Faridpur Medical College

Faridpur Medical College FMC-1992

আলহামদুলিল্লাহ! ৯ম জাতীয় পে-স্কেল এর গেজেট প্রকাশিত।
19/09/2026

আলহামদুলিল্লাহ!
৯ম জাতীয় পে-স্কেল এর
গেজেট প্রকাশিত।

16/09/2026

ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের চলমান কাজ

ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযানফরিদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমিতে অবৈধ দখল ও...
15/09/2026

ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান

ফরিদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমিতে অবৈধ দখল ও স্থাপনা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় স্থাপিত অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে ভাঙ্গা-ফরিদপুর (গোয়ালচামট) সড়কের নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সওজের আওতাধীন এলাকায় এ অভিযান শুরু হয়।

জেলা প্রশাসনের এনডিসি শাকিব রহমান আকাশের নেতৃত্বে এবং ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে স্থাপিত অস্থায়ী দোকানপাটসহ সওজের সরকারি জমিতে থাকা অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, অবৈধ দখল ও অস্থায়ী দোকানপাটের কারণে রোগী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদের ফলে হাসপাতাল ও সড়কসংলগ্ন এলাকায় চলাচল সহজ হওয়ার পাশাপাশি পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক পরিস্থিতি তৈরি হয়েছে।

উচ্ছেদ করা স্থানগুলোতে পুনরায় অবৈধ দখল বা দোকানপাট স্থাপন ঠেকাতে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে, উচ্ছেদ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সংবাদ লেখা পর্যন্ত অভিযান চলছিল।

10/09/2026

আজ ১০/০৯/২০২৬ইং তারিখে ফরিদপুর মেডিকেল কলেজের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক এক র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে সম্পন্ন হলো কালচারাল এন্ড ডিবেট ক্লাব এর উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় অ...
01/09/2026

অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে সম্পন্ন হলো কালচারাল এন্ড ডিবেট ক্লাব এর উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সৈয়দ আসিফ উল আলম স্যার, মাননীয় উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ খান মোহাম্মদ আরিফ স্যার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ সানিয়াত জাহান খান স্যার, অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন স্যার, ডা মৃধা মোহাম্মদ শাহীনুজ্জামান স্যার, ডা শাকিল সামস্ স্যার, ডা আ ন ম সাইফুল হাসান নোমান স্যার, ডা সুশান্ত কুমার বসাক স্যার এবং ডা নিশাত চৌধুরী ম্যাম।
মাননীয় অধ্যক্ষ মহোদয় লোগো উন্মোচন ও কেক কেটে ক্লাব এর শুভ সূচনা ঘোষণা করেন।

আসসালামু আলাইকুম, আজ ২৭ আগস্ট ২০২৬ , দুপুর ১২.০০ ঘটিকার সময় ডাঃ মনোয়ার কাওসার আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উ...
27/08/2026

আসসালামু আলাইকুম,
আজ ২৭ আগস্ট ২০২৬ , দুপুর ১২.০০ ঘটিকার সময় ডাঃ মনোয়ার কাওসার আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান কেক কাটা ও বেলুন উড়িয়ে দেয়ার মাধ্যমে শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডাঃ সৈয়দ আসিফ উল আলম ,উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ খান মোহাম্মদ আরিফ স্যার সহ , ক্রীড়া কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। এসময় উপস্থিত শিক্ষকরা টুর্নামেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তারপর প্রতি ব্যাচের প্রতিনিধিদের হাতে জার্সি তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ড. মনোয়ার কাওসার আহমেদ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফিক্সার ​২৭ আগস্ট​বিকাল ৫:৩০ — অরিঞ্জয়-৩১ বনাম প্রতিশ্রুত-৩৫​...
26/08/2026

ড. মনোয়ার কাওসার আহমেদ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট ২০২৬

ফিক্সার

​২৭ আগস্ট
​বিকাল ৫:৩০ — অরিঞ্জয়-৩১ বনাম প্রতিশ্রুত-৩৫
​২৮ আগস্ট
​বিকাল ৪:৩০ — চিরপ্রত্যয়ী-৩৪ বনাম অরিঞ্জয়-৩১
​বিকাল ৫:৩০ — অহর্নিশ-৩২ বনাম তেজস্বী-৩৩
​২৯ আগস্ট
​বিকাল ৪:৩০ — প্রতিশ্রুত-৩৫ বনাম তেজস্বী-৩৩
​বিকাল ৫:৩০ — অহর্নিশ-৩২ বনাম চিরপ্রত্যয়ী-৩৪
​৩০ আগস্ট
​বিকাল ৫:৩০ — চিরপ্রত্যয়ী-৩৪ বনাম প্রতিশ্রুত-৩৫
​৩১ আগস্ট
​বিকাল ৪:৩০ — অহর্নিশ-৩২ বনাম প্রতিশ্রুত-৩৫
​বিকাল ৫:৩০ — তেজস্বী-৩৩ বনাম অরিঞ্জয়-৩১
​১ সেপ্টেম্বর
​বিকাল ৪:৩০ — তেজস্বী-৩৩ বনাম চিরপ্রত্যয়ী-৩৪
​বিকাল ৫:৩০ — অহর্নিশ-৩২ বনাম অরিঞ্জয়-৩১
​সেমিফাইনাল (২ লেগ)
​৩ সেপ্টেম্বর:
​বিকেল ৪:৩০ — পজিশন ১ বনাম পজিশন ৪ (১ম লেগ)
​বিকেল ৫:৩০ — পজিশন ২ বনাম পজিশন ৩ (১ম লেগ)
​৪ সেপ্টেম্বর:
​বিকেল ৫:৩০ — পজিশন ১ বনাম পজিশন ৪ (২য় লেগ)
​বিকেল ৪:৩০ — পজিশন ২ বনাম পজিশন ৩ (২য় লেগ)
​ফাইনাল
​৬ সেপ্টেম্বর — বিকেল ৫:৩০

Faridpur Medical College

একটু পিছনে ফিরে দেখা!ফরিদপুর মেডিকেলের একেবারে সূচনা লগ্ন থেকে যেসকল ব্যক্তি, ফমেকের সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনে অগ্রগাম...
24/08/2026

একটু পিছনে ফিরে দেখা!

ফরিদপুর মেডিকেলের একেবারে সূচনা লগ্ন থেকে যেসকল ব্যক্তি, ফমেকের সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনে অগ্রগামী ভুমিকা রেখে এসেছেন, তিনি ছিলেন তাদের মধ্যে অগ্রণ্য। ওনার সকলের সাথে মিশতে পারা, যেকোনা প্রয়োজনে সবার আগে এগিয়ে আসা, এগুলো ছিলো সবার জন্য অনুসরণীয়। পড়াশোনার পাশাপাশি, একাধারে তিনি ছিলেন মঞ্চ নাটক, অভিনয়, খেলাধুলা আরো বহুগুণে গুণান্বিত। বলছিলাম F-01 ব্যাচের 'Dr. Monowar Kawsar Ahmmed' ভাইয়ের কথা। আকস্মিকভাবে তিনি ইন্টার্নশিপ করার সময় ইন্তেকাল করেন।

এবছর, আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে, ক্যাম্পাসের সবথেকে উত্তেজনাপূর্ণ এবারের Football Tournament. এমন সময় আমরা মনে করতে চাই উনাকে। উনার ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ, সকলের প্রয়োজনে এগিয়ে আসা, এগুলো আমরা মনে রাখতে চাই যুগের পর যুগ এবং নিজেরাও ওনার গুণগুলোকে ধারণ করতে চাই। সেই স্মৃতিতে ফুটবল টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে: Dr Monowar Kawsar Ahmmed Memorial Football Tournament 2026.

12/08/2026

নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয় যোগদানের পর স্বাগত বক্তব্য

Address

Faridpur
7800

Opening Hours

Monday 08:00 - 14:30
Tuesday 08:00 - 14:30
Wednesday 08:00 - 14:30
Thursday 08:00 - 14:30
Saturday 08:00 - 14:30
Sunday 08:00 - 14:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faridpur Medical College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share