।
সব জায়গায় সব জ্ঞান ফলাতে নেই।
দিনের বেলা ডেটে গেলে আমি কী নিয়ে কথা বলবো বুঝে উঠতে পারিনা।
এজন্য আমি সবসময় রাতের ডেট পছন্দ করি
ইংরেজ কবি শেলী তাঁর বিখ্যাত প্রেমের কবিতা লাভ ফিলোসফিতে বলেনঃ
And the sunlight clasps the earth
And the moonbeams kiss the sea:
What is all this sweet work worth
If thou kiss not me
অর্থাৎ, সূর্য চাঁদ সাক্ষী রেখে তিনি প্রেমিকার কাছে আকুল আহবান জানান। এই ধারাটা কবিদের মধ্যে প্রচলিত। শেলীর উত্তরসূরী Ripon Video আকুল কন্ঠে বলেনঃ
আকাশেতে অনেক তারা
আমি থাকি পাশের পাড়া
আমায় যদি লাগে ভালো
গভীর রাতে কল দিয়ু
এইখানে কবি অবশ্য কিছুটা সংহত, তবে আধুনিক প্রযুক্তির কথা বলেন। আর দুরত্ব ঘুচানোর ব্যাপারটা দুই কবির মাঝেই আছে। দুইজনেরই আছে সরল ভাষায় আকুতি, তীব্র আবদার।
কিংবা ফরাসী কবি ্যাবো Nuit de juin dix sept ans তে বলেন
on divague! on se sent aux l'evres un ba**er
Qui palpite la, comment une petite bete
অর্থাৎ, তুমি বিস্মিত হচ্ছো, তোমার ওষ্ঠে যেন একটি চুমু অনুভব করছো
যা একটি ছোট্ট জন্তুর মতো তোমাকে শিহরিত করে।
একই কথা, গ্রাম্য সরলতা অথচ আধুনিকতার রিপন ভিডিও বলেন,
"আকাশের আজ চাঁদ দেখে ভাবো মোর কতা
সুহাগ দেব আদর দেব দেব নাকু বেথা"
রবীন্দ্রনাথ ঠাকুর বলেনঃ
এ কী হরষ হেরি কাননে!
পরান আকুল, স্বপন বিকশিত মোহমদিরাময় নয়নে॥
ফুলে ফুলে করিছে কোলাকুলি, বনে বনে বহিছে সমীরণ
নবপল্লবে হিল্লোল তুলিয়ে— বসন্তপরশে বন শিহরে।
বড্ড কঠিন এ ভাষা! বরং অনেক সরল ভাষায় প্রকৃতি আর প্রেমের বিবরণ পাওয়া যায় রিপনের কবিতায়
পাট ক্ষেতে পাট গাছ
চিকন চিকন পাতা
তুমার কথা মনে পরলে
বুকে লাগে বেতা
এই যে বাংলার কৃষকের প্রাণের সম্পদ পাট, এই নিয়ে কিন্তু রবি ঠাকুরের কবিতায় তন্ন করে কোথায় কিছু পাওয়া যায় না। রিপন পাটক্ষেত, পাট গাছের সঙ্গে প্রেমের রসায়নে কবিগুরুর গাম্ভীর্যের বদলে একটা গেঁয়ো সোদা গন্ধ নিয়ে আসেন।
জীবনানন্দ যেমনটা বলেন,
“শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে
বলিলাম: ‘একদিন এমন সময়
আবার আসিয়ো তুমি, আসিবার ইচ্ছা যদি হয়!–
পঁচিশ বছর পরে!”
এই সুরেই রিপন বলে উঠেন
নীল আকাশে উড়ে যায় সাদা সাদা বক
তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হলে আমায় দিও নক
দুজনেই প্রেমিকার ফিরে আসার জন্য ব্যাকুল। দুজনেই আর্ত প্রেমিক।
তবে শেলী, ্যাবো, রবীন্দ্রনাথ আর জীবনান্দের মত ক্লাসিক বাদ দিলেও অধুনা কলকাতার গায়ক অনুপম রায়ের কথাই ধরি, তিনি বলেন,
আমাকে আমার মতো থাকতে দাও
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি
এই কথাগুলাই রঙ্গ রস আর গ্রাম্য উপমা দিয়ে রিপন বলেনঃ
আম গাছে আম নেই
ঢিল কেন মার?
তুমার সাতে পেম নেই
চোক কেন মার?
অবশ্য এইসব উদাহরণে রিপনের গুরুত্ব বোঝা যায় না। তাঁর নামের মধ্যেই লুকিয়ে আছে এক দারুন ইংগিত। এ যুগটাই ভিডিওর। এখানে ভিডিও ছাড়া কেউ কিছু বিশ্বাস করে না। ভিডিও ভয়েরিজমের সুড়সুড়ি উসকে দেয়। ভিডিও ব্রেখেটের ফোর্থ ওয়াল ভেঙ্গে দেয়। শুধু তাই না, রিপনের মতো লোকদের জন্য এই ভিডিওর লাইক শেয়ার এইগুলা হেজিমণী ভাঙ্গার হাতিয়ার।
আর আমাদের সময়ের এক গুরুত্বপূর্ণ বিষয় চতুর্থ শিল্প বিপ্লব। সামনের যুগটা রোবটের হবে, নাকি অর্ধ মানুষ অর্ধ রোবট তথা সাইবর্গদের হবে নাকি মানুষই এই যুদ্ধে জিতবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে কল্পবিজ্ঞানের গল্পে আমরা দেখি মহাশক্তিধর কম্পিউটার সিস্টেমকে ধসিয়ে দেয় একজন সামান্য মানুষ। মূলত সরলতা আর প্রথার বাইরে থেকে।
রিপন নিজের নামের সঙ্গে ভিডিও যোগ করে নামটাকে কেমন জানি সাইবর্গের মতো করে ফেলেছেন। তবে এটাও তাঁর কৌশল। শেষতক তিনি মানুষ আর রোবটের মধ্যে যুদ্ধ না করে নতুন এক দুনিয়ার ইঙ্গিত দেনঃ
তুমি দিবে কিছু আর আমি দিবো কিছু
সেই থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু
এই শিশুই নতুন দিনে মানুষ আর যন্ত্রের মেলবন্ধনের প্রতীক। সেই সময় রিপনের হাসিমাখা কন্ঠ ভেসে আসবে ( এই স্ট্যাটাস দাতারও)
'কি, কেমন দিলাম? হিহি"
- আবু সাঈদআহমেদ
গোয়েন্দা বা স্পাইদের মূলমন্ত্রঃ
"We don't need to be seen to make an impact. "
রেস্টুরেন্ট গুলো কি তাদের লোগো যুক্ত ছবি আপলোড করার জন্য এক্সট্রা ছাড় দেয়?
আমার টাকা দিয়ে কেনা জিনিষে আমি কেন অন্যদের বিজ্ঞাপন দিয়ে বেড়াবো? টাকা দিয়ে কিনেছি মানে এর সম্পূর্ণ কপিরাইট আমার। এখানে অন্যকেউ কেন ফ্রি সুবিধা পাবে?
Shot by My Iphone ✌